Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

মর্মান্তিক! চালক ও খালাসির উদাসীনতায় ঘাতক লরি পিষল বাইক আরোহীর পা

Share:

নিজস্ব প্রতিনিধি, শান্তিপুর : দুর্ঘটনা যখন তখন ঘটতে পারে। কিন্তু চালক ও খালাসির উদাসীনতায় ঘটে গেল বড়সড় বিপর্যয়। গ্রামের মাঝে ফাঁকা রাস্তায় গতি অত্যন্ত কম থাকার মধ্যেও ঘটে গেল বড়সড় পথ দুর্ঘটনা। মোটরসাইকেল আরোহীর পায়ের উপর দিয়ে চলে গেল লরির দুটি চাকা। চাঞ্চল্যকর ঘটনাটি নদিয়ার শান্তিপুর বাথনা স্টেশন সংলগ্ন এলাকায়।

জানা গিয়েছে, শান্তিপুরের দুনম্বর ওয়ার্ডে দীর্ঘদিন ধরে সেলুন চালিয়ে আসছেন বাতকুল্লা ভাদুরি এলাকার বাসিন্দা রবি প্রামানিক। সম্প্রতি তিনি আম বাগানের ব্যবসা করছেন। তাই মোটরসাইকেল নিয়ে দোকানে আসার আগে বাগানের সহযোগী সুকান্ত রায়কে মোটরসাইকেলের পেছনে বসিয়ে আড়ত থেকে ফিরছিলেন। সামনের দিক থেকে লরির গতিবিধি ভালো না বুঝে পেছনে বসা সুকান্ত রায় লরিটিকে থামার জন্য বলতে থাকেন। বাইক চালক রবি প্রামানিক রাস্তা থেকে নেমে বাঁদিকে জঙ্গলের মধ্যে দিয়ে দাঁড়িয়ে পড়ে। বিষয়টি লক্ষ্য  না করেই রবি প্রামাণিকের পায়ের উপর দিয়ে চলে যায় লরির চাকা। এরপর সুকান্ত রায় চিৎকার শুরু করলে প্রতিবেশীরা জড়ো হয়ে ওই লরিটিকে আটক করে। স্থানীয়রাই খবর দিয়েছে পুলিশে।

গুরুতর আহত অবস্থায় রবি প্রামানিককে স্থানীয়রা নিয়ে আসে শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালে। সেখানে তার শারীরিক অবস্থার অবনতি হওয়ার কারণে কল্যাণীতে স্থানান্তর করার সিদ্ধান্ত নেন চিকিৎসকরা। ঘটনার পরেই পলাতক লরির চালক ও খালাসি।

ঘাতক লরিটিকে এবং ক্ষতিগ্রস্ত বাইকটি শান্তিপুর থানায় নিয়ে যায় পুলিশ। হাসপাতালে পৌঁছে জখম রবি প্রামাণিকের শারিরীক অবস্থার খোঁজ খবরও নিয়েছেন।  পুলিশ প্রশাসন লরির নাম্বার অনুযায়ী ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে। পলাতক চালক ও খালাসির খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ। জানা গিয়েছে, লরিটি আম বহন করার জন্য খালি অবস্থায় কোনো একটি আড়তে যাচ্ছিল। তবে এলাকাবাসীর দাবি গ্রামের সাধারণ রাস্তাতেও বেড়েছে লরির দৌরাত্ম্য। সে ক্ষেত্রে সচেতনতার বড়ই অভাব রয়েছে।

আর কিছুক্ষণের অপেক্ষা, তারপরেই খালি হয়ে যাবে কলকাতা, হাওড়া, হুগলির পেট্রোল পাম্প

পুত্রবধূকে বাঁচাতে গিয়ে ছেলের হাতে খুন বাবা, গ্রেফতার নেশাগ্রস্থ ছেলে

বিপত্তি! স্কুলের ছাদের চাঙর ভেঙে অল্পের জন্য রক্ষা শিক্ষকের, বন্ধ পরীক্ষা

মর্মান্তিক! ফুটবল খেলা দেখতে যাওয়ার পথে গাড়ি ও বাসের সংঘর্ষে মৃত ৩, আহত ৭

যাত্রী তোলা নিয়ে রেষারেষি! ২ গাড়ির সংঘর্ষে মৃত ১, আহত ১২

অটো থামাতে বলায় মহিলা পুলিশ কর্মীকে চাপা দিয়ে ১২০ মিটার হিঁচড়ে নিয়ে গেল মদ্যপ চালক

শিশু মৃত্যুকে ঘিরে অগ্নিগর্ভ হাওড়া, জিটি রোডে বিক্ষোভ, মোতায়েন পুলিশ ও র‍্যাফ

ফের সল্টলেকে বেপরোয়া গতি! গুরুতর জখম ডেলিভারি বয়

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00