Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

মুখ্যমন্ত্রীর নির্দেশে জলের সমস্যা মেটাতে মালদা পরিদর্শন করলেন ইঞ্জিনিয়ররা

ইংরেজবাজার পুরসভার চেয়ারম্যানের দায়িত্ব পাওয়ার পরেই জল নিকাশি ব্যবস্থা নিয়ে তৎপর হয়েছিলেন কৃষ্ণেন্দু। সমস্যা থেকেই মুক্তি পেতে চলেছে শহর।

Share:

নিজস্ব প্রতিবেদক:  মুখ্যমন্ত্রীর (CM) নির্দেশে কলকাতা থেকে এসেছিলেন ইঞ্জিনিয়াররা (Engineer)। সেই প্রতিনিধি দল নিয়ে মালদা শহরের বিভিন্ন এলাকা পরিদর্শন করলেন ইংরেজবাজার পুরসভার চেয়ারম্যান (Chairman)  কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী। আনন্দের খবর, আগামী আর কিছুদিনের মধ্যেই জলের সমস্যা থেকে মুক্তি পেতে চলেছে পুরবাসী। উল্লেখ্য, সামান্য বৃষ্টিতেই জলমগ্ন হয় মালদা শহরের একাধিক এলাকা। সেই সমস্যা থেকেই মুক্তি পেতে চলেছে শহর। সুদিনের অপেক্ষায় নাগরিকরা।

পুরসভার (Municipality) তরফে জানানো হয়েছে, মালদা শহরের মালঞ্চ পল্লী, কৃষ্ণপল্লী, ২ নম্বর গভর্মেন্ট কলোনি সহ বিভিন্ন এলাকা জলমগ্ন হইয়ে যেত সামান্য বৃষ্টিতেই। ইংরেজবাজার পুরসভার চেয়ারম্যানের দায়িত্ব পাওয়ার পরেই জল নিকাশি ব্যবস্থা নিয়ে তৎপর হয়েছিলেন কৃষ্ণেন্দু। প্রতিশ্রুতি দিয়েছিলেন, জল যন্ত্রনা থেকে মুক্তির উদ্যোগ নেবেন। জল সমস্যা মেটানোর জন্য তিনি দ্বারস্থ হয়েছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। বুধবার সকালে মুখ্যমন্ত্রীর নির্দেশে কয়েকজন ইঞ্জিনিয়রের প্রতিনিধি দল মালদা এসে পৌঁছান। তাঁদের নিয়ে শহরের বিভিন্ন এলাকা পরিদর্শন করেন চেয়ারম্যান।

জানা গিয়েছে, ২নম্বর গভর্মেন্ট কলোনি, মালঞ্চ পল্লী, কৃষ্ণপল্লী, ঘোড়াপীর, রবীন্দ্রভবন এবং মালদা মেডিক্যাল কলেজ ও হাসপাতাল চত্ত্বর, সুকান্ত মোড় এলাকা পরিদর্শন করা হয়েছে। এলাকা পরিদর্শনের পর ইংরেজবাজার পুরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী বলেন, মুখ্যমন্ত্রীর নির্দেশে ইঞ্জিনিয়াররা কলকাতা থেকে মালদা এসেছিলেন। শহরের বিভিন্ন এলাকা ঘুরে দেখেছেন ওই প্রতিনিধি দল। রিপোর্ট পাঠালেই দ্রুত নিকাশি প্রকল্পের (Drainage System) কাজ শুরু করা হবে।

‘ওয়ান ইন আ মিলিয়ন’, মুখ্যমন্ত্রীর প্রশংসায় পঞ্চমুখ সজ্জন জিন্দাল

সরকারি টাকায় রাস্তা মেরামতে চূড়ান্ত দুর্নীতির অভিযোগ, এলাকায় চাঞ্চল্য

দেশপ্রিয় পার্কে ভাষা দিবসের অনুষ্ঠানে হাজির মুখ্যমন্ত্রী

খুনের তদন্ত নয়, মণিমানিক্য খুঁজতেও নয়, চন্দননগরে গোয়েন্দা তলব এই বিশেষ‌ কারণে

মহিলার শ্লীলতাহানি, কাঠগড়ায় কলকাতা পুরনিগমের বাম সমর্থিত সংগঠনের সদস্য

‘অভিনন্দন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী’, জয়কে ঘিরে মমতার শাহি খোঁচা

কালনা পুরসভার চেয়ারম্যানকে শোকজ তৃণমূলের

কেউ কথা রাখেনি, তাই কারোর কথাই শুনছে না জয়গাঁ

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00