নিজস্ব প্রতিনিধি : ফোন করা, মেসেজ করা, গান শোনা বা সিনেমা-ওয়েব সিরিজ দেখার সঙ্গে সঙ্গে অনলাইন লেনদেন সহ একাধিক কাজ করতে মুঠোফোনই এখন ভরসা। একক্লিকেই হয়ে যাচ্ছে সবকিছু। প্রতি মুহূর্তে সব কোম্পানিগুলো নিজেকে গ্রাহকদের কাছে তুলে ধরতে চাইছে। কে কতটা ছাড় দিয়ে গ্রাহকদের কাছে গ্রহণযোগ্য হবে তারই প্রতিযোগীতা চলতে থাকে মুহুর্মুহু।
ওয়ানপ্লাসের নতুন সেল শুরু হয়েছে। ওয়ানপাল্সের পাওয়ারফুল স্মার্টফোন ওয়ানপ্লাস ১৩ আর ডিসকাউন্টে পাওয়া যাবে। ফোনটি বাজারে এসেছিল ৪২,৯৯৯ টাকায়। সেটি ডিসকাউন্ট দিয়ে ৪০ হাজারের কমে পকেটে ভরতে পারবেন গ্রাহকরা। এই ফোন কিনতে গিয়ে ডিসকাউন্ট যেমন পাওয়া যাবে, তেমন এর সঙ্গে মিলবে OnePlus Buds 3 TWS । সম্পূর্ণ বিনামূল্যে সেটি মিলবে। সেলের পাশাপাশি এই অফারটি Amazon Prime Day Sale এর সময়ও মিলবে বলে জানা গিয়েছে।
জানা গিয়েছে, ওয়ানপ্লাস ১৩ আর ফোনটি অ্যামাজন প্রাইম ডে সেল এবং ওয়ানপ্লাস মনসুন সেলে মিলবে। ফোনটি ১২জিবি RAM+২৫৬ জিবি স্টোরেজ মডেলটি ৪২,৯৯৯-র থেকে ৩০০০ টাকা কমে পাওয়া যাচ্ছে। ব্যাঙ্ক ছাড়ের সঙ্গে ফোনটি মিলবে। পাশাপাশি OnePlus Buds 3 TWS বিনামূল্যে পাওয়া যাবে। সেটিরক দাম প্রায় ৫৪৯৯ টাকা। স্কিমের আওতায় গ্রাহকরা ফোনটি ৬ মাসের নো কস্ট ইএমআইতে কিনতে পারবেন।
ফোনের ফিচার নিয়ে কথা বলতে গেলে বলা যায়, এই ফোনে ৬.৭৮ ইঞ্চির ফুল এইচডি প্লাস ডিসপ্লে রয়েছে। ১২০হার্জ রিফ্রেশ রেট এবং ৪৫০০ নিট পিক ব্রাইটনেট সাপোর্ট করে। এই ফোনে ৫জি পাওয়া যাবে। ফটোগ্রাফির ক্ষেত্রে এটি ট্রিপল রিয়ার ক্যামেরা সাপোর্ট করে। এতে ৫০ মেগাপিক্সল প্রাইমারি সেন্সর দেওয়া যার সঙ্গে ৫০ মেগাপিক্সল টেলিফোটো সেন্সর এবং ৮ মেগাপিক্সল আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স পাওয়া যাবে।এই ফোনে ৬ হাজার মেগাহার্জ ব্যাটারি রয়েছে।