গৌরবগাথার কাউন্টডাউন শুরু, আজ মহাকাশে যাত্রা করছেন শুভাংশু শুক্লার

Share:

আন্তর্জাতিক ডেস্ক: ভারতের বহু প্রতীক্ষিত মহাকাশ অভিযান গগনযান মিশনের কথা প্রায় এক বছর আগে ঘোষণা করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।  গ্রুপ ক্যাপ্টেন শুভাংশু শুক্লা বুধবার মহাকাশে তাঁর প্রথম অভিযানে যাত্রা শুরু করার প্রস্তুতি নিয়ে ইতিহাস রচনা করতে চলেছেন। ১৯৮৪ সালের পর ২০২৫, নয়া মাইল ফলক গড়ার পথে পাড়ি দিচ্ছে ভারত

শুভাংশু শুক্লা ভারত থেকে যাচ্ছেন। তাঁর সঙ্গে থাকবেন মার্কিন যুক্তরাষ্ট্র, পোল্যান্ড এবং হাঙ্গেরির মহাকাশচারীরা। ১৪ দিনের বিজ্ঞান অভিযানে আন্তর্জাতিক মহাকাশ স্টেশন (আইএসএস) যাবেন।

এই মিশনটি অ্যাক্সিওম স্পেসের একটি অংশ। অ্যাক্সিওম স্পেস হল একটি বেসরকারি মহাকাশ সংস্থা যা মহাকাশকে সহজলভ্য এবং তুলনামূলক স্বল্প খরচে মহাকাশ যাত্রা করার পরিকল্পনা করছে। মনে করা হচ্ছে অবশেষে একটি বেসরকারি মহাকাশ স্টেশন তৈরি হবে যা পুরনো আন্তর্জাতিক মহাকাশ স্টেশনকে প্রতিস্থাপন করবে।

মিশন পাইলট হিসেবে দায়িত্ব পালন করবেন শুক্লা। তিনি স্পেসএক্সের নির্ভরযোগ্য ড্রাগন মহাকাশযানে ফ্যালকন-৯ রকেটের চড়ে মহাকাশে যাত্রা শুরু করবেন। ভারতীয় সময় দুপুর ১২:০১ মিনিটে রকেট উৎক্ষেপণ করা হবে।

এর আগে বারবার পিছিয়ে গিয়েছে মহাকাশ যাত্রার সময়। কখনও খারাপ আবহাওয়া, কখনও যান্ত্রিক ত্রুটির জন্য দেরী হয়েছে মহাকাশ যাত্রায়। এই অভিযানের নেতৃত্ব দিচ্ছেন প্রবীণ আমেরিকান নভশ্চর পেগি হুইটসন। তিনি মহাকাশে একাধিক মিশনে অংশ নিয়েছেন। জুলাই মাসে তাঁর নেতৃত্বেই আবার পৃথিবীর বুকে ফিরে আসবে গগনযান।

১৪ দিনের অভিযানে মাধ্যাকর্ষণের কারণে ভেসে থাকবেন শুক্লা। দেশজুড়ে শিক্ষাবিদ এবং বিজ্ঞানীদের দ্বারা পরিকল্পিত সাতটি ভারতীয় বিজ্ঞান গবেষণা পরিচালনার দায়িত্বে থাকবেন তিনি এই সময়কালে। সাতটি পরীক্ষার মধ্যে একটি হল বীজ গবেষণা। গবেষণা করে দেখা হবে যে বীজের অঙ্কুরোদগমকে মাইক্রোগ্র্যাভিটি কীভাবে প্রভাবিত করে।  এছাড়া মহাকাশে ইলেকট্রনিক ডিসপ্লে ব্যবহার করে টার্ডিগ্রেড, মাসল রিজেনারেশন, জ্ঞানীয় কর্মক্ষমতা পরীক্ষা করা হবে।

বর্ধিত অভিযানের সময় মহাকাশচারীরা যে শারীরবৃত্তীয় এবং মানসিক চ্যালেঞ্জগুলির মুখোমুখি হন তা বোঝার জন্য এই গবেষণাগুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ। শুক্লা সম্ভবত মহাকাশ থেকে প্রধানমন্ত্রী মোদি এবং দুটি আউটরিচ অনুষ্ঠানে বেশ কয়েকটি ভারতীয় স্কুল ও কলেজের শিক্ষার্থীদের সঙ্গে কথা বলবেন।

উৎক্ষেপণের আগে শুভ্রাংশু শুক্লা বলেন, “আমি ভারতের জনগণকে বলতে চাই, এই অভিযান একটি মাইলফলক এবং আমি ভারতকে এই অভিযানের সাফল্যের জন্য প্রার্থনা করার অনুরোধ করছি।”

‘মহাকাশ থেকে বলছি’, সামনে এল শুভাংশুর নতুন ভিডিও

‘আমার কাঁধে রয়েছে ভারতের পতাকা’, মহাকাশ থেকে প্রথম বার্তা শুভাংশু শুক্লার

ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী দেশ, রাকেশ শর্মার পর এবার মহাকাশে শুভাংশু

ফের মহাকাশে পাড়ি দিতে চান ভারতের প্রথম নভোচারি রাকেশ শর্মা

শুভাংশু শুক্লার হাত ধরে মহাকাশে ইতিহাস তৈরি করবে ভারত, জেনে নিন কে এই তরুণ

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

[hls_player autoplay="1" fullscreen="1" unmute="0"]