মর্মান্তিক!ভাতারে বাইক দুর্ঘটনায় মৃত্যু হল দেওর ও বৌদির

Share:

নিজস্ব প্রতিনিধি, ভাতার : বাইক দুর্ঘটনায় বর্ধমানের ভাতারে মৃত্যু হল ২ জনের। পূর্ব বর্ধমান জেলার বর্ধমান-কাটোয়া রাজ্যসড়কে ভাতার থানার ভুমশোর ও পাটনা গ্রামের মাঝামাঝি এলাকায় এই মর্মান্তিক পথ দুর্ঘটনাটি ঘটে। মৃতরা সম্পর্কে দেওর ও বউদি।

জানা গিয়েছে, রবিবার বাইকে করে বাড়ি ফিরছিলেন বছর ১৯-র নাসরিন খাতুন এবং তাঁর দেওর ১৮ বছরের  রোহন শেখ। সেই সময় একটি গাড়ি তাঁদের আচমকাই ধাক্কা মেরে পিষে দেয়। দুর্ঘটনা ঘটিয়ে সঙ্গে সঙ্গে ঘটনাস্থল থেকে পালিয়ে যায় ঘাতক গাড়ি। ২জনকে বাইকে থেকে পড়ে যেতে দেখেই ছুটে আসে স্থানীয়রা। তাঁরা দেখে রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছে দুজন। স্থানীয়রাই খবর দেয় স্থানীয় স্থানীয়। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে গিয়েছে পুলিশ। তাঁরাই দেহ উদ্ধার করে ভাতার সিটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসকরা তাঁদের দুজনকে মৃত বলে ঘোষণা করে। তারপরেই তাঁদের দেহ থানায় নিয়ে যায়।

সোমবার সকালে ওই দেহ দুটি ময়নাতদন্তের জন্য বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পুলিশ ভাতার ও বলগোনা বাজারের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে ঘাতক গাড়ির সন্ধান চালাচ্ছে। কে বা কারা এই ঘটনার সঙ্গে জড়িত আছে, তা জানতে তৎপর ভাতার থানার পুলিশ। অভিযুক্ত ও ঘাতক গাড়ির উদ্দ্যেশ্যে জারি তল্লাশি।

জানা গিয়েছে, ভাতার থানার রাধানগর গ্রামের মেয়ে নাসরিন খাতুন। মাত্র তিনমাস আগে পাটনা গ্রামে মুন্না শেখের সঙ্গে বিয়ে হয়েছিল নাসরিনের। মৃতার স্বামী মুন্না শেখ একটি বেসরকারি সংস্থায় কাজ করেন।

বিপত্তি! স্কুলের ছাদের চাঙর ভেঙে অল্পের জন্য রক্ষা শিক্ষকের, বন্ধ পরীক্ষা

মর্মান্তিক! ফুটবল খেলা দেখতে যাওয়ার পথে গাড়ি ও বাসের সংঘর্ষে মৃত ৩, আহত ৭

যাত্রী তোলা নিয়ে রেষারেষি! ২ গাড়ির সংঘর্ষে মৃত ১, আহত ১২

অটো থামাতে বলায় মহিলা পুলিশ কর্মীকে চাপা দিয়ে ১২০ মিটার হিঁচড়ে নিয়ে গেল মদ্যপ চালক

শিশু মৃত্যুকে ঘিরে অগ্নিগর্ভ হাওড়া, জিটি রোডে বিক্ষোভ, মোতায়েন পুলিশ ও র‍্যাফ

ফের সল্টলেকে বেপরোয়া গতি! গুরুতর জখম ডেলিভারি বয়

মর্মান্তিক দুর্ঘটনা! বর্ধমানে লরিতে ধাক্কা বাসের, মৃত ১০

পাঁশকুড়ায় ফুটপাথে উঠে পড়ল ট্রাক, চাকায় পিষ্ট হয়ে মৃত ৩, আহত আরও ৩

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

[hls_player autoplay="1" fullscreen="1" unmute="0"]