Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

উচ্ছেদের বিরুদ্ধে হকার-বিক্ষোভ, পিছু হঠল রেল পুলিশ

শুক্রবার হুগলি স্টেশনে হকার উচ্ছেদ করতে গিয়ে ফের তাঁদের বিক্ষোভের মুখে পড়ে পিছু হঠল আরপিএফ। আরপিএফ জুলুম করছে বলে অভিযোগ তাঁদের।

Share:

নিজস্ব প্রতিবেদক: করতে গিয়েছিলেন হকারদের উচ্ছেদ করতে। কিন্তু বিক্ষোভের জেরে অবশেষে পিছু হঠতে বাধ্য হল রেল পুলিশ। হুগলি স্টেশনে শুক্রবার আরপিএফ এর বিশাল বাহিনী হকার উচ্ছেদ করতে গিয়ে বিক্ষোভের মুখে পড়েন।

আরপিএফের কর্মীরা তাদের ওপর জুলুম করছে, এই অভিযোগে বুধবার বেলুড় স্টেশনে রেল অবরোধ করেছিলেন হকাররা। শুক্রবার হুগলি স্টেশনে হকার উচ্ছেদ করতে গিয়ে ফের তাঁদের বিক্ষোভের মুখে পড়ল আরপিএফ। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শুক্রবার সকালে হুগলি স্টেশনে হকার উচ্ছেদ করতে আসে আরপিএফ এর বিশাল বাহিনী। ব্যান্ডেল আরপিএফ-এর ইন্সপেক্টর রাজীব রাঠির নেতৃত্বে লাঠি ঢাল নিয়ে বেলুর ব্যন্ডেল শেওড়াফুলি থেকে সাড়ে এগারোটা নাগাদ হুগলি স্টেশনে হাজির হয় আরপিএফ। প্ল্যাটফর্ম থেকে দুটি ভেন্ডর স্টল তুলে দূরে ফেলে দেয় আরপিএফ কর্মীরা। এরপর উত্তেজনার পারদ ছড়িয়ে পরে। স্টেশনে জড়ো হন কয়েকশো হকার। প্ল্যাটফর্মের হকারদের সঙ্গে যুক্ত হন ট্রেনের হকাররাও। তাঁরা সম্মিলিত ভাবে বিক্ষোভ দেখাতে থাকেন আরপিএফ এর বিরুদ্ধে। আরপিএফ এর সামনেই ফেলে দেওয়া স্টল তুলে আবার প্লাটফর্মে বসিয়ে দেন হকাররা। আরপিএফ লাঠি চার্জ করলে অথবা জোর জুলুম করলে বৃহত্তর আন্দোলন হবে বলে হুঁশিয়ারি দেন আন্দোলনরত হকাররা। বিক্ষোভে স্লোগান ওঠে রেল পুলিশের বিরুদ্ধে। বিক্ষোভের মুখে পড়ে অবশেষে পিছু হঠে আরপিএফের বিশাল বাহিনী। হকারদের অভিযোগ, যখন তখন তাদেরকে জরিমানা করা হচ্ছে। আরপিএফ কর্মীরা জবরদস্তি তাঁদের বিরুদ্ধে প্রায়ই ক্রিমিনাল কেস দিচ্ছে। ট্রেনে হকারি করে যেসব মানুষের রুজি রুটি চলে , তাদের উপর জুলুম করছে বলে দাবি তাঁদের। এদিন হুগলি স্টেশনে ঘন্টা খানেক ধরে বিক্ষোভ দেখান হকাররা।

এর আগে বুধবার বেলুড় স্টেশনে হকাররা রেল অবরোধ করেন। তাঁদের অভিযোগ, বেলুড় স্টেশনে রোজই আরপিএফের হেনস্তার মুখে পড়তে হচ্ছে তাঁদের। যখন-তখন তাঁদের জরিমানা করা হচ্ছে। কখনও কখনও জোর করে আটক করে রাখা হচ্ছে। ফলে ব্যবসার ক্ষতি হচ্ছে। সংসার চালাতে রুটিরুজির পথ বন্ধ করে দিলে আরও বৃহত্তর আন্দোলনে নামার হুঁশিয়ারি দেন হকাররা।

আর কিছুক্ষণের অপেক্ষা, তারপরেই খালি হয়ে যাবে কলকাতা, হাওড়া, হুগলির পেট্রোল পাম্প

হুগলি জেলা পরিষদের মেন্টর সুবীর মুখোপাধ্যায়ের বাড়িতে কাস্টমস হানা

পুরীর পর এবার মাহেশের জগন্নাথ মন্দিরের চূড়াতেও শোভা পাবে নীলচক্র

পাকিস্তানি রেঞ্জার্সের হাতে আটক বাংলার ছেলে, ঘরে ফেরানোর আর্জি পরিবারের

এ যেন রক্ষকই ভক্ষক! বৃদ্ধ ব্যবসায়ীকে অপহরণ খোদ পুলিশকর্মীর

দুধে ভেজাল মেশানোর দায়ে আটক ৩, চক্রের বাকিদের সন্ধানে পুলিশ

রাতের অন্ধকারে কুপিয়ে খুন যুবককে, হাড়হিম কাণ্ড হুগলিতে

মর্মান্তিক! টেবিল ফ্যানের তার থেকে মহাবিপত্তি,বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু ৬ বছরের শিশুর

|||আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00