Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

দাম নিয়ন্ত্রণে এবার বাঁকুড়ার বাজারে হানা ইবির

শনিবার বাঁকুড়া শহরের সবজি ও ফলের দোকানে অভিযানে নামে এনফোর্সমেন্ট ব্রাঞ্চের আধিকারিকরা। বাজার ঘুরে খতিয়ে দেখা হয় দাম।

Share:

নিজস্ব প্রতিনিধি: পুরুলিয়ার বাজারে শুক্রবার হানা দেওয়ার পর এবার শনিবার বাঁকুড়া শহরে এনফোর্সমেন্ট ব্রাঞ্চের (ইবি) আধিকারিকরা হানা দিলেন। বাঁকুড়া শহরের সবজি ও ফলের দোকানে অভিযানে নামে রাজ্য ও জেলার এনফোর্সমেন্ট ব্রাঞ্চের আধিকারিকরা।

শনিবার বাঁকুড়ার দশের বাঁধ সবজি বাজারে যায় প্রতিনিধি দলটি। সেখানে বাজারের বিভিন্ন সবজি ও ফলের দোকান ঘুরে দেখেন তারা। প্রথমে এলাকার বিভিন্ন জায়গা থেকে আসা কৃষকদের কাছে সবজির দাম জানেন তারা। এর পর পাইকারি ব্যবসায়ীদের সঙ্গে কথা বলেন। চাষিদের বিক্রি করা দামের সঙ্গে পাইকারি ব্যবসায়ীদের দামের ফারাক যাচাই করেন এনফোর্সমেন্ট ব্রাঞ্চের আধিকারিকরা। এদিন আধিকারিকদের নজরে আসে বিভিন্ন ক্ষেত্রে কৃষক কম দাম পাচ্ছেন, আর ব্যবসায়ীরা সেই পণ্য বিক্রি করছে অনেকটা বেশি দামে। যে পাইকারি ব্যবসায়ী চড়া দাম নিচ্ছে তাকে সতর্ক করে এই দল। দাম নিয়ন্ত্রণে না রাখলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানানো হয়।

এদিন এনফোর্সমেন্টের আধিকারিকরা ফলের দোকানেও অভিযান চালায়। নায্য দামে ফল বিক্রি হচ্ছে কি না তা খতিয়ে দেখেন। দাম যাচাই করতে বেশ কিছু ক্রেতার সঙ্গে কথা বলেন তাঁরা। ফলের দাম ও নিয়ন্ত্রণে রাখার জন্য ব্যবসায়ীদের কড়া বার্তা দেন আধিকারিকরা। এনফোর্সমেন্ট ব্রাঞ্চের আধিকারিকরা জানান, জেলার বিভিন্ন বাজারে নিত্য প্রয়োজনীয় সবজি, ফল, মাছ, মাংসের দাম খতিয়ে দেখতে এই অভিযান। জিনিষপত্রের দাম যাতে নিয়ন্ত্রণে রাখা হয় সেই কারণে তাঁরা ব্যবসায়ীদের সতর্কও করেন। বাজার ঘুরে জিনিসপত্রের বাজার দর দেখে সেই মতো রিপোর্ট তৈরী করে নবান্নে জানানো হবে বলে জানান তাঁরা। উল্লেখ্য শুক্রবার পুরুলিয়া শহরের বড়হাটে এনফোর্সমেন্ট ব্রাঞ্চের আধিকারিকরা হানা দেন। আড়তদাররা কালোবাজারি করছে কি না, তা খতিয়ে দেখতেই এই অভিযান চালানো হয়৷

বাঁকুড়ায় বাড়ছে উদ্বেগ! কালাজ্বরে এক আক্রান্তের হদিশ

ফের খুন তৃণমূলকর্মী, বাঁকুড়ার সোনামুখীতে বুথ আহ্বায়ককে লক্ষ্য করে গুলি

টানা বৃষ্টিতে বাঁকুড়ার সঙ্গে যোগাযোগ বিছিন্ন ২০টি গ্রামের, সঙ্কটে স্থানীয়রা

বাঁকুড়ায় ১৫ মাসের শিশু খুনের নেপথ্যে অভাব নাকি সম্পর্কের টানাপড়েন? তদন্তে পুলিশ

মর্মান্তিক! তিন জেলায় ১৩ জনের প্রাণ কাড়ল আচমকা বজ্রপাত

বর্ষায় একমাসে ৮ মৃত্যু! দ্বারকেশ্বরের জলে উদ্ধার মহিলার মৃতদেহ

ভুয়ো শংসাপত্র দিয়ে ভর্তি, বাঁকুড়া সম্মিলনীতে ডাক্তারি পড়ুয়াকে বহিষ্কার

৩০ বছর আগে স্ত্রীকে খুন করে যাবজ্জীবন, তাঁবু থেকে উদ্ধার বৃদ্ধের পচাগলা দেহ

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00