ডিএমকে-র সমর্থনে রাজ্যসভায় কমল হাসান, সংসদে নতুন ইনিংস শুরু সুপারস্টারের

তামিলনাড়ুর ক্ষমতাসীন দ্রাবিড় মুনেত্র কাজগম (DMK) দ্বারা সমর্থিত। সংসদের উচ্চকক্ষে হাসানের মনোনয়ন নিশ্চিত করার জন্য ইতিমধ্যেই একটি প্রস্তাব এমএনএম কর্তৃক পাস করা হয়েছে

Share:

নিজস্ব প্রতিনিধি: অভিনয় কেরিয়ারে মাইলফলক ছুঁয়ে ফেলেছেন অনেকদিন আগেই, এবার রাজনৈতিক কেরিয়ারেও মাইলফলক ছুঁলেন কমল হাসান। শীঘ্রই তামিলনাড়ুর রাজনীতিতে পা ফেলতে চলেছেন অভিনেতা থেকে রাজনীতিবিদ হয়ে ওঠো কমল হাসান। জানা গিয়েছে, তামিলনাড়ুর ক্ষমতাসীন দল DMK তাঁদের চারটি রাজ্যসভা আসনের মধ্যে কমল হাসানের দল মাক্কালনিধি মায়াম (MNM)-এর জন্য একটি আসন বরাদ্দ করেছে। সুতরাং কমল হাসানের দল শীঘ্রই রাজ্যসভায় প্রবেশ করতে চলেছেন। তাঁর দল তামিলনাড়ুর ক্ষমতাসীন দ্রাবিড় মুনেত্র কাজগম (DMK) দ্বারা সমর্থিত। সংসদের উচ্চকক্ষে হাসানের মনোনয়ন নিশ্চিত করার জন্য ইতিমধ্যেই একটি প্রস্তাব এমএনএম কর্তৃক পাস করা হয়েছে।

২০১৮ সাল থেকে রাজনৈতিক পথচলা শুরু হয়েছিল কমল হাসানের। তিনি DMK-এর সমর্থনে মাক্কাল নিধি মায়াম (MNM) প্রতিষ্ঠা করেন। কিন্তু দুঃখের বিষয়, দল গঠনের পরেও তাঁর দল তামিলনাড়ুর রাজ্যসভায় প্রবেশ করতে পারে নি। মঙ্গলবার আসন্ন রাজ্যসভা নির্বাচনের জন্য DMK আনুষ্ঠানিকভাবে তাঁদের প্রার্থীদের নাম ঘোষণা করেছে। এই তিন প্রার্থী হলেন, সিনিয়র advocate পি উইলসন, কবি ও লেখিকা সালমা এবং প্রাক্তন মন্ত্রী SR শিবলিঙ্গম। এর আগে, ২০২৪ সালের নির্বাচনের সময়, এমএনএম তামিলনাড়ুতে ডিএমকে-কংগ্রেস জোটকে সমর্থন করেছিল। এই জোট রাজ্যের ৩৯টি সংসদীয় আসনের সবকটিতেই জয়লাভ করেছিল।

এরপরেই ডিএমকে সুপ্রিমো এমকে স্ট্যালিন কমল হাসানকে রাজ্যসভার একটি আসন দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন। অবশেষে তিনি তাঁর প্রতিশ্রুতি পূরণ করলেন। তামিলনাড়ুর শূন্য রাজ্যসভা আসন পূরণের জন্য আগামী ১৯ জুন উপনির্বাচন অনুষ্ঠিত হবে।কমল হাসানের দলকে একটি আসন বরাদ্দ করা হয়েছে। আগামী ২৪ জুলাই, তামিলনাড়ুর ছয়জন রাজ্যসভা সদস্য অবসর নেবেন। এর মধ্যে রয়েছেন পিএমকে-র আনবুমনি রামাদোস এবং এমডিএমকে-র শীর্ষ নেতা ভাইকো। উল্লেখ্য, এ সপ্তাহের শুরুতে কমল হাসান, “কন্নড়ের জন্ম তামিল ভাষা থেকে”-এমন মন্তব্য করে বিতর্কে জড়িয়েছিলেন। তিনি চেন্নাইতে তাঁর আসন্ন ছবি “থাগ লাইফ”-এর প্রচারণার সময় এই মন্তব্য করেছিলেন। যার বলে তিনিকর্ণাটকের রাজনৈতিক নেতা এবং নাগরিকদের তীব্র সমালোচনার মুখে পড়েছিলেন।

অপর্ণা সেনের প্রেমে পড়েছিলেন কমল হাসান, বাবার গোপন কথা প্রকাশ্যে আনলেন কন্যা শ্রুতি

তামিল ভাষায় রাজ্যসভার সাংসদ হিসেবে শপথ নিলেন কমল হাসান

কর্নাটকে মুক্তি পাচ্ছে না ‘ঠগ লাইফ’, তাও ‘কন্নড়’ বিতর্কে ক্ষমা চাইতে ‘অরাজি’ কমল হাসান

‘ভুল কিছু বলিনি’, কন্নড় ভাষা নিয়ে নিজের মন্তব্যে অনড় কমল হাসান

‘ভাষা নিয়ে কথা বলার যোগ্য নই’, নিন্দার ঝড় উঠতেই পাল্টি কমল হাসানের

পর্দায় ৭০ বয়সী কমল হাসানের সঙ্গে রোমান্স, বিতর্ক উঠতেই কী সাফাই দিলেন তৃষা?

‘২ বছর আগে আমি এখানেই জন্মদিন উদযাপন করেছি’, চেনা পহেলগাঁও হঠাৎই অচেনা বিজয়ের কাছে

না ফেরার দেশে তবলার যাদুকর জাকির হুসেন, শোকে কাতর গোটা বলিউড

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

[hls_player autoplay="1" fullscreen="1" unmute="0"]