Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

7,000mAh সিলিকন-কার্বন ব্যাটারি, AI ফিচার নিয়ে বাজারে নতুন ফোন আনল Redmi

Share:

নিজস্ব প্রতিনিধি : স্মার্টফোন ছাড়া এখন জীবন অচল। সকালে ঘুম থেকে ওঠা থেকে শুরু করে রাতে ঘুমোতে যাওয়া পর্যন্ত স্মার্টফোনই হয়েছে সঙ্গী। নিত্যদিনের কাজেও অতি প্রয়োজনীয় হয়ে উঠেছে এটি। প্রতি মুহূর্তে ফোনের নিত্য নতুন ফিচার সামনে আসছে। সকল স্মার্ট ফোনই নিজের নিজের মতো করে ফিচার যুক্ত করছে। এরফলে সুবিধা হচ্ছে জন সাধারণের। প্রযুক্তি মানুষের কাছে আরও সহজলক্ষ্য হয়ে উঠছে। আগের দিনের ফোনের থেকে বর্তমান যুগের ফোনের বিপুল বিবর্তন ঘটেছে। প্রতি কোম্পনি সর্বদা চেষ্টা করে নিজেকে প্রতিমুহূর্তে আপগ্রেড করতে।

এবার ভারতের বাজারে স্মার্টফোন হিসেবে বেশ প্রভাব বিস্তার করেছে Redmi। মঙ্গলবার রেডমি তার নতুন ফোন বাজারে এনেছে। নতুন স্মার্টফোন হিসেবে আত্মপ্রকাশ ঘটেছে Redmi 15 5G। মধ্যবিত্তের আয়ত্ত্বের মধ্যে রয়েছে ফোনটি। এই ফোনে রয়েছে দীর্ঘস্থায়ী ব্যাটারি, এআই ফিচার এবং আধুনিক ডিজাইন। এই ফোনের সব থেকে বড় আকর্ষণ ৭ হাজার মেগাহার্জ সিলিকন-কার্বন ব্যাটারি, এই ফোনের নির্দিষ্ট করে দামের মধ্যে এই প্রথমবার এই ব্যাটারি মিলছে। এই নতুন ফোনের মূল শক্তি তার বিশাব ব্যাটারি। এই ব্যাটারি সারাদিন নয়, ব্যবহারকারীকে টানা অনেকক্ষণের জন্য পাওয়ার সাপোর্ট দেবে। পাশাপাশি রয়েছে ৩৩ ওয়াট ফাস্ট চার্জিং। ফোনটিতে ১৮ ওয়াট রিভার্স ওয়্যারড চার্জিং মিলবে। এটি অন্য ডিভাইস চার্জ করতেও সক্ষম। ফোনটি একসঙ্গে স্মার্টফোন ও পকেট পাওয়ারব্যাঙ্ক—দুটো কাজই করবে।

এই ফোনে রয়েছে Qualcomm Snapdragon 6s Gen 3 চিপসেট। গেমিং, মাল্টিটাস্কিং বা দৈনন্দিন কাজ অত্যন্ত সহজ হবে। সফটওয়্যার সেকশনে আছে Android 15-এর উপর তৈরি HyperOS 2.0। এছাড়াও যুক্ত হয়েছে Google AI ফিচার। থাকবে 6.9-ইঞ্চি Full-HD+ ডিসপ্লে যার রেজোলিউশন 1080×2340 পিক্সেল। 144Hz রিফ্রেশ রেট এবং 288Hz টাচ স্যাম্পলিং রেট থাকায় গেমিং কিংবা স্ক্রলিং—দুটোই হবে খুব ভাল। এতে রয়েছে এআই ডুয়াল রিয়ার ক্যামেরা সেটআপ। প্রধান সেন্সর ৫০ মেগাপিক্সল এবং সেলফির জন্য সামনে রয়েছে ৮ মেগাপিক্সল ক্যামেরা। সিকিউরিটির জন্য রয়েছে সাইড-মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, রয়েছে  IR Blaster।

তিনটি দামে এই ফোনটি বাজারে পাওয়া যাবে। আগামী ২৮ আগস্ট থেকে অ্যামাজন ও ফোনের অফিসিয়াল সাইটে পাওয়া যাবে ফোনটি। 6GB + 128GB স্টোরেজের ফোনটি পাওয়া যাবে ১৪,৯৯৯ টাকায়। 8GB + 128GB স্টোরেজ ফোনটি পাওয়া যাবে ১৫,৯৯৯ টাকা। 8GB + 256GB স্টোরেজ ফোনটি মিলবে ১৬,৯৯৯ টাকায়। ফ্রস্টেড ওয়াইট, মিডনাইট ব্ল্যাক ও স্যান্ডি পার্পলে পাওয়া যাবে ফোনটি।

বাম্পার অফার! স্মার্টফোনের দামের থেকেও সস্তায় স্মার্টটিভি, কত দামে কিনতে পারবেন?

কাউন্ট ডাউন! আসছে Samsung Galaxy F17 5G স্মার্টফোন, দাম ও ফিচার জেনে নিন

স্মার্টফোনের বাজারে ঝড় তুলতে আসছে itel A100C

6000mAh ব্যাটারি সহ Realme 5G ওয়াটারপ্রুফ ফোনের দাম ১৪ হাজারের কম, কোথায় পাবেন?

5000mAh ব্যাটারি ও দারুণ ফিচার নিয়ে বাজারে itel ZENO 20, কত দাম?

6500mAh ব্যাটারি, 90w ফাস্ট চার্জিং নিয়ে বাজারে আসছে Vivo T4 Pro, কত দাম?

বুধে বাজারে আসছে Pixel 10, কত দাম, কোথায় পাওয়া যাবে?

Samsung 5G ফোনে দেদার ছাড়! কোথায় পাবেন ২০ হাজারের নিচে Samsung Galaxy F55 5G?

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00