Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

কালনা পুরসভার চেয়ারম্যানকে শোকজ তৃণমূলের

সংরক্ষিত এলাকায় ই-রিকশা ঢোকানো, নিরাপত্তারক্ষীকে মারধর ও প্রাণে মারার হুমকি দেওয়ার ঘটনায় দলেরই শোকজের মুখে কালনার পুরপ্রধান।

Share:

নিজস্ব প্রতিনিধি: পূর্ব বর্ধমান(Purba Burdhwan) জেলার অন্যতম মহকুমা শহর কালনার(Kalna Municipality) পুরপ্রধানকে(Chairman) এবার দলেরই জেলা নেত্তৃত্বের শোকজের(Show Cause) মুখে পড়তে হল। কালনা রাজবাড়ি(Rajbari Complex) চত্বরে রয়েছে টেরাকোটার বেশ কিছু মূল্যবান মন্দির যা ভারতীয় পুরাতত্ত্ব সর্বেক্ষণ বা ASI’র সংরক্ষিত এলাকার মধ্যে পড়ে। সেখানেই চলতি সপ্তাহের মঙ্গলবার কালনা পুরসভার চেয়ারম্যান আনন্দ দত্ত(Ananda Dutta) ও তাঁর দলবলের বিরুদ্ধে অভিযোগ উঠেছে সংরক্ষিত এলাকায় ই-রিকশা ঢোকানো, নিরাপত্তারক্ষীকে মারধর ও প্রাণে মারার হুমকি দেওয়ার যা Ancient Monuments and Archaeological Sites and Remains Rules 1959 আইনটি লঙ্ঘণ করেছে। সব থেকে বড় কথা সেই ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়া ও সংবাদমাধ্যমে ছড়িয়ে পড়ায় রাজ্যের শাসক দলকে বেশ অস্বস্তির মুখে পড়তে হয়েছে। আর তার জেরেই এবার পূর্ব বর্ধমান জেলা তৃণমূল(TMC) নেতৃত্ব শোকজ করেছে আনন্দ দত্ত। মঙ্গলবার দুপুরের এই ঘটনার পরে মন্দিরের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন ASI’র কালনা সাব সার্কলের Senior Conservation Assistant অমিত মালো।

জানা গিয়েছে, মঙ্গলবারের ঘটনার জন্য অমিতবাবু রিপোর্ট পাঠিয়েছেন ASI’র কলকাতা সার্কলের Superintending Archaeologist’র কাছে। সেই সঙ্গে এই ঘটনার জন্য যথোপযুক্ত পদক্ষেপের অনুরোধও করেছেন। ওই রিপোর্টে তিনি কালনা রাজবাড়ি চত্বরে দ্রুত সিসিটিভি ও ৪ জন সশস্ত্র নিরাপত্তারক্ষী মোতায়েনের আর্জি জানিয়েছেন। ঘটনাটির জেরে জেলা তৃণমূল সভাপতি রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায় জানিয়েছেন, ‘খারাপ আচরণ তো কারও সঙ্গে করা যায় না। যদি করে থাকেন নিঃসন্দেহে খারাপ করেছেন।’ পরে জানা যায় দলের শীর্ষ নেতৃত্বের নির্দেশ মেনে তিনি আনন্দ দত্তকে শোকজের নোটিস পাঠিয়েছেন। কালনার বুকে বর্ধমান রাজাদের উদ্যোগে বেশ কয়েকটি নান্দনিক টেরাকোটার মন্দির গড়ে তোলা হয়। তার মধ্যে ২৫ চূড়া বিশিষ্ট লালজি মন্দিরটি দেশের সেরা ৭টি মন্দিরের একটি হিসেবে স্বীকৃত। ASI’র অধীনে থাকা সেই মন্দির চত্বরে উল্টোরথের দিন রথ কমিটি ভোগের ব্যবস্থা করে। কালনা পুরসভার চেয়ারম্যান হিসাবে আনন্দ দত্তও রয়েছেন ওই কমিটিতে। অভিযোগ, ভোগ খেতে আসা মানুষদের জন্য ই-রিকশায় জলভর্তি জার ঢোকাতে গিয়েছিলেন চেয়ারমান। তার থেকেই গোলমালের সূত্রপাত। বাধা দিতে গেলে মন্দিরের নিরাপত্তারক্ষীদের মারধর, গালিগালাজ এমনকী প্রাণে মারার হুমকিও দেওয়া হয়।

ঘটনার জেরে অমিতবাবু এটাও জানিয়েছেন, ASI’র অধীনে থাকা লালজি মন্দির চত্বরে ভোগ খাওয়ানোর যে ব্যবস্থা করা হয়, যা পুরাতাত্ত্বিক আইনে নিষিদ্ধ। Ancient Monuments and Archaeological Sites and Remains Rules 1959 রুলের 8C ও 8G2 Clause অনুযায়ী Monument’র Maintainence’র কাজে যুক্ত গাড়ি একমাত্র ভিতরে ঢুকতে পারে। সংরক্ষিত এলাকায় রান্না করা যায় না। অনুমোদিত নির্দিষ্ট এলাকা ছাড়া খাওয়াও যায় না। সেদিন জল নিয়ে যেতে নিষেধ করা হয়নি। বলা হয়েছিল, নির্দিষ্ট এলাকা থেকে Manualy জল নিয়ে যেতে। বলা হয়েছিল, প্রয়োজনে আমাদের কর্মীরাও দিয়ে আসবে। কিন্তু চেয়ারম্যান ও তাঁর সঙ্গীরা অশ্রাব্য ভাষায় গালিগালাজ করে গায়ের জোরে ই-রিকশা ঢুকিয়ে নেন। নিরাপত্তারক্ষীরা বাধা দিতে গেলে মারধর করা হয়। চিৎকার করে আমাকে ও কর্মীদের বলেন, বাইরে বেরলে খুন করে ফেলবেন। বলেন, আমাকে মিথ্যা মামলায় জড়াবেন যাতে আমি সাসপেন্ড হয়ে চাকরি হারাই। কর্মীরা ভিডিয়ো করলে তা মুছতে বাধ্য করা হয়। ভেঙেও দেওয়া হয় একটি মোবাইল।’

অমিতবাবু এটাও জানিয়েছেন, ‘মন্দিরের ভিতরে গ্যাস সিলিন্ডার, ওভেন নিয়ে যাওয়া হয়। প্রায় ১২০০ থেকে ১৩০০ মানুষের ভোগ রান্না করা হয়। এত মানুষের রান্না হলে DG ASI’য়ের অনুমতি নিতে হয়। মন্দিরে যে সব Ritual চলে আসছে সেগুলো Allow থাকে। তবে রাজ পরিবারের Authorization Letter থাকতে হবে যেখানে সেবায়েতের নাম উল্লেখ থাকবে। এবার সেই লেটার চেক করব।’ ঘটনার প্রত্যক্ষদর্শী স্থানীয় বাসিন্দারাও জানিয়েছেন, ASI’য়ের তরফে যে অভিওগ তোলা হয়েছে তা সত্যি। ASI’য়ের কর্মী-অফিসাররা নিজেরাও টোটো নিয়ে ভিতরে ঢোকেন না। এমন ঐতিহাসিক নির্দশনে শৃঙ্খলা মানা সবারই উচিত। এগুলো তো শহরের গর্ব। নিরাপত্তারক্ষী তাঁর দায়িত্বই পালন করেছিলেন। এরপরে পরেই আনদন দত্তকে পূর্ব বর্ধমান জেলা তৃণমূল নেতৃত্বের তরফে শোকজ করা হয়েছে বলেই জানা গিয়েছে।

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

তৃণমূলের হয়ে কাজের অভিযোগ! পাঁচ বিএলওকে সাসপেন্ড ও এফআইআরের নির্দেশ কমিশনের

‘৪ তারিখের পর সব অত্যাচারের হিসেব হবে’, সবং থেকে বিজেপিকে হুঁশিয়ারি অভিষেকের

নন্দীগ্রাম পুনরুদ্ধারে উন্নয়নই শাসক দলের হাতিয়ার

দলকে অস্বস্তিতে ফেলে শতাব্দী-সহ তৃণমূলের মহিলা সাংসদদের নিশানা কল্যাণের

অসমের ডিটেনশন ক্যাম্পে আটক মুর্শিদাবাদের ৩ পরিযায়ী শ্রমিক, চিন্তায় পরিবার

‘দাগি অযোগ্য’ তালিকায় নাম, এসএসসির বিরুদ্ধে মামলার হুমকি তৃণমূলের পুরমাতার

কলকাতায় দার্জিলিংয়ের কোর কমিটির সঙ্গে বৈঠক অভিষেকের

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

0:00