Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

রাতে ঠাকুর দেখায় ছাড়, খুশি পুজো উদ্যোক্তা থেকে সাধারণ মানুষ

বৃহস্পতিবারই নবান্ন থেকে নির্দেশিকা জারি করে জানিয়ে দেওয়া হল দুর্গাপুজো থেকে লক্ষ্মীপুজো পর্যন্ত নাইট কার্ফু শিথিল করা হচ্ছে। অর্থাৎ রাতে কলকাতার প্যান্ডেলে প্যান্ডেলে ঘুরে ঠাকুর দেখতে কোনও বাঁধা থাকছে না।

Share:

নিজস্ব প্রতিনিধি: বৃহস্পতিবারই নবান্ন থেকে নির্দেশিকা জারি করে জানিয়ে দেওয়া হল দুর্গাপুজো থেকে লক্ষ্মীপুজো পর্যন্ত নাইট কার্ফু শিথিল করা হচ্ছে। অর্থাৎ রাতে কলকাতার প্যান্ডেলে প্যান্ডেলে ঘুরে ঠাকুর দেখতে কোনও বাঁধা থাকছে না। এদিন জারি করা নির্দেশিকায় জানানো হয়েছে, পুজোর কটা দিন রাত্রি ১১টা থেকে পরদিন ভোর ৫টা পর্যন্ত করোনা বিধিনিষেধ বা নাইট কার্ফু শিথিল করা হচ্ছে। বাকি দিনগুলিতে যা যথারীতি কার্যকর থাকবে। এই ঘোষণায় খুশি কলকাতার বড় ও মাঝারি পুজো উদ্যোক্তারা। চলতি মাসের শুরুতেই তাঁদের সঙ্গে বৈঠক করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেদিনই তিনি বলেছিলেন, পরিস্থিতি বুঝে পরে ঠিক হবে যে ঠাকুর দেখায় ছাড় দেওয়া হবে কিনা। কিন্তু উদ্বেগ কাটিয়ে অবশেষে ছাড় দিল রাজ্য সরকার। ফলে জোরকদমে শুরু হয়ে গিয়েছে প্রস্তুতি।

যদিও নিম্নচার ও ঘূর্ণাবর্তের জোড়াফলায় এমনিতেই পুজোর প্রস্তুতি অনেকটাই পিছিয়ে গিয়েছে। পাশাাপশি অনেকের আশঙ্কা ছিল করোনা সংক্রমণ এবং সম্ভাব্য তৃতীয় ঢেউয়ের জন্য পুজোয় ঠাকুর দেখায় নিষেধাজ্ঞা থাকতে পারে। তাই পুজো প্রস্তুতি চলছিল ঢিমেতালে। বৃহস্পতিবারই ছাড় ঘোষণা তাঁদের উদ্বেগ ও উৎকণ্ঠা কাটিয়ে দিল। খুশি দর্শনার্থীরাও, নতুন জামাকাপড় পড়ে প্যান্ডেলে প্যান্ডেলে ঘোরা গত বছর হয়নি। এবারও সেটা না হলে হতাশই হতে হতো সাধারণ মানুষকে। তবে তাঁদের পরিকল্পনায় কাঁটা লোকাল ট্রেনে নিষেধাজ্ঞা জারি থাকা। শহরতলি এলাকার মানুষজন কীভাবে কলকাতা পৌঁছবেন সেটা নিয়েই ভাবছেন সাধারণ মানুষ।

টিকিট লাইনে ভিড় থাকলে নো টেনশন, মুশকিল আসান টিকিট চেকার

আচমকা দমদমে লাইনে দাঁড়িয়ে গেল একের পর এক ট্রেন,ভোগান্তির শিকার যাত্রীরা

ফের বাতিল একগুচ্ছ লোকাল, ভোগান্তিতে যাত্রীরা

‘ট্রেন যাত্রীদের স্বাগত’, রূপান্তরকামী মহিলার ভিডিও ঝড় তুলল সোশ্যাল মিডিয়ায়

ফের শনি- রবিবার বাতিল একগুচ্ছ ট্রেন , দেখে নিন তালিকা

Indian Railway: মহিলা কামরায় পুরুষ উঠলেই দিতে হবে মোটা অঙ্কের জরিমানা

চিন্তা নেই, রাত জেগে ঠাকুর দেখলেও মিলবে ট্রেন ! সুখবর দিল পূর্ব রেল

প্রবল বৃষ্টিতে মুম্বইতে বিপর্যস্ত ট্রেন পরিষেবা, ভোগান্তিতে আমজনতা

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00