Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

আরও সস্তা সোনা, পাল্লা দিয়ে কমল রুপোর দামও

সোনার পাশাপাশি স্বস্তি দিয়েছে রুপোর দামও। একদিনে ১০০ গ্রাম রুপোর দাম কমেছে দেড়শো টাকা।

Share:

নিজস্ব প্রতিনিধি: জ্বালানির আকাশছোঁয়া দামের কারণে ক্রমশই নাগালের বাইরে চলে যাচ্ছে নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম। কিন্তু বিয়ের মরসুমে স্বস্তি দিচ্ছে সোনা ও রুপোর দাম। বুধবার কলকাতার বাজারে ফের পড়ল দুই ধাতুর দাম। ২২ ক্যারেট সোনার দাম প্রতি গ্রামে কমেছে ৩৫ টাকা আর ২৪ ক্যারেট সোনার দাম প্রতি গ্রামে সস্তা হয়েছে ২৮ টাকা। রুপোর দাম প্রতি কেজিতে কমেছে দেড় হাজার টাকা।

কলকাতায় এদিন ২২ ক্যারেটের প্রতি ১০ গ্রাম সোনার দাম হয়েছে ৪৬ হাজার ৭৫০ টাকা। দীর্ঘদিন বাদে ৪৭ হাজারের নিচে নামল গয়নার সোনা। ২৪ ক্যারেট সোনার দাম প্রতি ১০ গ্রামে দাঁড়িয়েছে ৫১ হাজার টাকা। ৯ দিন আগে অর্থা‍ৎ ২ মে কলকাতার বাজারে ২২ ক্যারেটের প্রতি ১০ গ্রাম সোনার দাম ছিল ৪৭ হাজার ২০০ টাকা। আর ২৪ ক্যারেট সোনার দাম ছিল ৫১ হাজার ৫১০ টাকা। বাজার বিশেষজ্ঞরা মনে করছেন, দেরি না করে চটজলদি সোনা কিনে ফেলা উচিত। কেননা, ফের হলুদ ধাতুর দাম বাড়ার সম্ভাবনা একশো শতাংশ।

সোনার পাশাপাশি স্বস্তি দিয়েছে রুপোর দামও। একদিনে ১০০ গ্রাম রুপোর দাম কমেছে দেড়শো টাকা। অর্থা‍ৎ এক কেজিতে কমেছে দেড় হাজার টাকা। মঙ্গলবার কলকাতার বাজারে প্রতি কেজি রুপোর দাম ছিল ৬১ হাজার ৯০০ টাকা। ২৪ ঘন্টার ব্যবধানে সেই দাম কমে দাঁড়িয়েছে ৬০ হাজার ৪০০ টাকা। দীর্ঘদিন বাদে রুপোর দাম ৬১ হাজারের গণ্ডির নিচে নামল।

৫,০০০ টাকা সস্তা সোনা, শুক্রবারে হলুদ ধাতুর দাম কত হল জেনে নিন

Gold Price: কলকাতায় আরও সস্তা সোনা, আজ কত দাম জেনে নিন…..

বিয়ের মরসুমে আরও মহার্ঘ সোনা, মধ্যবিত্তের কপালে চিন্তার ভাঁজ

কলকাতায় আরও দামি সোনা, সামান্য কমল রুপোর দাম

ফের দামি সোনা-রুপো, কলকাতায় কত দাম জেনে নিন…….

ফের কমল সোনার দাম, তবে ঊর্ধ্বমুখী রুপো

স্বস্তি দিয়ে কমল সোনা ও রুপোর দাম, কত কমল জানেনে?

ফের ঊর্ধ্বমুখী সোনা, কলকাতায় কত দাম জানেন?

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00