Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

বাপ্পি লাহিড়ীর সঙ্গে জুটি বেঁধে নতুন রূপে ঋতুপর্ণা

তিনদশক ধরে বাংলা ইন্ডাস্ট্রিতে দাপিয়ে অভিনয় করে বেড়াচ্ছেন

Share:

নিজস্ব প্রতিনিধি: তিনদশক ধরে বাংলা ইন্ডাস্ট্রিতে দাপিয়ে অভিনয় করে বেড়াচ্ছেন। প্রযোজনা ক্ষেত্রেও সফল, এবার আরও এক অন্য রূপে ধরা দিচ্ছেন ঋতুপর্ণা সেনগুপ্ত। বাপ্পি লাহিড়ীর সঙ্গে জুটি বেঁধে নতুন রূপে ধরা দেবেন ঋতুপর্ণা। অভিনয়ের জন্য নিজের অভিনীত ছবিতে গান গেয়েছেন, রবীন্দ্রসঙ্গীতের গান মাঝে মাঝে গেয়েছেন তিনি। কিন্তু এবার পুজোতে পুরোদস্তুর অ্যালবম বানালেন ঋতুপর্ণা। বাপ্পি লাহিড়ীর সুরে লোকগান গাইলেন ঋতুপর্ণা। অ্যালবমের নাম ‘ফুলমতি’।

কিছুদিন আগেই সোশ্যাল মিডিয়াতে রটে যায় বাপ্পি লাহিড়ী নাকি গুরুতর অসুস্থ। গলার সুর হারিয়েছেন, যদিও পরবর্তীতে তিনি নিজেই জানান পুরোটাই মিথ্যা। আর সেই গুজবের জবাব দিতে ঋতুপর্ণার সঙ্গে অ্যালবম বানালেন বাপ্পি লাহিড়ী। জানা গিয়েছে এই অ্যালবমে গানও গেয়েছেন বাপ্পি লাহিড়ী। এই বিষয়ে তিনি জানিয়েছেন, ‘ঋতুপর্ণার অভিনয় নিয়ে নতুন করে কিছু বলার নেই। তবে ঋতুপর্ণার এই ট্যালেন্ট সত্যিই আগে জানা ছিল না। দারুণ গেয়েছে ঋতু। আমার মনে এই গান খুব জনপ্রিয় হবে।’

স্বয়ং ঋতুপর্ণা জানিয়েছেন, ‘সঙ্গীত বরাবরই আমাকে টানে। ছোটবেলা থেকে নিজের মতো করে গান গাই। ঘরোয়া অনুষ্ঠানে সবাই অনুরোধ করে গান গাওয়ার জন্য। তাই বাপ্পি লাহিড়ীর সঙ্গে গানের সুযোগ পাওয়াটা আমার কাছে দারুণ ব্যাপার। নিজেকে গায়িকা হিসেবে প্রমাণ করার এটাই সেরা সুযোগ।’

বাংলা ছবির হল সঙ্কট কাটাতে উদ্যোগী মমতা, নবান্নে ডেকে পাঠালেন ঋতুপর্ণাকে

ঋতুপর্ণার মায়ের স্মরণসভায় হাজির সৌমিতৃষা, সমব্যথী হলেন পর্দার মিঠাই রানী

প্রসেনজিতের সঙ্গে গোপনে প্রেম? প্রশ্ন করতেই চমকপ্রদ উত্তর ঋতুপর্ণার, কি ঘটল তারপর!

মাতৃহারা ঋতুপর্ণা, ১৫ দিন ভেন্টিলেশনে থাকার পর থেমে গেল জীবন

ঋতুপর্ণার মা গুরুতর অসুস্থ, শাশুড়িকে দেখতে কলকাতায় ছুটে এলেন জামাই

ঋতুপর্ণা- স্বস্তিকা সহ টলিউডের চার অভিনেত্রীর ওপরে ভিসা নিষেধাজ্ঞা বাংলাদেশের

‘অমানবিক আচরণ’, ঋতুপর্ণার ওপর হেনস্তার ঘটনা নিয়ে সরব টলিপাড়া

পায়ে প্লাস্টার নিয়েই আরজি কর-কাণ্ডে প্রতিবাদে রাজপথে দুলাল লাহিড়ী, বিতর্ক এড়িয়ে সামিল ঋতুপর্ণাও

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00