Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

ঝাঁ চকচকে আপগ্রেড সহ বাজারে লঞ্চ হচ্ছে ওয়ানপ্লাস 13R, কত দাম জানেন?

Share:

নিজস্ব প্রতিনিধি: যারা মোটামুটি ঠিকঠাক বাজেটে একটি হাই-কোয়ালিটি স্মার্টফোনের পরিষেবা উপভোগ করতে চান তাঁদের জন্য OnePlus-এর স্মার্টফোনগুলি একেবারেই আদর্শ। এই মোবাইল প্রস্তুতকারী সংস্থার হ্যান্ডসেটগুলি বাজারচলতি মোবাইলের তুলনায় সামান্য দামী হলেও এই ফোনের কোয়ালিটিতে কোনওরকম কম্প্রোমাইজ করা হয় না। শেষ কয়েক মাসে মোবাইল ইউজারদের কাছে ব্যাপক জনপ্রিয়তা লাভ করেছে OnePlus 12R। তবে যারা OnePlus-এর একটি ভালো স্মার্টফোন কিনতে ইচ্ছুক তাঁদের জন্য রয়েছে দারুণ সুখবর। কারণ খুব শীঘ্রই ভারতের বাজারে লঞ্চ হতে চলেছে OnePlus 13R। এই ফোনটি আগের সেটটিরই আপডেটেড ভার্সন হতে চলেছে। তবে OnePlus 13R-এর নিজস্ব কিছু বিশেষ বৈশিষ্ট্যও থাকবে। চলুন আজ এই ফোনের দাম, স্পেসিফিকেশন এবং আকর্ষণীয় ফিচার্স নিয়ে আলোচনা করা যাক-

১) ডিসপ্লে: আসন্ন OnePlus 13R মডেলে 1.5K রেজোলিউশন সহ একটি 6.78-ইঞ্চি 1.5K 8T LTPO প্যানেল থাকবে বলে আশা করা হচ্ছে। স্ক্রিনে সম্ভবত 120Hz রিফ্রেশ রেট সাপোর্ট থাকবে। ফোনের ডিসপ্লে পার্টে আগের সেটের তুলনায় কোনও পরিবর্তন করা হবে না। এও শোনা যাচ্ছে, OnePlus 13R ফোনে ফ্ল্যাট ডিসপ্লে থাকতে পারে, কিন্তু OnePlus 12R-এ অবশ্য কার্ভ ডিসপ্লে রয়েছে।

2) প্রসেসর: আসন্ন OnePlus 13R ফোনটিতে গত বারের সেটের মতোই Snapdragon 8 Gen 3 চিপসেট থাকতে পারে। এর ফলে গেম খেলা, লাইভ স্ট্রিমিং, হেভি লোডেড ফাইলের কাজ করতে কোনও অসুবিধা হবে না।

3) ব্যাটারি: এই ফোনে 6300mAh ব্যাটারি সহ 100W ফাস্ট চার্জিং সাপোর্ট থাকতে পারে। ফলে চার্জিং ইস্যু একেবারেই থাকবে না। OnePlus 12R-এ অবশ্য 5500mAh ব্যাটারি রয়েছে, ফলে নয়া ফোনে মিলবে বাড়তি অ্যাডভান্টেজ।

4) ক্যামেরা: খবর রয়েছে যে OnePlus 13R ফোনে ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ থাকবে। এটিতে 50MP মেইন সেন্সর এবং 16MP ফ্রন্ট সেলফি ক্যামেরা থাকবে। OnePlus 12R-এ 50MP Sony IMX890 প্রাইমারি সেন্সর, 2MP ম্যাক্রো ক্যামেরা এবং একটি 8MP আল্ট্রা ওয়াইড লেন্স দেওয়া। তবে OnePlus 13R ফোনে আপগ্রেড হিসেবে টেলিফটো সেন্সর দেওয়া হতে পারে।

5) দাম: OnePlus 13R ফোনের দাম ভারতে ৪০ হাজার টাকা থেকে ৪৫ হাজার টাকার মধ্যে থাকতে পারে। OnePlus 12R ফোনের তুলনায় নয়া সেটের দাম সামান্য বেশিই থাকবে। তাই নয়া স্মার্টফোন কেনার জন্য আপনার বাজেট যদি থাকে ৪০-৪৫ হাজারের মধ্যে তাহলে কয়েকটি দিন অপেক্ষা করে যান। বাজারে খুব শীঘ্রই লঞ্চ হতে চলেছে ঝাঁ চকচকে OnePlus 13R।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00