নিজস্ব প্রতিনিধি : সরকারি কর্মচারীদের ডিএ দেওয়ার সময় সীমা শেষ হতে চলেছে আগামী শুক্রবার। সুপ্রিম কোর্ট ২৭ জুনের মধ্যে বকেয়া ডিএর ২৫ শতাংশ মিটিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছিল। ছয় সপ্তাহ সময় শেষ হতে চলেছে। এরপরেই জোর জল্পনা শুরু হয়েছে সরকারি কর্মচারীদের মধ্যে। সময়সীমার শেষ লোক নিয়ে এসে সরকার বিয়ে সংক্রান্ত বিজ্ঞপ্তি কি জারি করতে পারে উঠছে প্রশ্ন।
কর্মীদের ধারণা, বিজ্ঞপ্তি প্রকাশের পরেই দিয়ে বিষয় নিয়ে সরকারকে ভাবছে সেটা স্পষ্ট হবে। তবে সময়সীমা শেষ হওয়ার আগেই সুপ্রিম কোর্টে সময়সীমা আরো বাড়ানোর আর্জি নিয়ে দ্বারস্থ হয় কিনা সেই দিকেই লক্ষ্য রয়েছে সরকারি কর্মচারীদের। কিন্তু সেই ক্ষেত্রে রাজ্য আদালত অবমাননার গায়ে পড়তে পারে। তাই এই বিষয় নিয়ে রাজ্য সরকার যথেষ্ট সতর্ক।
কর্মীদের ধারণা, বিজ্ঞপ্তি প্রকাশের পরেই দিয়ে বিষয় নিয়ে সরকারকে ভাবছে সেটা স্পষ্ট হবে। তবে সময়সীমা শেষ হওয়ার আগেই সুপ্রিম কোর্টে সময়সীমা আরো বাড়ানোর আর্জি নিয়ে দ্বারস্থ হয় কিনা সেই দিকেই লক্ষ্য রয়েছে সরকারি কর্মচারীদের। কিন্তু সেই ক্ষেত্রে রাজ্য আদালত অবমাননার গায়ে পড়তে পারে। তাই এই বিষয় নিয়ে রাজ্য সরকার যথেষ্ট সতর্ক। শুক্রবারের আগেই নবান্নের পক্ষ থেকে ইতিবাচক সিদ্ধান্ত আশা করছেন সরকারি চাকরিজীবীরা।
গত মে মাসে সুপ্রিমকোর্টে বিচারপতি সঞ্জয় করোলের ডিভিশন বেঞ্চে ডিএ সংক্রান্ত মামলা উঠেছিল। সেই সময় আদালত জানিয়েছিল বকেয়া ডিএ-র ২৫ শতাংশ মিটিয়ে দিতে হবে। ৬ সপ্তাহের মধ্যে রাজ্যের সমস্ত সরকারি কর্মীদের বকেয়া ডিএ’র ২৫ শতাংশ দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল। সেই সময়সীমা শেষ হতে বাকি আর মাত্র কয়েকদিন। সরকারি কর্মীদের আশা সময়সীমা শেষ হওয়ার আগেই নবান্ন তার নির্দেশ দেবে। নির্দেশ কী হয় সেই দিকেই তাকিয়ে রয়েছে সরকারিকর্মীরা। অর্থ দফতর সূত্রে খবর, বকেয়া ডিএ দিয়ে দেওয়ার জন্য আর্থিক সংস্থানের বিষয়ে উদ্যোগী হয়েছে রাজ্য। প্রয়োজনীয় টাকা জোগাড় না করা পর্যন্ত, এ বিষয়ে সরকার পক্ষ কোনও বিবৃতি দেবে না।