Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

মর্মান্তিক! টেবিল ফ্যানের তার থেকে মহাবিপত্তি,বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু ৬ বছরের শিশুর

Share:

নিজস্ব প্রতিনিধি : টেবিলফ্যানের তার থেকে মহাবিপত্তি!মামার বাড়ি বেড়াতে এসেছিল ফুটফুটে শিশু। বাড়িতে একা খেলা করছিল শিশুটি।আচমকাই টেবিল ফ্যানের তার ছিড়ে টেবিলফ্যানের তার থেকে মহাবিপত্তি।বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত ৬ বছরের শিশুর। মৃত শিশুর নাম অরণ্য ভাদুলি।শোকে পাথর মা।এলাকায় ছড়াল তীব্র চাঞ্চল্য।

ঘটনাটি ঘটেছে হুগলির পান্ডুয়ার রোশনা এলাকায়।মৃত শিশুটি মেমারি থানার আলিপুর গ্রামের বাসিন্দা।প্রতিবেশী সূত্রে খবর,শিশুটি শুক্রবার তার মায়ের সঙ্গে পান্ডুয়ায় মামার বাড়ি বেড়াতে আসে। শনিবার দুপুরে সে পুকুরে স্নান করতে যায় তার মায়ের সঙ্গে।স্নান করা হয়ে গেলে বাড়ি ফিরে এসে শিশুটি তার দাদার সঙ্গে খেলা করতে থাকে।ঘরের ভেতর সজোরে চলছিল টিভি।সেই সময়েই শিশুটি টেবিল ফ্যানের কাছে চলে যায়। তার ছিড়ে সে হঠাৎ বিদ্যুৎস্পৃষ্ট হয়! তখন সেখানে কেউ উপস্থিত ছিল না।

মা স্নান করে ফিরে এলে শিশুটির নিথর দেহ পড়ে থাকতে দেখে চিৎকার শুরু করে।তার চেঁচামেচি শুনে ছুটে আসে প্রতিবেশীরা।তড়িঘড়ি তাকে উদ্ধার করে পান্ডুয়া গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে নিয়ে গেলে, চিকিৎসকরা অরণ্যকে মৃত বলে ঘোষণা করেন।

খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয় পান্ডুয়া থানার পুলিশ।ইতিমধ্যেই তার দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে চুঁচুড়া ইমামবাড়া সদর হাসপাতালে। শিশুটির কীভাবে মৃত্যু ঘটল তা খতিয়ে দেখছেন তদন্তকারী আধিকারিকরা।পরিবারের লোকজনদেরও জিজ্ঞাসাবাদ শুরু হয়েছে ইতিমধ্যেই।

এই ঘটনায় শোক পাথর বাবা-মা। মৃতের মা কেঁদে কেঁদে জানান, ‘স্নান করতে গিয়েছিলাম। বাড়িতে কেউই ছিল না। তার মধ্যেই এমন অঘটন ঘটে গেল। চলে গেল আমার সাত রাজার ধন। কি করে বাঁচব আমি। কি নিয়ে থাকব।’  

দীপাবলিতে ঘরে টিকটিকির আগমন শুভ নাকি অশুভ! জানলে চমকে যাবেন

ত্বকের যত্নে ভিটামিন ই ক্যাপসুল কীভাবে ব্যবহার করবেন জানুন

রসনাতৃপ্তিতে নয়া পদে সাজিয়ে তুলুন থালা, জমে যাবে শেষপাত

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00