Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

বিহারের ভোটার তালিকা সংশোধন নিয়ে অন্তর্বর্তী স্থগিতাদেশ দিল না সুপ্রিম কোর্ট

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: বিহারে বিধানসভা ভোটের মুখে নির্বাচন কমিশনের ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনের উপরে অন্তর্বর্তী স্থগিতাদেশ জারিতে রাজি হল না সুপ্রিম কোর্ট। আজ সোমবার (৭ জুলাই) আবেনকারীদের তরফে শীর্ষ আদালতে এ বিষয়ে দায়ের মামলার জরুরি শুনানি এবং মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত সমীক্ষার কাজ বন্ধ রাখার আর্জি জানানো হয়। শীর্ষ আদালত জুরি শুনানির আর্জিতে সাড়া দিয়েছে। আগামী বৃহস্পতিবার (১০ জুলাই) ওই শুনানি হবে। তবে সমীক্ষার কাজে অন্তর্বর্তী স্থগিতাদেশ দিতে রাজি হয়নি।

চলতি বছরের শেষের দিকে বিহারে বিধানসভার নির্বাচন। আর ওই নির্বাচনের মুখে গত ২৪ জুন নির্বাচন কমিশন এক বিজ্ঞপ্তিতে নীতীশ কুমারের রাজ্যের ভোটার তালিকার ‘বিশেষ নিবিড় সংশোধন’ (এসআইআর) করার কথা জানায়। ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, যাঁদের নাম ভোটার তালিকায় আছে, তাঁদেরও নির্দিষ্ট নথি দেখাতে হবে। আধার কার্ড বা রেশন কার্ডের মতো নথি এ ক্ষেত্রে গণ্য হবে না। দেখাতে হবে জন্মের শংসাপত্র। কমিশনের ওই নির্দেশ নিয়ে ব্যাপক চাঞ্চল্য দেখা যায়। আরজেডি-সহ বিরোধী দলগুলোর তরফ থেকে বিরোধিতা করা হয়।

নির্বাচন কমিশনের ভোটার তালিকা সংশোধনকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে চারটি আবেদন দাখিল করা হয়। রাষ্ট্রীয় জনতা দলের (RJD) সাংসদ মনোজ ঝা,  নির্বাচন পর্যবেক্ষণকারী সংস্থা অ্যাসোসিয়েশন ফর ডেমোক্রেটিক রিফর্মস, পিপলস ইউনিয়ন ফর সিভিল লিবার্টিজ, সমাজকর্মী যোগেন্দ্র যাদব এবং তৃণমূল কংগ্রেসের সাংসদ মহুয়া মৈত্র ওই আবেদন করেন। এদিন আবেদনকারীদের তরফে আইনজীবী কপিল সিব্বল, অভিষেক সিংভি, শাদন ফরাসাত এবং গোপাল শঙ্করনারায়ণন জরুরি শুনানির আবেদন জানান। তাঁরা যুক্তি দেন, ‘সংশোধনের ফলে ভোটার তালিকা থেকে লক্ষ লক্ষ নাম বাদ পড়বে এবং মহিলা এবং সুবিধাবঞ্চিতরা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবেন। বিষয়টি লক্ষ লক্ষ ভোটারদের জন্য উদ্বেগজনক।’

বিস্তারিত আসছে….

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

ভোটের মুখেই বিধাননগরের সিপি বদল কমিশনের, সরানো হল মুরলীধরকে

তৃণমূলের হয়ে কাজের অভিযোগ! পাঁচ বিএলওকে সাসপেন্ড ও এফআইআরের নির্দেশ কমিশনের

প্রথম দফায় শুভেন্দু অধিকারীর নন্দীগ্রাম-সহ ৬৬ আসনে ‘রেড অ্যালার্ট’ জারি

‘দাগ আচ্ছে হ্যায়’, প্রথম দফায় বিজেপির ৭০ শতাংশ প্রার্থীই ‘দাগি’

বাংলায় প্রথম দফার ১৯ প্রার্থীর বিরুদ্ধে খুনের মামলা, কতজন ধর্ষণের আসামি?

ভোটারদের নিরাপত্তায় পোলিং বুথের চারপাশে ‘লক্ষ্মণ রেখা’ কাটবে কমিশন

সুপ্রিম নির্দেশে অযোগ্য তালিকা প্রকাশের পথে এসএসসি’, কত জনের নাম রয়েছে?

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00