রবার্ট লেয়নডস্কির সঙ্গে বিরোধের জেরে ইস্তফা দিলেন পোল্যান্ড কোচ

Share:

নিজস্ব প্রতিনিধি: দলের তারকা ফুটবলার রবার্ট লেয়নডস্কির সঙ্গে বিরোধের জেরে পোল্যান্ডের জাতীয় ফুটবল দলের কোচের পদ থেকে সরে দাঁড়ালেন মিকাল প্রোবিয়ার্জ। বৃহস্পতিবার (১২ জুন) এক বিবৃতিতে কোচের পদে ইস্তফা দেওয়ার কথা জানিয়েছেন তিনি। তাঁর  ইস্তফাপত্র গ্রহণও করেছে পোল্যান্ড ফুটবল ফেডারেশন।

পোল্যান্ডের জাতীয় দলের অধিনায়ক পদ থেকে লেয়নডস্কিকে সরিয়ে দিয়েছিলেন কোচ মিকাল প্রোবিয়ার্জ। ওই সিদ্ধান্ত মানতে পারেন না বার্সেলোনার তারকা স্ট্রাইকার। সামাজিক যোগাযোগমাধ্যমে কোচ প্রোবিয়ার্জের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়ে লেয়নডস্কি লিখেছিলেন, ‘এত বছর দায়বদ্ধতার সঙ্গে দেশের সেবা করার পর আমি ভেবেছিলাম আরও একটু বেশি সম্মান পাব। কোচের ওপর থেকে আমার আস্থা চলে গিয়েছে। যতদিন প্রোবিয়ার্জ কোচের দায়িত্বে থাকবেন ততদিন আমি পোল্যান্ড জাতীয় দলে না খেলার সিদ্ধান্ত নিয়েছি। আশা করছি বিশ্বের সেরা সমর্থকদের জন্য এখনও আমার জাতীয় দলে খেলার সুযোগ রয়েছে।’

দলের কোচের সঙ্গে তারকা ফুটবলারের লড়াইয়ে পোলিশ ফুটবল ফেডারেশনের কর্তারা লেয়নডস্কির পাশেই দাঁড়ান। আর তাতেই অভিমানাহত হন প্রোবিয়ার্জ। এদিন কোচের পদ থেকে ইস্তফা দেওয়ার কথা জানিয়ে যে বিবৃতি প্রকাশ করেছেন তাতে তিনি লেখেন ‘বিবৃতিতে মিকাল বলেছেন, “অনেক ভেবে সিদ্ধান্ত নিলাম যে  কোচ হিসাবে আমার ইস্তফা দেওয়াই সবচেয়ে ভাল সিদ্ধান্ত। জাতীয় দলের কোচ হতে পেরে আমার জীবনের একটা স্বপ্ন পূরণ হয়েছে। আমার পেশাদার জীবনের একটি গর্বের সময় কাটিয়েছি।’

উল্লেখ্য, ফের্নান্দো সান্তোস চলে যাওয়ার পর ২০২৩ সালে পোল্যান্ডের কোচের দায়িত্ব নেন মিকাল। যদিও দলকে খুন একটা সাফল্য এনে দিতে পারেননি। গত বছর ইউরো কাপে প্রথম দেশ হিসাবে প্রতিযোগিতা থেকে ছিটকে যায় পোল্যান্ড।

 

২ গোলে পিছিয়ে পড়েও দুরন্ত জয় ছিনিয়ে নিল বার্সেলোনা

এল ক্লাসিকোতে রিয়ালের জালে ৪ গোল বার্সার, জোড়া গোল লেয়নডস্কির

পোল্যান্ডের সঙ্গে ড্র করে শেষ ষোলোয় ফ্রান্স

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

[hls_player autoplay="1" fullscreen="1" unmute="0"]