Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

অশীতিপর ‘অক্ষম’ মহিলাকে বিমানবন্দরে নগ্ন করে পরীক্ষা, সাসপেন্ড বিমানবন্দর কর্মী

Share:

নিজস্ব প্রতিনিধিঃ শারীরিকভাবে অসুস্থ, হুইলচেয়ারে থাকা এক অশীতিপর বৃদ্ধাকে সম্পূর্ণ নগ্ন করে তল্লাশি চালানোকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়াল গোয়াহাটির বিমানবন্দরে। এই ঘটনাকে কেন্দ্র করে এমন বিতর্কের ঝড় উঠেছে সোশ্যাল মিডিয়ায় যে ঘটনার কিছুক্ষণ পরেই অভিযুক্ত ওই বিমানবন্দরের কর্মীকে সাসপেন্ড করা হয়েছে। জানা যাচ্ছে, হুইলচেয়ারে থাকা ওই অসুস্থ বৃদ্ধার শরীরে বসানো রয়েছে ধাতব পাত। পরীক্ষা করার যন্ত্রে সেই পাতের সন্ধান পাওয়ার পরেই তাঁর তল্লাশি নেওয়া শুরু করেন ওই সিআইএসএফ কর্মী। অভিযোগ, জোর করে ওই বৃদ্ধাকে নগ্ন করা হয়। এমনকি তল্লাশির নামে ওই বৃদ্ধাকে জোর করে অন্তর্বাস এমনকি ডাইপার পর্যন্ত খুলতে বাধ্য করা হয়। এর জেরে ব্যাপক চাঞ্চল্য ছড়ায় বিমানবন্দর চত্বরে।

গোয়াহাটি বিমানবন্দরে যে বৃদ্ধা মহিলার সঙ্গে এই ঘটনা ঘটেছে তাঁর মেয়ে সম্প্রতি গোটা বিষয়টি জানিয়ে সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করেছেন। মালো কিকন নামে ওই বৃদ্ধার মেয়ে ডলি কিকন টুইটারে এই ঘটনা প্রসঙ্গে লেখেন, ‘আমার ৮০ বছরের বৃদ্ধা শারীরিক ভাবে অশক্ত মা’কে সিআইএসএফ নিরাপত্তা কর্মীরা তল্লাশির সময় গুয়াহাটি বিমানবন্দরে নগ্ন হতে বাধ্য করে। মায়ের শরীরে টাইটেনিয়াম হিপ ইমপ্ল্যান্ট রয়েছে তারই প্রমাণ খুঁজতে এই তল্লাশি চালায় নিরাপত্তারক্ষীরা এবং সেই কারণেই তাঁকে রীতিমতো জোর করে নগ্ন করা হয়।’ আরেকটি পোস্টে তিনি লেখেন, ‘অসহ্য! আমার ৮০ বছরের অশক্ত মা’কে জোর করে অন্তর্বাস খুলতে পর্যন্ত বাধ্য করা হয়েছে।’ 

ওই মহিলার পোস্টটি ভাইরাল হতেই কার্যত নড়েচড়ে বসেছে বিমানবন্দর কর্তৃপক্ষ। কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহণ মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া টুইট করে জানিয়েছেন, তিনি নিজে বিষয়টি খতিয়ে দেখবেন। সাসপেন্ড করা হয়েছে অভিযুক্ত সিআইএসএফ কর্মীকে। 

অসমের ডিটেনশন ক্যাম্পে আটক মুর্শিদাবাদের ৩ পরিযায়ী শ্রমিক, চিন্তায় পরিবার

কৈখালিতে যাত্রীবাহী চলন্ত সরকারি বাসে আগুন, প্রাণ বাঁচাতে হুড়োহুড়ি

কোচবিহারের আরও ১ বাসিন্দাকে NRC নোটিশ, তিন নথি অগ্রাহ্য ফরেনার্স ট্রাইব্যুনাল!

অসমে বাংলায় কথা বলায় হেনস্তা, ক্ষোভপ্রকাশ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের

দিনহাটার বাসিন্দা উত্তম কুমার ব্রজবাসীকে NRC নোটিশ, ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী

বিপর্যস্ত উত্তর-পূর্ব ভারত, আকস্মিক বন্যা ও ভূমিধসে ৪৮ ঘন্টায় ৩০ জনের মৃত্যু

অনুপ্রবেশকারীদের ডিটেনশন ক্যাম্পে অনির্দিষ্টকাল আটকে রাখায় অসম সরকারকে তুলোধনা সুপ্রিম কোর্টের

হোটেল- রেস্তোরাঁ ও প্রকাশ্য গরুর মাংস বিক্রি নিষিদ্ধ ঘোষণা অসমে

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00