নিজস্ব প্রতিনিধি: বাজেট স্মার্টফোনের দুনিয়ায় নতুন চমক দিল itel। এবার তারা নিয়ে এল itel City 100—একটি স্টাইলিশ ও টেকসই স্মার্টফোন, যা প্রিমিয়াম ফিচার দিয়েও দাম রেখেছে সাধ্যের মধ্যে। ডিজাইন, পারফরম্যান্স, ব্যাটারি ও AI সুবিধার অনন্য সংমিশ্রণে বাজারে এসেছে এই ফোন। আর হ্যাঁ, সঙ্গে থাকছে একেবারে ফ্রি Magnetic Speaker যার দাম ₹2,999!
itel City 100: ফিচার ও স্পেসিফিকেশন
- ফোনে আছে একটি 75-ইঞ্চির HD+ IPS LCD ডিসপ্লে, যেখানে 90Hz Refresh Rate, 700 nits উজ্জ্বলতা ও 83.5% NTSC Wide Colour Gamut মিলবে। ফলে সিনেমা দেখা বা গেম খেলা – সবই হবে পরিষ্কার।
- ফোনটি IP64 Rated, অর্থাৎ ধুলো বা হালকা জলের ছাঁট একে কাবু করতে পারবে না। চারটি কর্নার মজবুতভাবে রিইনফোর্স করা, দৈনন্দিন ব্যবহারের জন্য পারফেক্ট।
- ফোনটির বডি মাত্র 65mm পাতলা, হালকা ও দারুণ দেখতে।
প্রসেসর, RAM ও ব্যাটারি
- Unisoc T7250 Octa-Core Processor দ্বারা চালিত, সঙ্গে থাকছে 4GB ইনবিল্ট RAM এবং 8GB ভার্চুয়াল RAM পর্যন্ত ব্যবহারের সুবিধা।
- 128GB Internal Storage রয়েছে, যা microSD কার্ডের মাধ্যমে বাড়ানো যাবে।
- পাওয়া যাচ্ছে 5,200mAh Battery যা 18W Fast Charging সাপোর্ট করে। -২০°C থেকে ৭০°C তাপমাত্রা পর্যন্ত কাজ করতে সক্ষম, অর্থাৎ একে সঙ্গে নিয়েই পাহাড় বা মরুভূমি সহজেই ঘোরা যাবে!
সফটওয়্যার ও AI ফিচার
- ফোনটি চলে Android 14-এর ওপর, আর সঙ্গে থাকছে itel-এর নিজস্ব AI Assistant Aivana 3.0।
- এই AI দিয়ে করা যাবে:
- ইমেজ থেকে টেক্সট এক্সট্রাকশন
- ডকুমেন্ট কনভার্সন
- AI রাইটিং টুলস
- মেসেজে থাকা ঠিকানায় সরাসরি ন্যাভিগেশন
ক্যামেরা ও অন্যান্য ফিচার
- পিছনের দিকে রয়েছে 13MP AI Rear Camera আর সামনে 8MP Front Camera। দুটিতেই থাকছে AI Scene Optimization।
- নিরাপত্তার জন্য থাকছে Side-mounted Fingerprint Sensor ও Face Unlock।
- আছে Dual-band Wi-Fi, IR Blaster, FM Radio, ও 5mm Headphone Jack—অর্থাৎ যা যা দরকার, সবই থাকছে।
দাম
itel City 100-এর দাম মাত্র ₹7,599। পাওয়া যাবে Fairy Purple, Navy Blue এবং Pure Titanium এই তিনটি আকর্ষণীয় রংয়ে। ফোনটি ভারতের বিভিন্ন রিটেল আউটলেটে ইতিমধ্যেই পাওয়া যাচ্ছে।
itel আরও দিচ্ছে:
- ফ্রি Magnetic Speaker (মূল্য ₹2,999)
- ১০০ দিনের মধ্যে ফ্রি স্ক্রিন রিপ্লেসমেন্ট
এই দামে এই রকম ফিচার সহ itel City 100 নিঃসন্দেহে বাজেট কাস্টমারদের জন্য এক দুর্দান্ত পছন্দ। যারা কম দামে স্টাইলিশ ও পারফর্ম্যান্সে ভরপুর একটি ফোন খুঁজছেন, তাদের জন্য এটি হতে পারে সেরা বিকল্প।