ইডি অফিসারের বাড়িতে হুকিং! ‘জরিমানা’ ৫ লক্ষ টাকা

Share:

নিজস্ব প্রতিনিধি, কাটোয়া : কথায় আছে রক্ষকই ভক্ষক। দেশের দুর্নীতি দমন করার ক্ষমতা যাদের হাতে, সেই হাতে চলছে অনিয়ম। দুর্নীতি দমন করতে গোটা দেশে যেমন অভিযান চালায় ইডি আধিকারিকরা, তেমনই এক ইডি আধিকারিকের বিরুদ্ধে উঠল দুর্নীতির অভিযোগ। হুকিং করে বাড়িতে বিদ্যুৎ সংযোগ চালানোর অভিযোগ উঠেছে।

জানা গিয়েছে, বর্ধমানের দক্ষিণ দামোদর এলাকায় থাকেন ওই আধিকারিক। তাঁক বাড়িতে রয়েছে প্রায় সমস্ত ইলেক্ট্রনিক্স জিনিস। পাম্প, এসি, থেকে শুরু করে টিভি, ফ্রিজ, ওয়াশিং মেশিন কোনওটাই বাদ নেই। এই সমস্তই চালান হুকিং-র মাধ্যমে তিনি। রাজ্য বিদ্যুৎ বন্টন সংস্থার অভিযানে এমনই এক ইডি অফিসারের পর্দা ফাঁস হল। জরিমানা বাবদ তার  ৫ লক্ষ টাকা জরিমান করা হয়েছে।
সূত্রের খবর, বেশ কয়েকদিন ধরে অভিযোগ আসছিল। আচমকাই বিশ্বস্ত সূত্রে খবর পেয়েই বিদ্যুৎ দফতরের আধিকারিকরা ওই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার কর্তার বাড়িতে হানা দেয়। সেই সময় তিনি বাড়িতে ছিলেন না। বাড়ির লোক ছিল। বাড়িতে তল্লাশি করে দেখা যায়, তার বাড়িতে হুকিং করা রয়েছে। ওই আধিকারিক এর বাবার নামেই রয়েছে বিদ্যুৎ সংযোগ। সমস্ত কিছু খতিয়ে দেখে তার ৫ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে।

 ওই আধিকারিক গ্রামে আরও একটি বড় বাড়ি করছেন। সেখানেও বিদ্যুৎ সংযোগ দেওয়ার জন্য আবেদন করেছেন। কেবল কেটে হুকিং এর মাধ্যমেই তার বাড়িতে বিদ্যুৎ ব্যবহার করার কাজ চলছিল। নিয়ম মত এক বছরের বিদ্যুৎ বিল ধরে তার জরিমানা করা হয়েছে ওই আধিকারিকের। এদিনের গোটা তল্লাশি অভিযানের ভিডিও রেকর্ডিংও করা হয়েছে। পাশাপাশি আধিকারিকের আশেপাশের বাড়ির সিসিটিভি ক্যামেরাও দেখা হচ্ছে।। এই ঘটনায় একযোগে প্রতিবাদ জানিয়েছে, তৃণমূল, বিজেপি ও কংগ্রেস।

বীরভূমের সাঁইথিয়ার কাউন্সিলর মায়া সাহাকে সিজিওতে তলব ইডির, কী কারণে তলব?

সাতসকালে আপ নেতা সৌরভ ভরদ্বাজের বাড়িতে ইডির হানা

SSC দুর্নীতি মামলায় ফের গ্রেফতার জীবনকৃষ্ণ সাহা

নিয়োগ মামলায় কলকাতা-সহ জেলায় জেলায় ইডির তল্লাশি, তৃণমূল বিধায়কের বাড়িতে হানা

কংগ্রেস নেতার বাড়িতে টাকার পাহাড়, ইডির তল্লাশিতে মিলল নগদ ১২ কোটি ও ৬ কোটির গয়না

কাটল চন্দ্রনাথের বিচারপ্রক্রিয়ার জোট, চার্জশিট অনুমোদন করলেন রাজ্যপাল

অনলাইন বেটিং অ্যাপ মামলায় বিপাকে গুগল ও মেটা, নোটিশ পাঠাল ইডি

বেটিং অ্যাপের বিরুদ্ধে কড়া ব্যবস্থা ইডির, নজরে হরভজন, যুবরাজ, রায়নারা

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

[hls_player autoplay="1" fullscreen="1" unmute="0"]