‘ভিড় নিয়ন্ত্রণ করতে না পারলে…’, বেঙ্গালুরুর পদপিষ্টের ঘটনা নিয়ে সোজাসাপটা জবাব গম্ভীরের

Share:

নিজস্ব প্রতিনিধি: রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর আইপিএল জয়ের উ‍ৎসবকে ঘিরে পদপিষ্ট হয়ে প্রাণ হারিয়েছেন ১১ জন। মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন আরও অনেকে। ওই মর্মান্তিক ঘটনা নিয়ে এবার মুখ খুললেন ভারতীয় ক্রিকেট দলের কোচ গৌতম গম্ভীর। বৃহস্পতিবার (৫ জুন) এক সাংবাদিক সম্মেলনে চাঁচাচোলা ভাষায় তিনি বলেন, ‘ভিড় নিয়ন্ত্রণ না করতে পারলে রোড শো কিংবা উ‍ৎসব পালনের কোনও প্রয়োজন নেই। মানুষের প্রাণ সবার চেয়ে বেশি দামি’।

গতকাল বুধবার (৪ জুন) দীর্ঘ ১৭ বছর বাদে আইপিএলের শিরোপা জয়ের জন্য বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামে বিরাট কোহলিদের সংবর্ধনা সভার আয়োজন করা হয়েছিল। ওই সংবর্দনা সভা ঘিরেই ঘটে যায় মর্মান্তিক ঘটনা। আইপিএল জয়ী খেলোয়াড়দের এক ঝলক চোখের দেখা দেখতে ৩২ হাজার দর্শকাসন বিশিষ্ট চিন্নাস্বামী স্টেডিয়ামে ঢোকার চেষ্টা চালান দুই লক্ষের বেশি দর্শক। আর তাতেই বিপত্তি ঘটে। দর্শকদের ভিড় নিয়ন্ত্রণে আনতে পুলিস লাঠিচার্জ করতেই পরিস্থিতি বিগড়ে যায়। হুড়োহুড়ি ও ধাক্কাধাক্কিতে পদপিষ্ট হয়ে মারা যান এগারোজন। তাদের সিংহভাগই কিশোর ও তরুণ। পদপিষ্টের ঘটনা নিয়ে চিরাচরিত ট্র্যাডিশন মেনে শুরু হয়ে গিয়েছে রাজনৈতিক কাদা ছোড়াছুড়ি। বিজেপির তরফে রাজ্যের কংগ্রেস সরকারকে কাঠগড়ায় দাঁড় করানো হয়েছে। আবার রাজ্য সরকারের তরফে অভিযোগের আঙুল তোলা হয়েছে কর্নাটক ক্রিকেট সংস্থা ও আরসিবি কর্তৃপক্ষের দিকে। কাদের অবহেলায ১১ জনের প্রাণ চলে গেল, তা সন্ধানে তদন্তের ভার দেওয়া হয়েছে সিআইডির হাতে। কর্নাটক ক্রিকেট সংস্থার পাশাপাশি আরসিবি কর্তৃপক্ষের বিরুদ্ধেও মামলা দায়ের করা হয়েছে।

একসময়ে আইপিএলে চুটিয়ে খেলেছেন ভারতীয় ক্রিকেট দলের কোচ গৌতম গম্ভীর। এমনকি তাঁর নেতৃত্বে আইপিএলও জিতেছিল কলকাতা নাইট রাইডার্স। ভারতীয দলের ইংল্যান্ড সফর উপলক্ষে এদিন অধিনায়ক শুভমন গিলকে সঙ্গে নিয়ে সাংবাদিক সম্মেলনে হাজির হয়েছিলেন তিনি। বেঙ্গালুরুর পদপিষ্টের ঘটনা নিয়ে প্রশ্ন করতেই সোজাসাপটা ভাষায় গৌতি বলেন, ‘যারা পদপিষ্ট হয়ে প্রাণ হারিয়েছেন তাদের পরিবারকে সমবেদনা জানাচ্ছি। কাদের দোষে ওই ঘটনা ঘটেছে তা বলার কেউ নই আমি। কিন্তু যখন আমি আইপিএল খেলেছি, ২০১২ সালে চ্যাম্পিয়ন হয়েছি, তখনও এই ধরনের রোড শোয়ের উপরে আমার ভরসা ছিল না। আমি বারণ করেছিলাম। কোচ হিসাবেও এমন ধরনের অনুষ্ঠান আয়োজনের বিপক্ষে আমি। শুধু এটুকুই বলতে পারি, যদি ভিড় নিয়ন্ত্রণের ক্ষমতা না থাকে, তাহলে এই ধরনের অনুষ্ঠান আয়োজন করা উচিত নয়।’

জোর ধাক্কা খেলেন গম্ভীর, টিম ইন্ডিয়ার কোচের আর্জিতে সাড়া দিল না দিল্লি হাইকোর্ট

বেঙ্গালুরুর ঘটনায় প্রথম গ্রেফতার, বিমানবন্দর থেকে সোজা লকআপে আরসিবির মার্কেটিং হেড

কর্ণাটক হাইকোর্টে বৃহস্পতিবারই শুনানি বেঙ্গালুরু পদদলিত মামলার

গৌতম গম্ভীরকে প্রাণনাশের হুমকি! পুলিশের দ্বারস্থ টিম ইন্ডিয়ার কোচ

বাদ ঋষভ পন্থ, চ্যাম্পিয়ন্স ট্রফিতে পছন্দের উইকেটরক্ষক হিসেবে কাকে দেখছেন গৌতম গম্ভীর ?

‘মূর্খ-কোচিংয়ের কিছুই জানেন না’ গম্ভীরকে নিয়ে বিস্ফোরক প্রাক্তন ভারতীয় তারকা

ইডেন ম্যাচের আগের দিন কালীঘাট মন্দিরে পুজো দিলেন গৌতম গম্ভীর

নতুন কোচ পেল টিম ইন্ডিয়া! ইংল্যান্ড সিরিজ থেকেই নয়া দায়িত্ব

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

[hls_player autoplay="1" fullscreen="1" unmute="0"]