অপর্ণা সেনের প্রেমে পড়েছিলেন কমল হাসান, বাবার গোপন কথা প্রকাশ্যে আনলেন কন্যা শ্রুতি

Share:

নিজস্ব প্রতিনিধি: কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর সেই কবেই লিখে গিয়েছিলেন, ‘গোপনও কথাটি রবে না গোপনে….’। বাবা কমল হাসানের জীবনের গোপন কথাটি আর গোপন রাখলেন না অভিনেত্রী শ্রুতি হাসান। কয়েক দশক ধরে গোপন থাকা কথাটি প্রকাশ করে জানিয়েছেন ‘দক্ষিণী সুপারস্টার কমল হাসান বাংলা সিনেমার জনপ্রিয় নায়িকা অপর্ণা সেনের প্রেমে পড়েছিলেন। আর অপর্ণাকে মুগ্ধ করতেই বাংলা শিখেছিলেন।’ শ্রুতির এমন দাবি নিয়ে অবশ্য এখনও মুখ খোলেননি অপর্ণা। আদৌ তিনি মুখ খোলেন কিনা, সে দিকেই নজর সিনেমাপ্রেমীদের।

বক্স অফিসে সাড়া জাগানো রজনীকান্তের ‘কুলি’ ছবিতে অভিনয় করেছেন কমল হাসানের কন্যা শ্রুতি। ছবির নির্মাতাদের তরফে ‘কুলি’র একটি প্রোমোশনাল বা প্রচারমূলক ভিডিও প্রকাশ করা হয়েছে। ওই ভিডিওতে ছবির দুই কুশীলব শ্রুতি হাসান ও সত্যরাজের খোলামেলা কথোপকথন রয়েছে। এক পর্যায়ে বাবার মতো নানা ভাষা জানার জন্য শ্রুতির প্রশংসা করেন প্রবীণ অভিনেতা সত্যরাজ (বাহুবলীর কাডাপ্পা)। দক্ষিণী সুপারস্টার কমল হাসান যে একটি বাংলা ছবিতে অভিনয় করেছিলেন এবং বাংলা ভাষা শিখেছিলেন তাও উল্লেখ করেন।

বাবার প্রশংসা শুনে শ্রুতির মুখের হাসি অনেকটা চওড়া হয়েছিল। এর পরেই কমল হাসানের বাংলা শেখার নেপথ্য কাহিনি প্রকাশ করেন। খানিকটা  মজার ছলেই বলেন, ‘আপনি কি জানেন কেন সে বাংলা শিখেছিল? কারণ সেই সময় সে অপর্ণা সেনের প্রেমে পড়েছিল এবং তাকে মুগ্ধ করার জন্য বাংলা শিখেছিল। ছবির জন্য শেখেনি।’ কমল হাসানের পরিচালিত ‘হে রাম’  ছবি নিয়েও একটি মজার ঘটনার উল্লেখ করেছেন শ্রুতি। তিনি জানান, ‘ছবিতে রানি মুখোপাধ্যায়ের চরিত্রের নাম রাখা হয়েছিল অপর্ণা। আর ওই নাম রাখা হয়েছিল অপর্ণা সেনের কারণেই।’

 

তামিল ভাষায় রাজ্যসভার সাংসদ হিসেবে শপথ নিলেন কমল হাসান

কর্নাটকে মুক্তি পাচ্ছে না ‘ঠগ লাইফ’, তাও ‘কন্নড়’ বিতর্কে ক্ষমা চাইতে ‘অরাজি’ কমল হাসান

‘ভুল কিছু বলিনি’, কন্নড় ভাষা নিয়ে নিজের মন্তব্যে অনড় কমল হাসান

‘ভাষা নিয়ে কথা বলার যোগ্য নই’, নিন্দার ঝড় উঠতেই পাল্টি কমল হাসানের

ডিএমকে-র সমর্থনে রাজ্যসভায় কমল হাসান, সংসদে নতুন ইনিংস শুরু সুপারস্টারের

পর্দায় ৭০ বয়সী কমল হাসানের সঙ্গে রোমান্স, বিতর্ক উঠতেই কী সাফাই দিলেন তৃষা?

‘২ বছর আগে আমি এখানেই জন্মদিন উদযাপন করেছি’, চেনা পহেলগাঁও হঠাৎই অচেনা বিজয়ের কাছে

না ফেরার দেশে তবলার যাদুকর জাকির হুসেন, শোকে কাতর গোটা বলিউড

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

[hls_player autoplay="1" fullscreen="1" unmute="0"]