Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

বিয়ের মরসুমে আরও মহার্ঘ সোনা, মধ্যবিত্তের কপালে চিন্তার ভাঁজ

মঙ্গলবার প্রতি ১০ গ্রাম ২২ ক্যারেট সোনার দাম আগের দিনের তুলনায় বেড়েছে ৬০০ টাকা।

Share:

নিজস্ব প্রতিনিধি: বিয়ের মরসুমে আচমকাই ইউটার্ন নিয়েছে সোনার দাম। গত ছয়দিন ধরে লাগাতার বেড়ে চলেছে হলুদ ধাতুর দর। মঙ্গলবার প্রতি ১০ গ্রাম ২২ ক্যারেট সোনার দাম আগের দিনের তুলনায় বেড়েছে ৬০০ টাকা। আর ২৪ ক্যারেটের প্রতি ১০ গ্রাম সোনার দাম বেড়েছে ৬৬০ টাকা। গত ছয়দিনে ২২ ক্যারেট সোনার দাম প্রতি ১০ গ্রামে বেড়েছে এক হাজার ৬৫০ টাকা আর ২৪ ক্যারেট সোনার দাম প্রতি ১০ গ্রামে বেড়েছে এক হাজার ৮০০ টাকা। তবে রুপোর দাম খানিকটা স্বস্তি দিয়েছে। প্রতি কেজিতে রুপোর দাম কমেছে ৮০০ টাকা।

রুশ-ইউক্রেন যুদ্ধের জেরে গত কয়েক সপ্তাহ ধরে সোনার আন্তর্জাতিক বাজার অস্থিতিশীল। যার প্রভাব পড়েছে ভারতীয় বাজারে। গত সপ্তাহে আগের সপ্তাহের তুলনায় ২২ ক্যারেট সোনার দাম বেড়েছিল প্রতি ১০ গ্রামে ৮০০ টাকা। রবিবার পর্যন্ত ২২ ক্যারেট সোনার দাম প্রতি ১০ গ্রাম ছিল ৪৭ হাজার ৫০ টাকা। সোমবার ও মঙ্গলবার-পর পর দুদিনে ৭০০ টাকা বাড়ায় সেই দাম এসে দাঁড়িয়েছে ৪৭ হাজার ৭৫০ টাকায়।

২২ ক্যারেটের পাশাপাশি ২৪ ক্যারেটের সোনার দামও বেড়েছে। আগের সপ্তাহের তুলনায় গত সপ্তাহে প্রতি ১০ গ্রাম সোনার দাম বেড়েছিল ৮৮০ টাকা। যার ফলে রবিবার পর্যন্ত ৫১ হাজার ৩৩০ টাকা ছিল প্রতি ১০ গ্রামের দাম। কিন্তু চলতি সপ্তাহের প্রথম দুদিনে প্রতি ১০ গ্রাম সোনার দাম বেড়েছে ৭৬০ টাকা। ফলে এদিন কলকাতায় ২৪ ক্যারেট সোনার দাম প্রতি ১০ গ্রামে হয়েছে ৫২ হাজার ৯০ টাকা।

৫,০০০ টাকা সস্তা সোনা, শুক্রবারে হলুদ ধাতুর দাম কত হল জেনে নিন

Gold Price: কলকাতায় আরও সস্তা সোনা, আজ কত দাম জেনে নিন…..

কলকাতায় আরও দামি সোনা, সামান্য কমল রুপোর দাম

ফের দামি সোনা-রুপো, কলকাতায় কত দাম জেনে নিন…….

ফের কমল সোনার দাম, তবে ঊর্ধ্বমুখী রুপো

আরও সস্তা সোনা, পাল্লা দিয়ে কমল রুপোর দামও

স্বস্তি দিয়ে কমল সোনা ও রুপোর দাম, কত কমল জানেনে?

ফের ঊর্ধ্বমুখী সোনা, কলকাতায় কত দাম জানেন?

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00