Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

জাগো বাংলার সম্পাদকীয়তে আক্রমণ রাহুলকে

কংগ্রেসের ৩ দিনের চিন্তন বৈঠককে ঘিরেই এদিন তৃণমূল আক্রমণ শানিয়েছে রাহুল ও কংগ্রেসকে। আর সেই আক্রমণ করা হয়েছে 'জাগো বাংলা'য়।

Share:

নিজস্ব প্রতিনিধি: আক্রমণটা শুরু হয়ে গিয়েছিল শুক্রবার থেকে। সেই আক্রমণ শুরু করেছিল নানান সংবাদমাধ্যম। এবার আক্রমণ ধেয়ে এল বাংলার শাসক দলের মুখপত্রের সম্পাদকীয়তেও(Editorial)। সোম সকালের ‘জাগো বাংলা’য়(Jago Bangla), যা বাংলার শাসক দল তৃণমূল কংগ্রেসের(TMC) মুখপত্র হিসাবে পরিচিত, সম্পাদকীয় বিভাগে রাহুল গান্ধিকে(Rahul Gandhi) তীব্র আক্রমণ শানানো হয়েছে। রাজস্থানের জয়পুরে গত শুক্রবার থেকে শুরু হয়েছিল কংগ্রেসের(Congress) ৩ দিনের চিন্তন বৈঠক। সেই চিন্তন বৈঠককে ঘিরেই এদিন তৃণমূল আক্রমণ শানিয়েছে রাহুল ও কংগ্রেসকে। ‘চিন্তনের চিন্তা’ শিরোনামে লেখা সম্পাদকীয়তে এদিন ছত্রে ছত্রে আক্রমণ শানানো হয়েছে রাহুলকে। বলা হয়েছে, ‘কংগ্রেসই যে বিজেপির(BJP) আসল বিরোধী সেটা আর এখন মানুষ বিশ্বাস করেন না। মানুষ নিজের অভিজ্ঞতা দিয়ে বুঝেছেন মমতা বন্দ্যোপাধ্যায়ই(Mamata Banerjee) এখন বিরোধী মুখ। বিজেপিও সেটাই মনে করছে। তাই মমতা বন্দ্যোপাধ্যায় ও তাঁর দলকে দাঁত-নখ বের করে আক্রমণ করছে বিজেপি।’ 

বলা হয়েছে, ‘রাজ্যে রাজ্যে কংগ্রেস কার্যত অপাংক্তেয়। বাংলা থেকে কেরল, গোয়া থেকে পঞ্জাব, কংগ্রেস কোথাও তৃণমূলের কাছে, কোথাও আপের কাছে, কোথাও বিজেপির কাছে হারছে। তাহলে তাঁরা কী করে বিজেপি বিরুদ্ধে লড়াই করবে? শুধু তাই নয়, কোথাও কোথাও সরকারে থাকতে অন্য দলের সঙ্গে জোটে যেতে বাধ্য হচ্ছে। যেমন তামিলনাড়ু ও মহারাষ্ট্র। কংগ্রেসকে বাদ দিয়ে তৃণমূল কংগ্রেস ২০২৪ এর লড়াইয়ের কথা ভাবছে না। কিন্তু বিজেপির বিরুদ্ধে লড়াইয়ে কংগ্রেস বার বার ব্যর্থ হচ্ছে। বিজেপিকে রুখতে তৃণমূল কংগ্রেস বসে থাকতে পারে না। ধর্মীয় উন্মাদদের বিরুদ্ধে কঠিন লড়াইয়ের রাস্তায় নামতেই হবে। মমতা বন্দ্যোপাধ্যায় সেই কাজটাই করছেন। রাহুল গান্ধিরা সেই কাজে ব্যর্থ হয়েছেন। এই সারসত্যটা রাহুল গান্ধিও বোঝেন।’ এই সম্পাদকীয়তে কার্যত বুঝিয়ে দেওয়া হয়েছে, ৩ দিনের চিন্তন বৈঠকে কংগ্রেস বা রাহুল যাই দাবি করুন না কেন, এখন প্রামাণ্য সত্যকে মেনে নেওয়াই তাঁদের কাছে মঙ্গলজনক হবে। আর সেই প্রামাণ্য সত্য হল দেশে এখন মোদির প্রধান বিকল্প মুখ হিসাবে উঠে আসছেন মমতা বন্দ্যোপাধ্যায়ই। রাহুল সেখানে যোজন কদম পিছিয়ে। তিনি এখন নিজ দলেই ‘হ্যাটা’ হচ্ছেন।

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

তৃণমূলের হয়ে কাজের অভিযোগ! পাঁচ বিএলওকে সাসপেন্ড ও এফআইআরের নির্দেশ কমিশনের

‘৪ তারিখের পর সব অত্যাচারের হিসেব হবে’, সবং থেকে বিজেপিকে হুঁশিয়ারি অভিষেকের

জঙ্গলমহলে নির্বাচনী প্রচারে আসছেন ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী, মমতার পাশে থাকার বার্তা

‘‌মানুষের জন্য শেষ রক্তবিন্দু দিয়ে লড়াই করব’‌, নির্বাচন মরশুমে বার্তা মমতার

দ্বিতীয় দফার ভোটের আগে ভবানীপুরে জোরদার প্রচার মমতার

‘বাংলায় বিজেপি সরকার গড়েই গোর্খাদের সমস্যার সমাধান করবে,’ ফের প্রতিশ্রুতি শাহের

‘দাগ আচ্ছে হ্যায়’, প্রথম দফায় বিজেপির ৭০ শতাংশ প্রার্থীই ‘দাগি’

|||আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00