Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

ফের ঊর্ধ্বমুখী সোনা, কলকাতায় কত দাম জানেন?

সোমবার সপ্তাহের প্রথম দিনেই ২২ ক্যারেট সোনার প্রতি গ্রামের দাম বেড়েছে ১০ টাকা।

Share:

নিজস্ব প্রতিনিধি: বিয়ের মরসুমের মুখে অস্বস্তি বাড়িয়ে ক্রমশই ঊর্ধ্বমুখী সোনা। সোমবার সপ্তাহের প্রথম দিনেই ২২ ক্যারেট সোনার প্রতি গ্রামের দাম বেড়েছে ১০ টাকা। ২৪ ক্যারেটের প্রতি ১০ গ্রামের সোনার দামও বেড়েছে প্রতি গ্রামে ১০ টাকা। তবে সামান্য হলেও স্বস্তি দিয়েছে রুপো। একই দাম রয়েছে নিম্নবিত্তের পছন্দের ধাতুর।

অক্ষয় তৃতীয়া ও ঈদের আগে এক ধাক্কায় অনেকটাই কমেছিল সোনা ও রুপোর দাম। কিন্তু দুই পার্বন মিটতেই আচমকা ইউটার্ন নিয়েছে দুই ধাতু। শনিবার প্রতি ১০ গ্রাম ২২ ক্যারেট সোনার দাম বেড়েছিল ৩০০ টাকা আর ২৪ ক্যারেট সোনার দাম বেড়েছিল প্রতি ১০ গ্রামে ৩৩০ টাকা। দুই ধরনের সোনার দাম দাঁড়িয়েছিল প্রতি ১০ গ্রামে ৪৭ হাজার ৪০০ টাকা ও ৫১ হাজার ৭১০ টাকা।

সোমবার বাজার খুলতে আগের দিনের তুলনায় ফের ঊর্ধ্বমুখী হলুদ ধাতু। ২২ ক্যারেট সোনার দাম প্রতি ১০ গ্রামে ১০০ টাকা বেড়ে গিয়েছে। ২৪ ক্যারেট সোনার দামও প্রতি ১০ গ্রামে ১০০ টাকা বেড়েছে। যার ফলে এদিন কলকাতার বাজারে ২২ ক্যারেট সোনার দাম প্রতি ১০ গ্রামে দাঁড়িয়েছে ৪৭ হাজার ৫০০ টাকা। আর ২৪ ক্যারেট সোনার দাম দাঁড়িয়েছে ৫১ হাজার ৮১০ টাকা। রুপোর দাম অবশ্য প্রতি কেজি সাড়ে ৬২ হাজার টাকাই রয়েছে। বাজার বিশেষজ্ঞদের আশঙ্কা, শেয়ার বাজারে লাগাতার ধস চলার কারণে সোনার দাম আরও ঊর্ধ্বমুখী হতে পারে।

৫,০০০ টাকা সস্তা সোনা, শুক্রবারে হলুদ ধাতুর দাম কত হল জেনে নিন

Gold & Silver Price: সামান্য বাড়ল সোনা, আরও কমল রুপোর দাম

Gold Price: কলকাতায় আরও সস্তা সোনা, আজ কত দাম জেনে নিন…..

বিয়ের মরসুমে আরও মহার্ঘ সোনা, মধ্যবিত্তের কপালে চিন্তার ভাঁজ

কলকাতায় আরও দামি সোনা, সামান্য কমল রুপোর দাম

ফের দামি সোনা-রুপো, কলকাতায় কত দাম জেনে নিন…….

ফের কমল সোনার দাম, তবে ঊর্ধ্বমুখী রুপো

আরও সস্তা সোনা, পাল্লা দিয়ে কমল রুপোর দামও

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00