TMC-র অঞ্চল সভাপতির মাথা ফুঁড়ে দিল গুলি ! মর্মান্তিক ঘটনা সাঁইথিয়ায়

Share:

নিজস্ব প্রতিনিধি, সাঁইথিয়া : ভাঙড়, ইংরেজবাজারের পর সাঁইথিয়ায় তৃণমূল কর্মীকে লক্ষ্য করে গুলি। বীরভূমের সাঁইথিয়ায় মাথায় গুলি করে খুন করা হল তৃণমূলের অঞ্চল সভাপতি পীযুষ ঘোষকে। বাড়ি থেকে ১ কিমি দূরে গুলি করে খুন। সাঁইথিয়ার শ্রীনিধিপুর অঞ্চলের তৃণমূল সভাপতি ছিলেন তিনি। এই ঘটনায় দুই মহিলা সহ তিনজনকে আটক করা হয়েছে বলে জানা গিয়েছে।

সূত্রের খবর, রাত বারোটা নাগাদ পীযূষ ঘোষের কাছে একটি ফোন আসে। সেই ফোন পেয়েই বাড়ি থেকে বেরিয়ে গিয়েছিলেন তিনি। বাড়ির থেকে এক কিলোমিটার দূরেই তাকে মাথা লক্ষ্য করে গুলি করা হয়। জানা গিয়েছে, পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে পীযূষ ঘোষকে গুলি করা হলে সেই গুলি মাথার সামনে দিয়ে বেরিয়ে আসে। রাজনীতির কারণেই এই খুন বলে অভিযোগ করেছেন নিহত অঞ্চল সভাপতির স্ত্রী। দোষীদের চরম শাস্তির দাবী জানিয়েছেন তিনি।

নিহতের স্ত্রী জানিয়েছেন, বারবার রাজনীতিতে যেতে না করেছিলেন। কিন্তু সেই বারণ শোনেননি। পদ ছেড়ে দেওয়ার জন্য চাপ আসছিল। কারণেই খুন হয়েছেন কিনা তা জানতে তদন্ত শুরু করেছে পুলিশ। নিহতের এক আত্মীয় জানিয়েছেন, একাধিকবার খুনের হুমকি দেওয়া হয়েছিল পীযূষ ঘোষকে। বাড়ির দরজায় সাবধান করে চিরকুটে লেখা হয়েছিল। কিন্তু কারা এই ঘটনা ঘটিয়েছিল তা জানা যায়নি।

পর পর কয়েকদিনে রাজ্যে খুন ৩ তৃণমূলকর্মী। কখনও কর্মসূচি থেকে ফেরার পথে, কখনও বাড়ি থেকে ডেকে নিয়ে গুলি করে খুন করা হয়েছে। ভাঙড়ের তৃণমূলকর্মী খুনে অভিযুক্তরা এখনও অধরা। তারমধ্যে ফের আরও এক তৃণমূলকর্মীকে খুন।  গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

তৃণমূলের হয়ে কাজের অভিযোগ! পাঁচ বিএলওকে সাসপেন্ড ও এফআইআরের নির্দেশ কমিশনের

‘৪ তারিখের পর সব অত্যাচারের হিসেব হবে’, সবং থেকে বিজেপিকে হুঁশিয়ারি অভিষেকের

কৃষ্ণনগরের ঈশিতা খুনে গ্রেফতার ‘প্রেমিক’ দেশরাজ, পৈত্রিক বাড়িতেই ৭দিন লুকিয়ে

নন্দীগ্রাম পুনরুদ্ধারে উন্নয়নই শাসক দলের হাতিয়ার

দলকে অস্বস্তিতে ফেলে শতাব্দী-সহ তৃণমূলের মহিলা সাংসদদের নিশানা কল্যাণের

অসমের ডিটেনশন ক্যাম্পে আটক মুর্শিদাবাদের ৩ পরিযায়ী শ্রমিক, চিন্তায় পরিবার

আরামবাগ থেকে গোঘাট! অজ্ঞাত পরিচয় মহিলার দেহ উদ্ধারে চাঞ্চল্য

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

[hls_player autoplay="1" fullscreen="1" unmute="0"]