‘আমার কাঁধে রয়েছে ভারতের পতাকা’, মহাকাশ থেকে প্রথম বার্তা শুভাংশু শুক্লার

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়া দিল্লি: ভারতের শুভাংশু শুক্লা এবং আরও তিনজন মহাকাশচারীকে নিয়ে অ্যাক্সিওম-৪ মিশন কেনেডি স্পেস সেন্টার থেকে মহাকাশের উদ্দেশ্যে যাত্রা শুরু করেছে। মহাকাশযানটি ভারতীয় সময় অনুযায়ী ঠিক দুপুর ১২:০১ মিনিটে যাত্রা শুরু করে। মহাকাশযানের ভেতর থেকে শুভাংশু দেন প্রথম বার্তা। তিনি বলেন, “নমস্কার, আমার প্রিয় দেশবাসী, কী অসাধারণ এই যাত্রা! ৪১ বছর পর আমরা আবার মহাকাশে পৌঁছাব। এটি এক আশ্চর্যজনক যাত্রা। এই মুহূর্তে আমরা প্রতি সেকেন্ডে ৭.৫ কিলোমিটার গতিতে পৃথিবীর চারপাশে ঘুরছি। আমার কাঁধে থাকা ভারতের পতাকা আমায় বলছে আমি একা নই, আমি আপনাদের সকলের সঙ্গে রয়েছি।”

শুভাংশু শুক্লা মহাকাশযানের ভেতর থেকে বলেন, “এ আমার আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে যাত্রার শুরু নয়, এটা ভারতের মানব মহাকাশ কর্মসূচির শুরু। আমি চাই সকল দেশবাসী এই যাত্রার অংশ হন। আপনাদের বুকও গর্বে ভরে উঠুক। আপনাদেরও একই উৎসাহ প্রকাশ করা উচিত। আসুন আমরা সবাই মিলে ভারতের এই মানব মহাকাশ যাত্রা শুরু করি। ধন্যবাদ, জয় হিন্দ, জয় ভারত। ৪১ বছর পর ভারতের পতাকা আবার মহাকাশে উড়বে।”

২৮ ঘণ্টার যাত্রা শেষে শুভাংশু ও অন্যান্য নভশ্চরদের নিয়ে যাওয়া মহাকাশযানটি বৃহস্পতিবার বিকেশ ৪: ৩০-এর দিকে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনের সঙ্গে সংযুক্ত হবে।

শুভাংশু শুক্লার সফল উৎক্ষেপণের পর ভারতীয় বিমান বাহিনী সোশ্যাল মিডিয়ায় এক পোস্টের মাধ্যমে আনন্দ প্রকাশ করেছে। ভারতীয় বায়ুসেনা X হ্যান্ডেলে লিখেছে, “আকাশ জয় করা থেকে স্পর্শ পর্যন্ত ভারতীয় বিমানবাহিনীর বিমান যোদ্ধার অদম্য চেতনায় অনুপ্রাণিত একটি যাত্রা এটি। গ্রুপ ক্যাপ্টেন শুভাংশু শুক্লা এক ঐতিহাসিক মহাকাশ অভিযানে রওনা হয়েছেন যা দেশের গর্বকে পৃথিবীর বাইরে নিয়ে যাবে। এটি ভারতের জন্য এমন এক মুহূর্ত যা স্কোয়াড্রন লিডার রাকেশ শর্মার মহাকাশ যাত্রার ৪১ বছর পর এসেছে। তিনি প্রথমবার ভারতের পতাকা নিয়ে পৃথিবীর বাইরে গিয়েছিলেন।”

আন্তর্জাতিক মহাকাশ স্টেশন পৃথিবী থেকে প্রায় ৪০০ কিলোমিটার উচ্চতায় ‘লো আর্থ অরবিট’-এ ঘণ্টায় ২৮০০০ কিমি বেগে প্রদক্ষিণ করছে। এটি একটি চলমান কক্ষ, যার সঙ্গে মহাকাশযানটিকে সুনির্দিষ্টভাবে সারিবদ্ধ হতে হবে।

‘মহাকাশ থেকে বলছি’, সামনে এল শুভাংশুর নতুন ভিডিও

ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী দেশ, রাকেশ শর্মার পর এবার মহাকাশে শুভাংশু

গৌরবগাথার কাউন্টডাউন শুরু, আজ মহাকাশে যাত্রা করছেন শুভাংশু শুক্লার

ফের মহাকাশে পাড়ি দিতে চান ভারতের প্রথম নভোচারি রাকেশ শর্মা

শুভাংশু শুক্লার হাত ধরে মহাকাশে ইতিহাস তৈরি করবে ভারত, জেনে নিন কে এই তরুণ

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

[hls_player autoplay="1" fullscreen="1" unmute="0"]