Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

লকেটের টুইটে ‘আত্মসমীক্ষা’! অস্বস্তিতে বঙ্গ বিজেপি

লকেট চট্টোপাধ্যায়ের এক শব্দের টুইট এখন চূড়ান্ত অস্বস্তির কারণ হয়ে উঠেছে বঙ্গ বিজেপির কাছে। 'আত্মসমীক্ষা'র বার্তা দিয়েছেন লকেট।

Share:

নিজস্ব প্রতিনিধি: বাংলা থেকে বহু যোজন দূরে বসে থাকলেও মন তাঁর আটকে বাংলায়। উত্তরাখণ্ডের পাহাড় থেকেই নজর রেখে চলেছেন তিনি বাংলার দিকে। আর সেই নজর দিয়েই তিনি দেখলেন গেরুয়া শিবিরকে দূরমুশ করে একা তৃণমূলই দখল করে নিয়েছে ১০২টি পুরসভা। যার মধ্যে ৩৮টি বিরোধী শূন্য। আরও ৪টি পুরসভা চলে আসতে পারে তৃণমূলের(TMC) পকেটে। অথচ বিজেপির(BJP) ঝুলি শূন্য। সান্ত্বনা পুরষ্কার হিসাবে আছে মাত্র ৬৬টি ওয়ার্ডে জয়। এসবই দেখছেন তিনি উত্তরাখণ্ডের পাহাড় থেকে। শেষে আর থাকতে পারলেন না চুপ করে বসে থাকতে। হাতের মোবাইল তুলে তাই ছোট্ট একটা ইংরেজি শব্দ টাইপ করে টুইট(Tweet) করলেন তিনি। সেই শব্দটি হল ‘ইন্ট্রোস্পেকশন’। যার অর্থ ‘আত্মসমীক্ষা’। কিন্তু এই এক শব্দের টুইটই এখন বঙ্গ বিজেপির কাছে অস্বস্তির কারণ হয়ে উঠেছে। কেননা যিনি টুইট করেছেন তাঁর নাম লকেট চট্টোপাধ্যায়(Locket Chatterjee), হুগলির বিজেপি সাংসদ। যাকে দল বাংলা থেকে অনেকটাই দূরে ঠেলে দিয়েছে। পাঠিয়ে দিয়েছে উত্তরাখণ্ডের বুকে দলের নির্বাচনী সহ পর্যবেক্ষক করে।

১০৮টি পুরসভার নির্বাচনে একটিবারের জন্যও বাংলার কোনও পুরসভাতেই বিজেপির হয়ে প্রচারে দেখা যায়নি লকেটকে। কিন্তু তাঁর মন আর নজর যে বাংলাতেই পড়ে রয়েছে সেটা এক শব্দের টুইটেই তিনি বুঝিয়ে দিয়েছেন। সেই সঙ্গে দলকে দিয়েছেন ‘আত্মসমীক্ষার’ উপদেশ। যদিও সেই টুইটে কোথাও বিজেপির নামটুকুও নেই। কিন্তু বুঝতে অসুবিধা নেই তাঁর লক্ষ্য বঙ্গ বিজেপির নেতৃত্ব। আর একই সঙ্গে এই টুইটের জেরে আবারও জল্পনা ছড়িয়েছে লকেটের রাজনৈতিক ভবিষ্যত নিয়ে। কেননা এর আগে একাধিকবার বিজেপির এই সাংসদ ও অভিনেত্রীকে ঘিরে জল্পনা ছড়িয়েছে যে যে কোনও মুহুর্তে তিনি বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিতে পারেন। এখন তাঁর এক শব্দের টুইট সেই জল্পনাকে নতুন করে আরও একবার সামনে নিয়ে চলে এল। একই সঙ্গে প্রশ্ন উঠেছে, লকেটও কী এবার বঙ্গ বিজেপির বিদ্রোহীদের দলের নাম লেখালেন। কেননা কিছুদিন আগেই উত্তরাখণ্ডেই এক হোটেলে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী ও বঙ্গ বিজেপির বিক্ষুব্ধ নেতাদের মাথা শান্তনু ঠাকুরের সঙ্গে লকেটকে বৈঠক করতে দেখা গিয়েছিল। এই অবস্থায় লকেটের টুইট বেশ তাৎপর্যপূর্ণ।

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

তৃণমূলের হয়ে কাজের অভিযোগ! পাঁচ বিএলওকে সাসপেন্ড ও এফআইআরের নির্দেশ কমিশনের

‘৪ তারিখের পর সব অত্যাচারের হিসেব হবে’, সবং থেকে বিজেপিকে হুঁশিয়ারি অভিষেকের

‘বাংলায় বিজেপি সরকার গড়েই গোর্খাদের সমস্যার সমাধান করবে,’ ফের প্রতিশ্রুতি শাহের

‘দাগ আচ্ছে হ্যায়’, প্রথম দফায় বিজেপির ৭০ শতাংশ প্রার্থীই ‘দাগি’

বাংলায় প্রথম দফার ১৯ প্রার্থীর বিরুদ্ধে খুনের মামলা, কতজন ধর্ষণের আসামি?

নন্দীগ্রাম পুনরুদ্ধারে উন্নয়নই শাসক দলের হাতিয়ার

দলকে অস্বস্তিতে ফেলে শতাব্দী-সহ তৃণমূলের মহিলা সাংসদদের নিশানা কল্যাণের

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

0:00