লস অ্যাঞ্জেলসের রাস্তায় মার্শাল আর্ট দেখাতে গিয়ে পুলিশের গুলিতে ঝাঁঝরা ভারতীয়

Share:

আন্তর্জাতিক ডেস্ক: মার্শাল আর্ট বহু দেশেই অত্যন্ত প্রচলিত একটি বিষয়। বাংলায় মার্শাল আর্ট এসেছিল বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের হাত ধরে। সাধারণত এই খেলা মানবকূলের মনরঞ্জন, স্বনিরাপত্তার জন্য শেখা হয়, প্রদর্শিত হয়। লস অ্যাঞ্জেলেসে রাস্তার মাঝখানে প্রাচীন মার্শাল আর্ট ‘গাটকা’ প্রদর্শনের সময় পুলিশের গুলিতে এক শিখ ব্যক্তি নিহত হন। জুলাই মাসে ঘটে যাওয়া এই ঘটনার ফুটেজ সম্প্রতি লস অ্যাঞ্জেলেস পুলিশ বিভাগ (LAPD) প্রকাশ করেছে।

পুলিশের দাবি, ৩৫ বছর বয়সী গুরপ্রীত সিং লস অ্যাঞ্জেলেসের ডাউনটাউনে Crypto.com এরিনার কাছে একটি অস্ত্র (চপার) নিয়ে যাচ্ছিলেন। তাকে এই বিষয়ে জিজ্ঞাসা করা হলে তিনি মানতে অস্বীকৃত হন। বরং পুলিশকেই আক্রমণ করার চেষ্টা করেন। তখনই গুরপ্রীত সিংকে গুলি করে হত্যা করা হয়। তবে, পুলিশের দাবি করা চপারটি মনে হচ্ছে একটি ছোট কাটারি যা গাটকা প্রদর্শনের সময় ব্যবহার করা হয়। ঘটনাটি ঘটে ১৩ জুলাজুলাই সকালে।

পুলিশ জানতে পারে যে অলিম্পিক বুলেভার্ডের কাছে একটি ব্যস্ত মোড়ে একজন ব্যক্তি পথচারীদের তাক করে ২ ফুট লম্বা ধারালো অস্ত্র ছুঁড়ছে। এলএপিডি কর্তৃক প্রকাশিত বডিক্যামের ফুটেজে দেখা যাচ্ছে যে, ওই শিখ ব্যক্তি একটি গেঞ্জি, শর্টস এবং নীল পাগড়ি পরে রয়েছেন। রাস্তার মাঝখানে ধারালো তরবারি নিয়ে দাঁড়িয়ে রয়েছেন। ঘটনাস্থলে পৌঁছানোর পর, পুলিশকর্তারা বারবার ওই ব্যক্তিকে তরবারি ফেলে দেওয়ার নির্দেশ দেন। কিন্তু তিনি তা প্রত্যাখ্যান করেন।

এমনকি তরবারি দিয়ে নিজের জিভও কেটে ফেলেন। পুলিশ আধিকারিকরা গুরপ্রীত সিংকে অস্ত্র ফেলে দেওয়ার জন্য একাধিকবার নির্দেশ দিয়েছিলেন। কিন্তু তিনি শোনেননি। এরপর পুলিশ যখন তাঁর দিকে এগিয়ে যায় তখন ওই যুবক গাড়িতে করে ঘটনাস্থল থেকে পালানোর চেষ্টা করে। তার আগে আধিকারিকদের দিকে একটি বোতল ছুঁড়ে মারে। এরপর গাড়ি নিয়ে যাওয়ার সময় অত্যন্ত বেপরোয়াভাবে গাড়ি চালাতে থাকেন গুরপ্রীত, বেশ কয়েকটি গাড়িতে ধাক্কাও মারে। এমনকি নিজের গাড়ির জানালা দিয়ে পুলিশদের লক্ষ্য করে তরবারিটি দেখাতে থাকে। এরপরেই গুরপ্রীত সিংকে লক্ষ্য করে গুলি চালায় পুলিশ।

ইউক্রেনে ৬২৯ মিসাইল-ড্রোন দিয়ে ভয়াবহ হামলা চালাল রাশিয়া, নিহত ১৪

ট্রাম্পের শুল্কারোপের ফল, তাসের ঘরের মতো ভেঙে পড়ল ভারতীয় শেয়ার বাজার

রুশ-ইউক্রেন দ্বন্দ্ব ‘মোদির যুদ্ধ’, ‘ভারতীয়রা অহঙ্কারী’- হোয়াইট হাউজের একের পর এক শাণিত বাণে বিদ্ধ ভারত

একই নম্বরের টিকিটে বাজিমাত, লটারিতে ৩৫.৫ লক্ষ খরচ করে যুবক জিতলেন প্রায় দশ কোটি

ক্যান্সারের গবেষণাপত্র চুরি করে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে পিঠটানের চেষ্টা, গ্রেফতার চিনা চিকিৎসক

ট্রাম্প প্রশাসনের রোষের শিকার মার্কিন প্রতিরক্ষা গোয়েন্দা সংস্থার প্রধান

মার্কিন যুক্তরাষ্ট্রে হত্যার অভিযোগে গ্রেফতার ভারতীয় বংশোদ্ভূত ট্রাক চালক

সুকান্তের চটি ছুড়ে মারার ঘটনার প্রতিবাদে বিজেপির দফতরের সামনে বিক্ষোভ শিখদের

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

[hls_player autoplay="1" fullscreen="1" unmute="0"]