রাষ্ট্রীয় তহবিলের অপব্যবহার করে গ্রেফতার শ্রীলঙ্কার প্রাক্তন রাষ্ট্রপতি রনিল বিক্রমাসিংহে

Share:

আন্তর্জাতিক ডেস্ক: শিরোনামে শ্রীলঙ্কা। রাষ্ট্রীয় তহবিলের অপব্যবহারের অভিযোগে গ্রেফতার হলেন শ্রীলঙ্কার প্রাক্তন রাষ্ট্রপতি রনিল বিক্রমাসিংহে। স্থানীয় টেলিভিশন চ্যানেল আদা ডেরানা সূত্রে এই তথ্য সামনে এসেছে। শুক্রবার শ্রীলঙ্কার অপরাধ তদন্ত বিভাগ সিআইডি তাঁকে গ্রেফতার করেছে।

প্রতিবেদনে বলা হয়েছে, ৭৬ বছর বয়সী বিক্রমাসিংহে তার স্ত্রীর স্নাতক অনুষ্ঠানে যোগ দিতে লন্ডনে যাওয়ার আগে জবানবন্দি রেকর্ডের জন্য রাজধানী কলম্বোর সিআইডি অফিসে পৌঁছান। সেখানেই তাঁকে গ্রেফতার করা হয়। শ্রীলঙ্কা পুলিশের এক মুখপাত্র তাৎক্ষণিকভাবে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেননি। বিক্রমাসিংহের কার্যালয়ের ফোন করলেও সাড়া মেলেনি।

রনিল বিক্রমেসিংহে পেশায় একজন আইনজীবী। তাঁর জন্ম কলম্বোতে ১৯৪৯ সালে। বাবা এসমন্ড বিক্রমসিংহে এবং মা নলিনী বিক্রমসিংহে। তাঁর বাবা ছিলেন একজন আইনজীবী। প্রধানমন্ত্রী হিসাবে রেকর্ড গড়েছিলেন রলিন। একটানা ৬ বার প্রধানমন্ত্রী পদে নির্বাচিত হন তিনি।  ২০২২ সালে দ্বীপরাষ্ট্র শ্রীলঙ্কা যখন প্রবল আর্থিক সংকটে ভুগছে সেই সময় তাঁকেই রাষ্ট্রপতি করা হয়। অর্থনৈতিক মন্দার কারণে ব্যাপক বিক্ষোভের ফলে শ্রীলঙ্কার তৎকালীন রাষ্ট্রপতি গোতাবায়া রাজাপক্ষে প্রথমে শ্রীলঙ্কা ছেড়ে পালিয়ে যান। পরে পদত্যাগ করেন। তারপর ইউনাইটেড ন্যাশনাল পার্টির (ইউএনপি) নেতা বিক্রমাসিংহে ক্ষমতা গ্রহণ করেন।

ব্যবসায়ী পরিবারে জন্ম বিক্রমাসিংহের। কিন্তু পরিবারে অনেকেই ছিলেন রাজনীতিবিদ। ফলে ব্যবসা এবং রাজনীতি-দুই-ই ছিল তাঁর রক্তে। ২৯ বছর বয়সী বিক্রমাসিংহেকে ১৯৭৮ সালে তাঁর কাকা রাষ্ট্রপতি জুনিয়াস জয়াবর্ধনে দেশের মন্ত্রিসভার সর্বকনিষ্ঠ মন্ত্রী করে তোলেন। ১৯৯৪ সালে বেশ কয়েকজন প্রবীণ সহকর্মীকে হত্যার পর বিক্রমাসিংহে ইউএনপির নেতা হন।

জামিন পেলেন শ্রীলঙ্কার প্রাক্তন প্রেসিডেন্ট বিক্রমসিঙ্ঘে

শ্রীলঙ্কার কারাগারে আটকে থাকা ১৪ ভারতীয় মৎস্যজীবীকে মুক্তি

লঙ্কাপুরী পুড়িয়ে ছারখার করেছিল হনুমান, এবার এক বানরের ‘বাঁদরামি’তে অন্ধকারে ডুবল শ্রীলঙ্কা

১৪ বছর পর নিজেদের মাটিতে অজিদের বিপক্ষে মুখ থুবড়ে পড়ল শ্রীলঙ্কা

শ্রীলঙ্কার বিরুদ্ধে শতরানের সুবাদে দ্রাবিড়-রুটের সঙ্গে এক সারিতেই স্টিভ স্মিথ

আচমকাই অবসরের ঘোষণা করুণারত্নের

শ্রীলঙ্কা সিরিজের আগে অজি দলে দুঃসংবাদ, চোট পেলেন স্মিথ

কুশল পেরেরার ব্যাটে রেকর্ড-ভাঙা সেঞ্চুরি! বছরের শুরুতেই দুর্ধর্ষ জয় শ্রীলঙ্কার

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

[hls_player autoplay="1" fullscreen="1" unmute="0"]