Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

মানবিক মমতা, করমণ্ডল দুর্ঘটনায় নিহত বাংলার ১৩ জনের পরিবারকে সরকারি চাকরি

Share:

নিজস্ব প্রতিনিধি: দু’বছর আগে ২০২৩ সালে ওড়িশার বালেশ্বরে করমণ্ডল এক্সপ্রেস দুর্ঘটনায় প্রাণ হারিয়েছিলেন রাজ্যের ১৩ বাসিন্দা। ওই নিহতদের পরিবারের একজনকে সরকারি চাকরি দেওয়ার সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। আজ সোমবার (১৪ জুলাই) নবান্নে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পৌরাহিত্যে রাজ্য মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পাশাপাশি রাজ্যে বেকার যুবক-যুবতীদের কর্মসংস্থানের পথ প্রশস্ত করতে রেলের কোচ তৈরির সংস্থাকে কারখানা সম্প্রসারণের জন্য জমি দেওয়ারও সিদ্ধান্ত নিয়েছে রাজ্য মন্ত্রিসভা। বিধানসভা ভোটের আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই সিদ্ধান্তকে মাস্টারস্ট্রোক হিসাবেই দেখছে রাজনৈতিক মহল।

গত ২০২৩ সালের ২ জুন বালেশ্বরের কাছে বাহানাগা বাজার স্টেশনের কাছে ভয়াবহ দুর্ঘটনার কবলে পড়ে চেন্নাইগামী করমণ্ডল এক্সপ্রেস। ওই ভয়াবহ দুর্ঘটনায় প্রাণ হারান ২৯৬ জন। দুর্ঘটনায় মৃতদের ১৩ জন ছিলেন পশ্চিমবঙ্গের বাসিন্দা। দুর্ঘটনার পরেই শোকপ্রকাশ করে নিহতদের পরিবারের একজনকে করে সরকারি চাকরি দেওয়ার ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দুর্ঘনায় আহতদের দেখতে ছুটে গিয়েছিলেন কটকেও। রাজ্যের নিহত ও আহতদের পরিবারের পাশে দাঁরাতে নির্দেশ দিয়েছিলেন জেলা প্রশাসনকে। সূত্রের খবর, এদিন মন্ত্রিসভার বৈঠকে ঠিক হয়, বালেশ্বরকাণ্ডে বাংলার নিহত ১৩ জনের পরিবারের একজন করে সদস্যকে হোমগার্ড ভলান্টিয়ার হিসাবে নিয়োগ করা হবে। পাশাপাশি টিটাগড় রেল সিস্টেমস লিমিটেডের যে কারখানাটি রয়েছে, তা সম্প্রসারণের জন্য ৪০.০৯ একর জমি দেওয়া হবে। ৯৯ বছরের লিজ়ে জমি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার।

একই সঙ্গে কলকাতা পুর এলাকায় বিধবা ও বার্ধক্য ভাতা প্রদানে প্রক্রিয়াগত পরিবর্তনের সিদ্ধান্তও নেওয়া হয়েছে মন্ত্রিসভায়। এত দিন পর্যন্ত এই ভাতা অনুমোদনের দায়িত্বে ছিল সমাজকল্যাণ দফতর। এখন থেকে এই দায়িত্ব পালন করবেন কলকাতা পুরসভার কমিশনার।

অসৌজন্য! কলকাতা বিমানবন্দরের শতবর্ষ অনুষ্ঠানের কার্ডে মুখ্যমন্ত্রীর নাম-ই রাখল না কর্তৃপক্ষ

মুখ্যমন্ত্রীকে ফোন করে আবাসের বাড়ি পেলেন বিজেপি নেতা

‘বাংলায় ভেদাভেদের কোনও জায়গা নেই’, জগদ্ধাত্রী পুজোর উদ্বোধনে বার্তা মুখ্যমন্ত্রীর

সেচ, পঞ্চায়েত, জনস্বাস্থ্য কারিগরি দফতরের কাজে ক্ষুব্ধ মমতা

হাথরসের পদপিষ্টের ঘটনায় শোকপ্রকাশ মমতার

মোদির শপথে থাকছেন না, জানিয়ে দিলেন মমতা

মুখ্যমন্ত্রীকে বিজয়ার মিষ্টি পাঠালেন রাজ্যপাল

বিদেশ থেকে ফিরেই স্বাস্থ্য পরীক্ষা, হাসপাতালে মুখ্যমন্ত্রী

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00