নিজস্ব প্রতিনিধিঃ শুরু হচ্ছে ভারত বনাম ইংল্যান্ড পাঁচ ম্যাচের টি-২০ সিরিজ। বুধবার ইডেনের মাঠে ইংল্যান্ডের বিপক্ষে খেলতে নামবে টিম ইন্ডিয়া । আর সেই ম্যাচ শুরুর ২৪ ঘণ্টা আগে মঙ্গলবার কালীঘাটের মন্দিরে গিয়ে পুজো দিলেন টিম ইন্ডিয়ার হেড কোচ গৌতম গম্ভীর ।
তাঁর পরনে ছিল অফ হোয়াইট রংয়ের একটি টি-শার্ট। দুহাত জোড় করে তিনি মাকে প্রণাম করলেন। এরপর পঞ্চপ্রদীপ নিয়ে মাকে আরতি করতে দেখা গেল গম্ভীরকে । মন্দিরের পুরোহিতরা তাঁর গলায় লাল রংয়ের একটি চেলি কাপড় পরিয়ে দেন। তারপরেই কালীঘাটের মন্দির থেকে বেরিয়ে পড়লেন টিম ইন্ডিয়ার হেড কোচ । বলা বাহুল্য, বর্তমানে খুব একটা সময় ভালো যাচ্ছে না ভারতের। একের পর এক ম্যাচে তাদের হচ্ছে পরাজয়। যদিও সেই ম্যাচগুলি ছিল টেস্ট ফরম্যাটে । তাতেই চাপে বেড়েছে টিম ইন্ডিয়া কোচের । তাই টি- ২০ সিরিজ খেলতে নামার আগে মা কালীর কাছে গিয়ে প্রাথনা করলেন গৌতম গম্ভীর ।
উল্লেখ্য, গৌতম দায়িত্ব গ্রহণ করার পর ইতিমধ্যে ৬ মাস কেটে গিয়েছে। কিন্তু, ভারতীয় ক্রিকেট দলের কোন পরিবর্তন হয়নি । ঘরের মাটিতে নিউজিল্যান্ডের বিরুদ্ধে হার, তারপর বর্ডার-গাভাসকর ট্রফির প্রথম ম্যাচে এগিয়ে থেকেও শেষে সিরিজে পরাজয়। আর তারজেরেই বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠতে পারেনি টিম ইন্ডিয়া । তাই ইংল্যান্ডের বিপক্ষে টি – ২০ সিরিজ খেলার আগেই কালীঘাটে গিয়ে পুজো দিলেন গৌতম গম্ভীর ।