নিজস্ব প্রতিনিধি : পহেলগাঁও হামলার ঘটনা নিয়ে বিধানসভায় আসতে চলেছে প্রস্তাব। মঙ্গলবার বিধানসভায় এই প্রস্তাব আনা হবে বলে জানা গিয়েছে। বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দোপাধ্যায় নিজে এই প্রস্তাব আনছেন বলে জানা গিয়েছে। প্রস্তাবে দু’ঘণ্টা ধরে আলোচনা হবে বলে বিধানসভা সূত্রের খবর।
আগামী ৯ জুন থেকে বিধানসভায় শুরু হতে চলেছে বাদল অধিবেশন। অধিবেশন শুরুর পরেরদিনই বিধানসভায় উঠতে পারে পহেলগাঁও হামলার বিষয়টি। এই নিয়ে বিধানসভায় আলোচনা হবে বলে জানা গিয়েছে। ২ ঘণ্টা ধরে এই আলোচনা হবে।
পহেলগাঁও হামলা নিয়ে প্রতিনিধি দল বিভিন্ন দেশে সন্ত্রাসবাদ নিয়ে ভারতের জিরো টলারেন্স ও অপেরেশন সিঁদুর নিয়ে বক্তব্য পেশ করেছে। বিশেষ অধিবেশন ডাকার জন্য কেন্দ্রের কাছে বিরোধীরা আবেদন জানিয়েছেন। এই পরিস্থিতিতে বাদল অধিবেশনে এই বিষয় নিয়ে প্রস্তাব আনতে চলেছেন বিমান বন্দ্যোপাধ্যায়। বিধানসভা সূত্রে খবর, মঙ্গলবারের এই আলোচনায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্বয়ং হাজির থাকতে পারেন। বলা হয়েছে, পহেলগাঁও হামলার বিষয় নিয়ে পরবর্তী সময়ে কী কী হয়েছে সব নিয়ে সাধারণ মানুষের জানার অধিকার রয়েছে। তাই একাধিক জরুরি বিষয়কে সামনে রেখেই মঙ্গলবার অধিবেশনে প্রস্তাব আনতে চলেছে সরকার।
বিমান বন্দ্যোপাধ্যায় বিরোধীদের জানিয়েছেন, বিধানসভায় বাদল অধিবেশন শুরু হতে চলেছে। সেখানে সকলের সাহায্য পাবেন বলে মনে করা হচ্ছে। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অধিবেশন। পহেলগাঁও হামলা নিয়ে প্রস্তাব সেখানে আনা হবে। সেই বিষয়ে সবার সঙ্গে আলোচনা করা হবে। বিরোধীদেরও এই আলোচনায় অংশ নেওয়ার কথা বলা হয়েছে।