সোমে সুপ্রিম কোর্টে‌ ডিএ মামলার শুনানি, কী‌ নির্দেশ দেবে শীর্ষ আদালত

Share:

নিজস্ব প্রতিনিধি : বহুদিন ধরে অপেক্ষা করছেন রাজ্য সরকারি কর্মচারীরা। কবে পাবেন তাদের প্রাপ্য ডিএ। শীর্ষ আদালত ও রাজ্য সরকারের দিকেই তাকিয়ে রয়েছে হাজার হাজার সরকারি কর্মচারী। যদি একবার ঘোষণা হয় ডিএ-র। রাজ্য সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা নিয়ে সুপ্রিম কোর্ট জানিয়েছিল ২৫ শতাংশ দিয়ে মিটিয়ে দিতে হবে রাজ্যকে। নির্দিষ্ট সময়সীমা ও দেওয়া হয়েছিল শীর্ষ আদালতের পক্ষ থেকে। কিন্তু সেই সময়সীমা শেষ হয়ে গিয়েছে, আরো ছয় মাস সময় চেয়েছিল রাজ্য। সেই সংক্রান্ত শুনানি সোমবার হবে শীর্ষ আদালতে। ডিএ সংক্রান্ত শুনানি সোমবার হবে শীর্ষ আদালতে। সোমবার সেই সংক্রান্ত মামলা উঠবে শীর্ষ আদালতের সঞ্জয় কারোল এবং বিচারপতি পিকে মিশ্রের বেঞ্চে।

রাজ্য সরকারি কর্মচারিদের ডিএ মিটিয়ে দেওয়ার সময়সীমা শেষ হওয়ার আগেই শীর্ষ আদালতের দ্বারস্থ হয়েছে রাজ্য। সময় শেষ হওয়ার আগেই আরও ৬ মাস সময় চেয়ে সুপ্রিমকোর্টে দ্বারস্থ হয়েছে রাজা। রাজ্যের তরফে বলা হয়েছে, ডিএ দেওয়া বিষয়ে কিছু ক্ষেত্র বিচার করতে হবে তারজন্য সময় দরকার। এখনই হিসেব না করে তা মেটানো সমস্যার। ১৬ মে সুপ্রিম কোর্ট রাজ্য সরকারকে নির্দেশ দিয়েছিল, জুন মাসের মধ্যে দিয়ে দিতে হবে ২৫ শতাংশ বকেয়া ডিএ। এই নির্দেশের পর থেকে প্রায় ১০ লক্ষ রাজ্য সরকারি কর্মী ও অবসরপ্রাপ্ত পেনশন প্রাপকেরা আশায় বুক বেঁধেছিলেন। স্বভাবতই বর্তমানে রাজ্যে বহুলচর্চিত বিষয় হল এই ডিএ। এই নিয়ে বিস্তর চর্চা চলেছে নবান্নেও। সময়সীমা শেষের আগে নবান্নের পক্ষ থেকে ইতিবাচক সিদ্ধান্ত আশা করেছিলেন সরকারি চাকরিজীবীরা। কিন্তু তা সফল হয়নি।

রাজ্য জানিয়েছিল, কত হারে ডিএ দেওয়া হবে তা ঠিক করে রাজ্য। কেন্দ্র এবং রাজ্যের ডিএ একরকম হারে নয়। তার কারণ রাজ্যের আর্থিক কাঠানো। এই ক্ষেত্রেও কেন্দ্রীয় বঞ্চনার কথাই বলেছে রাজ্য।তারফলে রাজ্যের ওপর চাপ বাড়ছে। কেন্দ্রের হারে ডিএ দেওয়া সম্ভব নয় বিভিন্ন কারণে। কেন্দ্র ও রাজ্যের মধ্যে ডিএ-র ফারাক ৩৭ শতাংশ।

২০০৮ সালের ১ এপ্রিল থেকে ২০১৫ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত বকেয়া ডিএ-র পরিমাণ ৪১ হাজার ৭৭০ কোটি টাকা। সুপ্রিম কোর্টের অন্তর্বর্তীকালীন নির্দেশ ছিল, ২৫ শতাংশ অর্থাৎ প্রায় ১০ হাজার কোটি টাকা চলতি জুন মাস শেষ হওয়ার আগেই মিটিয়ে দিতে হবে রাজ্যকে। কিন্তু সেই পথে না হেঁটে রাজ্য আরও কিছুদিন সময় চেয়েছে। সোমবার সেই সংক্রান্ত মামলা উঠবে শীর্ষ আদালতের সঞ্জয় কারোল এবং বিচারপতি পিকে মিশ্রের বেঞ্চে। সেই দিকেই তাকিয়ে রয়েছে হাজার হাজার সরকারি কর্মী। তাঁদের ডিএ মিটিয়ে দেওয়া নিয়ে কী বলে সুপ্রিম কোর্ট। নাকি রাজ্যকে আরও ৬ মাস সময় দেবে আদালত?

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

সুপ্রিম নির্দেশে অযোগ্য তালিকা প্রকাশের পথে এসএসসি’, কত জনের নাম রয়েছে?

হতে চলেছে অপেক্ষার অবসান, ১ সেপ্টেম্বর শীর্ষ আদালতে DA মামলার শুনানি

‘একজন অযোগ্য পরীক্ষায় বসলে রাজ্যকে ছাড়বে না আদালত’,SSC নিয়ে বোমা ফাটালেন দিলীপ ঘোষ

শীর্ষ আদালতের হুঁশিয়ারি, অযোগ্যদের তালিকা প্রকাশের আগে চূড়ান্ত সতর্ক এসএসসি

সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে শনিতেই দাগি প্রার্থীদের তালিকা প্রকাশ করবে স্কুল সার্ভিস কমিশন

‘একজনও অযোগ্য প্রার্থী তালিকায় ঢুকলে ফল ভুগতে হবে’,কড়া বার্তা সুপ্রিম কোর্টের

ফের পিছিয়ে গেল ডিএ মামলার শুনানি, কবে শুনবে শীর্ষ আদালত

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

[hls_player autoplay="1" fullscreen="1" unmute="0"]