আইপিএল জয়ী আরসিবি’র ক্রিকেটারের বিরুদ্ধে জয়পুরে দায়ের ধর্ষণ মামলা

Share:

নিজস্ব প্রতিনিধি, জয়পুর: আরও বিপাকে আইপিএল জয়ী রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর (আরসিবি) ক্রিকেটার যশ দয়াল। লখনউয়ের পরে এবার রাজস্থানের জয়পুরের এক তরুণী ক্রিকেটার তাঁর বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ তুলে সাঙ্গোনর থানায় নালিশ ঠুকেছেন। অভিযোগকারিণীর দাবি, মিথ্যা আশ্বাস দিয়ে তাকে দু’বছর ধরে ধর্ষণ করেছেন যশ দয়াল। ধর্ষণের ঘটনার সময়ে যেহেতু অভিযোগকারিণী নাবালিকা ছিলেন তাই পুলিশ পকসো আইনে   এফআইআর দায়ের করে তদন্ত শুরু করেছে।

উল্লেখ্য, এর আগে যশ দয়ালের বিরুদ্ধে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে শারীরিক ও মানসিক নির্যাতন চালানোর অভিযোগ তুলেছিলেন উত্তরপ্রদেশের এক তরুণী। মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের কাছে ইতিমধ্যেই নালিশ ঠুকেছেন নির্যাতিতা তরুণী। সেই নালিশের প্রেক্ষিতে গাজিয়াবাদের সার্কেল অফিসারকে তদন্তের নির্দেশ দিয়েছে মুখ্যমন্ত্রীর দফতর। গত ১৪ জুন মহিলাদের  সাহায্যের জন্য  চালু হেল্পলাইনে ফোন করে সাহায্য চান নির্যাতিতা তরুণী। তাতে লাভ না হওয়ায় অনলাইনে সরাসরি মুখ্যমন্ত্রীর কাছে অভিযোগ জানান। ওই অভিযোগে তরুণী জানিয়েছেন, দয়ালের সঙ্গে পাঁচ বছর সম্পর্কে ছিলেন তিনি। দয়াল তাঁকে নিজের পরিবারের সঙ্গে পরিচয়ও করিয়ে দিয়েছিলেন। স্বামীর মতোই ব্যবহার করতেন। এতে দয়ালকে পুরোপুরি বিশ্বাস করে ফেলেন ওই তরুণী। বিয়ের প্রতিশ্রুতি দিয়ে তাঁর উপরে শারীরিক এবং মানসিক নির্যাতন চালান। নির্যাতিতা তরুণীর আরও অভিযোগ, শুধু তাঁর সঙ্গে নয়। আরও অনেক মহিলার সঙ্গে একই কাজ করেছেন দয়াল। নিজের বক্তব্যের প্রমাণ হিসাবে সমস্ত চ্যাট, তার স্ক্রিনশট, ভিডিও কল এবং ছবি পুলিশের হাতে তুলে দিয়েছেন তরুণী।

সাঙ্গোনর থানায় দায়ের করা অভিযোগে তরুণী ক্রিকেটার জানিয়েছেন, দু্’বছর আগে যশ দয়ালের সঙ্গে তার পরিচয় হয়েছিল। তাকে ক্রিকেটার হিসাবে প্রতিষ্ঠিত করার আশ্বাস দিয়ে শারীরীক সম্পর্ক গড়ে তোলে। চলতি বছর আইপিএল খেলতে জয়পুরে এসেছিলেন যশ দয়াল। তখনই সীতাপুরের এক হোটেলে ডেকে তাকে ধর্ষণ করেন। পুলিশ জানিয়েছে, নির্যাতিতা তরুণীর অভিযোগের প্রেক্ষিতে তদন্ত শুরু হয়েছে। ওই  তদন্তে যশ দয়ালের বিরুদ্ধে তোলা অভিযোগের সারবত্তা পাওয়া গেলে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।

 

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে যৌন শোষণ! আরসিবি ক্রিকেটারের বিরুদ্ধে অভিযোগ তরুণীর

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

[hls_player autoplay="1" fullscreen="1" unmute="0"]