Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

‘২১ জুলাইয়ের পর সমাধান হবে’, জল্পনার মধ্যেই মন্তব্য দিলীপের

Share:

নিজস্ব প্রতিনিধি : নতুন করে জল্পনা ছড়ালেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। সোমবার তিনি বলেন, ২১ জুলাই সমাধান হয়ে যাবে। ওই দিনই সব প্রশ্নের উত্তর মিলবে। তাহলে কি তিনি দলবদল করছেন? রাজ্য রাজনীতিতে শুরু হয়ে গিয়েছে জল্পনা। তিনি স্পষ্ট জানিয়েছেন, ২১ জুলাইয়ে কোনও না কোনও মঞ্চে তিনি হাজির থাকবেন। তাঁর এই কথার পরেই সাসপেন্স আরও ঘনীভূত হয়েছে।

বড় কোনও সভা হোক বা কোনও অনুষ্ঠানে আর ডাক পাননা তাই বলে দুঃখ নেই। সাধারণকর্মী হিসেবে কাজ করবেন বলে আগেই জানিয়েছেন দিলীপ ঘোষ। প্রাতঃভ্রমণে বেরিয়ে মাঝে মধ্যে খবরের মধ্য়ে এলেও সেইভাবে আগের মতো তাঁকে রাজনীতির ময়দানে দেখা যায়না। তারমধ্যে তাঁর ফুলবদল নিয়ে ইতিমধ্যে জল্পনা ছড়িয়েছে। সেই জল্পনার মধ্যেই দিলীর ঘোষের এহেন মন্তব্য প্রশ্ন তুলে দিচ্ছে। আর কয়েকদিন পর ২১ জুলাই। প্রতিবারের মত ওই দিন কলকাতার উপকণ্ঠে পালিত হয় শহিদ দিবস। এই দিনটি পালন করে তৃণমূলে। সেই ২১-র মঞ্চে প্রতিবারই চমক থাকে। রবিবার খড়্গপুর থেকে দিলীপ ঘোষ জানিয়েছেন, ২১ জুলাই চমক রয়েছে। তারপরের দিন সোমবারই আবার বলেছেন, ২১ জুলাইয়ের পর সব প্রশ্নের উত্তর মিলবে। তিনি কোনও না কোনও মঞ্চে সেইদিন হাজির থাকবে।

দিলীপ ঘোষের এহেল মন্তব্যে রাজনৈতিক মহলে শুরু হয়েছে চর্চা। তাহলে কি ফুল বদল করতে চলেছেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি। বিজেপিতে এখন তিনি ব্রাত্যের মত। বড় কোনো সভা বা অনুষ্ঠানে তাঁকে আমন্ত্রণ জানানো হয়না। রাজ্যে এসেছিলেন অমিত শাহ, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেই সময়ও ডাক পাননি তিনি। আবার রাজ্যের নতুন সভাপতির দায়িত্ব নেওয়ার অনুষ্ঠানেও ডাক পাননি তিনি। কিন্তু একাধিকবার তিনি জানিয়েছেন, দলের কর্মী হিসেবে তিনি কাজ করছেন। এক কথায় বিজেপিতে ব্রাত্য হয়ে রয়েছেন দিলীপ। ২১ জুলাই যত এগিয়ে আসছে, দিলীপ ঘোষের মন্তব্য নিয়ে তত জল্পনা বাড়ছে।

অক্ষয়তৃতীয়ার দিন দিঘায় জগন্নাথ মন্দির উদ্বোধনে গিয়েছিলেন সস্ত্রীক দিলীপ। সেখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বসে কথা বলতেও দেখা গিয়েছে তাঁকে। তারপর থেকেই বিজেপির সঙ্গে তাঁর দূরত্ব লক্ষ্য করা গিয়েছে।

 

‘বাংলায় বিজেপি সরকার গড়েই গোর্খাদের সমস্যার সমাধান করবে,’ ফের প্রতিশ্রুতি শাহের

‘দাগ আচ্ছে হ্যায়’, প্রথম দফায় বিজেপির ৭০ শতাংশ প্রার্থীই ‘দাগি’

বাংলায় প্রথম দফার ১৯ প্রার্থীর বিরুদ্ধে খুনের মামলা, কতজন ধর্ষণের আসামি?

নন্দীগ্রাম পুনরুদ্ধারে উন্নয়নই শাসক দলের হাতিয়ার

অসমের ডিটেনশন ক্যাম্পে আটক মুর্শিদাবাদের ৩ পরিযায়ী শ্রমিক, চিন্তায় পরিবার

প্রদেশ কংগ্রেস দফতরে গুণ্ডামির দায়ে ধৃত ৩, মূল পাণ্ডা রাকেশকে খুঁজছে পুলিশ

‘একজন অযোগ্য পরীক্ষায় বসলে রাজ্যকে ছাড়বে না আদালত’,SSC নিয়ে বোমা ফাটালেন দিলীপ ঘোষ

অর্থই অনর্থ! বিজেপি পঞ্চায়েত প্রধানদের চুলোচুলিতে উত্তাল মালদহ

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00