Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

ধনখড়কে বদলির আর্জি জানিয়ে হাইকোর্টে জনস্বার্থ মামলা

রাজ্যের রাজ্যপালের দায়িত্ব নিয়ে আসার পর থেকেই শাসকদলের সঙ্গে ক্রমশ সংঘাতে জড়িয়েছেন জগদীপ ধনখড়

Share:

নিজস্ব প্রতিনিধি: রাজ্যের রাজ্যপালের দায়িত্ব নিয়ে আসার পর থেকেই শাসকদলের সঙ্গে ক্রমশ সংঘাতে জড়িয়েছেন জগদীপ ধনখড়। বিধানসভায় সর্বসম্মতিতে পাশ হওয়া বিল আটকে রেখে কিংবা রাজ্যের জনগণের ভোটে জেতা সরকারের বিরুদ্ধে মুখ খুলে বাড়িয়েছেন অস্বস্তি। ইদানিং রাজ্যের শাসকদলের বিরুদ্ধে ক্রমাগত নিশানা করছেন রাজ্যপাল। এমনকি মুখ্যমন্ত্রী, বিধানসভার স্পিকার ও পুলিশ-প্রশাসনের বিরুদ্ধেও যাচ্ছেন জগদীপ ধনখড়। তাই এই সমস্ত বিষয়ের জন্য সার্বিক ভাবে ক্ষতি হচ্ছে রাজ্যের। অবিলম্বে এই রাজ্যপালকে সরানোর আর্জি জানিয়ে কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের করলেন এক আইনজীবী।

অভিযোগ রাজ্যপাল জগদীপ ধনখড় সংবিধান বহির্ভূত কাজ করছেন। এক্তিয়ারের বাইরে গিয়ে সরকারি কাজে বাধা দিচ্ছেন তিনি। সে কারণেই ধনখড়ের বিরুদ্ধে জনস্বার্থ মামলা দায়ের করলেন আইনজীবী রমাপ্রসাদ সরকার। আগামী সপ্তাহে এই মামলার শুনানির সম্ভাবনা রয়েছে। এই জনস্বার্থ মামলায় স্বরাষ্ট্রমন্ত্রক ও রাষ্ট্রপতিকে পার্টি করা হয়েছে বলে জানা যাচ্ছে। মামলাকারীর পর্যবেক্ষন, যিনি রাজ্যপাল পদে বসেন তাঁর একটা আলাদা গুরুত্ব রয়েছে, পদের গৌরব রয়েছে। একটি সম্মানীয় পদ রাজ্যপাল। যিনিই এই আসনে বসেন তাঁর গাম্ভীর্য, ঔদার্য আলাদাই হওয়া উচিৎ। আগে রাজ্যের এতজন রাজ্যপাল এসেছেন অথচ বর্তমান রাজ্যপাল প্রতি ক্ষেত্রে যেভাবে টুইট কিংবা সংবাদমাধ্যমে বলার সুযোগ পেলেই রাজ্য সরকারের বিরুদ্ধে সরব হন তা ওই পদের গৌরবকে কোথাও আঘাত করে। তাই অবিলম্বে বর্তমান রাজ্যপালকে সরিয়ে দেওয়ার আর্জি জানিয়ে দায়ের হয়েছে জনস্বার্থ মামলা।

কলকাতা হাইকোর্টের সামনে গায়ে কেরোসিন তেল ঢেলে দুই মহিলার আত্মহত্যার চেষ্টা, হুলুস্থুলু কাণ্ড

ধনখড়ের উত্তরসূরি নির্বাচনে এনডিএ প্রার্থী কে? ১২ অগস্ট ঘোষণা হবে

বিজেপি কর্মী অভিজিৎ সরকারের খুনের ঘটনায় সিবিআই তদন্তে অসন্তুষ্ট বিচারপতি

ধনখড়ের জায়গায় উপরাষ্ট্রপতি হওয়ার দৌড়ে নাড্ডা-নীতীশ

২১ জুলাই সকাল ৯’টা থেকে দু’ঘণ্টার জন্য কলকাতায় মিছিল নয় ,নির্দেশ হাইকোর্টের

RG Kar দুর্নীতির মামলায় প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ-সহ ৫ জনের বিরুদ্ধে চার্জগঠন

‘অনুব্রতের কু-কথা’, জাতীয় মহিলা কমিশনকে ভর্ৎসনা করল কলকাতা হাইকোর্ট

হেস্টিংসে শিশু কন্যাকে ধর্ষণ ও খুনের ঘটনায় দোষীর মৃত্যুদণ্ডের সাজা খারিজ হাইকোর্টে

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00