Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

নিলামে উঠছে টাইটানিকের ‘রোজ’ কেটের আইকনিক ওভারকোট, কত দামে বিক্রি হবে?

যা অভিনেত্রী 'রোজ'-এর ভূমিকায় অভিনয়ের সময় ছবিতে পরেছিলেন। আমেরিকার নিউ জার্সি নিলামকারী সংস্থা গোল্ডি অনলাইনে ওভারকোটটি নিলামের ব্যবস্থা করেছে।

Share:

নিজস্ব প্রতিনিধি: বিশ্ববিখ্যাত আইকনিক সিনেমা ‘টাইটানিক’ দেখে মুগ্ধ হননি, এমন মানুষ পাওয়া দুষ্কর। ১৯১২ সালের ১৩ এপ্রিল ডুবে যায় বিশ্বের সবচেয়ে বড় জাহাজ টাইটানিক। সেই ঘটনা ছবির মাধ্যমে ফুটে ওঠে ১৯৯৭ সালে মুক্তিপ্রাপ্ত ‘টাইটানিক’ ছবির মাধ্যমে। যেখানে প্রধান চরিত্রে অভিনয় করেন, কেট উইনস্লেট ও লিওনার্দো ডিক্যাপ্রিও। ছবিটি আজও নতুন-পুরোনো দুই প্রজন্মের স্মৃতিতেই সমৃদ্ধ। আজও টিভিতে বা মোবাইলে ছবির কোনও ঝলক ভেসে এলে তা ঘোরাতে পারেন না কেউই। ছবিটি এতটাই নিখুঁতভাবে বানিয়ে ছিলেন পরিচালক জেমস ক্যামারন, তাতে করে গোটা বিশ্ব একেবারে মুগ্ধ হয়ে গিয়েছিল। তাই আজও ছবির বিষয়ে যেকোনও আপডেট এলে মানুষ জানতে চায়। সম্প্রতি খবরে এসেছে, টাইটানিকের নায়িকা কেট উইনস্লেটের পরা একটি ওভারকোট নিলামে তোলা হয়েছে।

যা অভিনেত্রী ‘রোজ’-এর ভূমিকায় অভিনয়ের সময় ছবিতে পরেছিলেন। আমেরিকার নিউ জার্সি নিলামকারী সংস্থা গোল্ডি অনলাইনে ওভারকোটটি নিলামের ব্যবস্থা করেছে। জানা যাচ্ছে, ওভারকোটটির দাম একশো হাজার ডলার ছাড়িয়ে যাবে। এটি ডিজাইন করেছিলেন ডেবোরা লিন স্কট। যেটিতে গোলাপি উলের উপর কালো এমব্রয়ডারি করা হয়েছে। স্কটের ডিজাইনের ভিত্তিতে মার্কিন কোম্পানি জে পিটারম্যান এই কোটটি তৈরি করে, আর স্কট এই টাইটানিক ছবিতে পোশাক তৈরির জন্য অস্কার পুরস্কারও পেয়েছিলেন। অভিনেত্রী সিনেমার ডুবন্ত জাহাজের সিক্যুয়েন্সের সময় ওভারকোটটি পরিধান করেছিলেন।

জ্যাককে উদ্ধার করার সময় কেটের গায়ে এই জ্যাকেটটি ছিল। নিলামকারীর মতে, শুক্রবার রাত পর্যন্ত পাঁচজন ব্যক্তি এই জ্যাকেটটি কেনার জন্যে ৩৪ হাজার ডলার অফার করেছেন। মজার বিষয় হল, কোটটিতে এখনও জলের দাগ লেগে রয়েছে। আগামী ১৩ সেপ্টেম্বর পর্যন্ত এই নিলাম প্রক্রিয়া চলবে। যে বেশি দাম দেবে তাঁর কাছেই বিক্রি করা হবে কেট উইনস্লেটের এই জ্যাকেটটি। ছবিটি বক্সঅফিসে ১.৮৪ বিলিয়ন ডলার আয় করেছিল এবং ১৪ বিভাগে অস্কার পেয়েছিল।

বেঁচে ফিরেছিলেন মৃত্যুর মুখ থেকে, ৩ কোটিরও বেশি টাকায় বিক্রি হল টাইটানিক যাত্রীর চিঠি  

রেকর্ড দামে নিলাম টাইটানিকের যাত্রীর  সোনার ঘড়ি

টাইনিকে জ্যাককে কেন মেরে ফেলা হয়েছিল, বৈজ্ঞানিক ব্যাখ্যা দিলেন জেমস ক্যামেরন

২৫ বছর পর পর্দায় প্রত্যাবর্তন জ্যাক ও রোজের

জানেন কী, টাইটানিকের ‘রোজ’ অতীতে রান্নার কাজ করতেন!

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00