Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

উদ্ধারের এক সপ্তাহ পর মৃত্যু হল এক ক্যাঙারুর

জলপাইগুড়ির গাজলডোবা থেকে উদ্ধারের এক সপ্তাহ পর মৃত্যু হল এক ক্যাঙারুর। শুক্রবার শিলিগুড়ির বেঙ্গল সাফারি পার্কে মৃত্যু হয় ক্যাঙারুটির।

Share:

নিজস্ব প্রতিনিধি: জলপাইগুড়ির গাজলডোবা থেকে উদ্ধারের এক সপ্তাহ পর মৃত্যু হল এক ক্যাঙারুর। শুক্রবার শিলিগুড়ির বেঙ্গল সাফারি পার্কে মৃত্যু হয় ক্যাঙারুটির।

উল্লেখ্য এক সপ্তাহ আগে জলপাইগুড়ির গাজোলডোবা ক্যানেল রোড থেকে দুটি জখম ক্যাঙারু শাবক উদ্ধার করে বৈকুণ্ঠপুর বনবিভাগের কর্মীরা। তাদের শরীরে গুরুতর আঘাত ছিল। গাজলডোবার কাছে দুটি জখম ক্যাঙারু উদ্ধারের কয়েক ঘণ্টা পর, জলপাইগুড়ির ডাবগ্রাম বন রেঞ্জের ফারাবাড়ি নেপালি বস্তি এলাকা থেকে আরেকটি অস্ট্রেলীয় ক্যাঙারু শাবককে উদ্ধার করা হয়।  মাত্র কয়েক ঘণ্টার ব্যবধানে জলপাইগুড়ি জেলায় ৩টি জীবিত ও একটি মৃত ক্যাঙারু উদ্ধার হয়। উদ্ধার হওয়া জখম ক্যাঙারুগুলিকে পাচার করার উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল। গোপন সূত্রে বন দফতরের আধিকারিকরা খবর পেয়ে তাদেরকে উদ্ধার করে। উদ্ধার হওয়া জখম ক্যাঙারুগুলি সাফারি পার্কে চিকিৎসাধীন ছিল। শুক্রবার সেখানেই মৃত্যু হয় তাদের মধ্যে একটির। মৃত ক্যাঙারুটি শারীরিকভাবে ভীষণ দুর্বল ছিল বলে জানা গিয়েছে। চিকিৎসায় বিশেষ সাড়া দিচ্ছিল না বন্যপ্রাণীটি। শেষে শুক্রবার দুপুরে তার মৃত্যু হয়। একটির মৃত্যু হলেও বাকি ক্যাঙারুগুলি সুস্থ রয়েছে বলে সূত্রের খবর।

উল্লেখ্য, বেঙ্গল সাফারি পার্কে ক্যাঙারু সাফারি চালুর পরিকল্পনা রয়েছে কর্তৃপক্ষের। ইতিমধ্যে সে বিষয়ে চিড়িয়াখানা কর্তৃপক্ষের কাছে আবেদন জানানো হয়েছে। তার মধ্যে ক্যাঙারু মৃত্যুর ঘটনা উদ্বেগজনক বলে মনে করছে ওয়াকিবহাল মহল। ক্যাঙারু মৃত্যু নিয়ে বেঙ্গল সাফারির পার্কের অধিকর্তা দাওয়া শেরপা বলেন, “ক্যাঙারুটি প্রথম থেকেই অসুস্থ ছিল। চিকিৎসায় খুব একটা সাড়া দিচ্ছিল না। আমরা ওকে বাঁচাতে সাধ্যমতো চেষ্টা করেছি”। একইসঙ্গে এই মৃত্যুর প্রভাব ক্যাঙারু সাফারিতে কোনও ভাবে পড়বে না বলে জানান তিনি।

পর্যটকদের জন্য সুখবর, পর্যটকদের জন্য খুলল তিস্তা ব্যারেজ ব্রিজ

অনলাইনে জিনিস কিনলে সাবধান, শিলিগুড়িতে পুলিশের জালে খোদ ডেলিভারি বয়

সিভিক ভলেন্টিয়ারের দাদাগিরিতে আতঙ্ক টিকিয়াপাড়ায়, ক্ষোভে ফেটে পড়লেন স্থানীয়রা

টানা বৃষ্টিতে ফের সিকিমের রাস্তায় ধস, বন্ধ শিলিগুড়ি-সিকিম সড়ক যোগাযোগ

চলতি মাসেই উত্তরবঙ্গে যাওয়ার সম্ভাবনা মুখ্যমন্ত্রীর

ময়নাগুড়ির পর শিলিগুড়ি, ATM ভেঙে সাড়ে ১০ লক্ষ লুট, দুষ্কৃতীদের খোঁজে তল্লাশি পুলিশের

‘এটা দিনহাটা নয়..’, উদয়ন গুহকে সমঝে দিলেন মুখ্যমন্ত্রী

মুখ্যমন্ত্রীকে স্বাগত জানাতে নতুন করে সেজে উঠছে শিলিগুড়ি

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00