শ্রেয়স-স্টোইনিসের দাপুটে ব্যাটিংয়ে ভর করে দিল্লির বিরুদ্ধে ২০৬ রান তুলল পঞ্জাব

Share:

নিজস্ব প্রতিনিধি, জয়পুর: মার্কাস স্টোইনিসের তাণ্ডব আর শ্রেয়স আইয়ারের চওড়া ব্যাটে ভর করে দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে লড়াকু স্কোর দাঁড় করাল পঞ্জাব কিংস। শনিবার (২৪ মে) রাতে প্রথমে ব্যাট করে আট উইকেট হারিয়ে ২০৬ রান তুলেছেন শ্রেয়স আইয়াররা দিল্লির সফলতম বোলার বাংলাদেসি পেসার মোস্তাফিজুর রহমান। তিনি চার ওভারে ৩৩ রান দিয়ে তিনটি উইকেট নিয়েছেন। বিপরাজ নিগম ও কুলদীপ যাদব ২টি করে উইকেট ঝুলিতে পুরেছেন।

জয়পুরের সোয়াই মানসিংহ স্টেডিয়ামে এদিন টসে জিতে প্রথমে পঞ্জাবকে ব্যাট করতে পাঠান দিল্লির অধিনায়ক ফাপ ডু ডু প্লেসিস। যদিও শুরুটা খুব একটা সুখকর হয়নি পঞ্জাবের। দ্বিতীয় ওভারেই মোস্তাফিজুর রহমানের বলে ত্রিস্তান স্টাবসের হাতে ক্যাচ তুলে বিদায় নেন প্রিয়াংশ আর্য (৯ বলে ৬)। এর পরে দ্বিতীয় উইকেটে জুটি বেঁধে দলকে ৫০ রানের গণ্ডি পার করিয়ে দেন প্রভসিমরান সিংহ ও জস ইংলিস। ষষ্ঠ ওভারে বিপরাজ নিগমের বলে সাজঘরে ফেরেন ঝড় তোলা ইংলিস। আউটের আগে তিনি ১২ বলে ৩২ রানের বিধ্বংসী ইনিংস খেলেন। অষ্টম ওভারে বল করতে এসে পঞ্জাবের ওপেনার প্রভসিমরানকে (১৮ বলে ২৮) ফেরান  বিপরাজ-ই।

এর পর চতুর্থ উইকেটে জুটি বেঁধে দলকে এগিয়ে নিয়ে যেতে থাকেন অধিনায়ক শ্রেয়স আইয়ার ও নেহাল ওয়াধেরা। দুজনেই রান মেশিন সচল রাখার পাশাপাশি রান তোলার গতি বজায় রাখেন। দুজনে দলকে ১০০ রানের গণ্ডি পার করিয়ে দেন। যদিও নেহাল বেশিদূর এগোতে পারেননি। ১৬ বলে ১৬ রান করে ফেরেন। নেহাল ফেরার পরেই ব্যাট হাতে তাণ্ডব চালাতে শুরু করেন শ্রেয়স আইয়ার। কুলদীপ যাদবদের তুলোধনা করেন। ৬ নম্বরে নামা শশাঙ্ক সিংহও বেশিক্ষণ তিষ্ঠোতে পারেননি। ১০ বলে ১১ রান করে তিনিও মোস্তাফিজুরের শিকার হয়ে সাজঘরে ফেরেন। সাত নম্বরে নেমেই তাণ্ডব চালাতে শুরু করেন অজি ব্যাটার মার্কাস স্টোইনিস। ১৮তম ওভারে বল করতে এসে পঞ্জাবকে জোড়া ধাক্কা দেন কুলদীপ যাদব। দ্বিতীয় বলে ফিরিয়ে দেন পঞ্জাব অধিনায়ক শ্রেয়স আইয়ারকে (৫৩) আর শেষ বলে ফেরান আজমাতুল্লাহ ওমরজাইকে (১)। পর পর উইকেট হারালেও তাণ্ডব বন্ধ করেননি স্টোইনিস। নবম উইকেটে তিনি ও হরপ্রীত ব্রার দলকে ২০০ রানের গণ্ডি পার করিয়ে দেন। শেষ পর্যন্ত আট উইকেট হারিয়ে ২০৬ রানে থামে পঞ্জাব। স্টোইনিস ১৬ বলে ৪৪ এবং হরপ্রীত ২ বলে সাত রান করে অপরাজিত থাকেন।

একের পর এক বঞ্চনা, মনে ব্যথা নিয়েই পশ্চিমাঞ্চলের নেতৃত্ব ফেরালেন শ্রেয়স

‘এখন নতুন নেতা তৈরির সময়’, মুম্বইয়ের অধিনায়কত্ব ছাড়লেন অজিঙ্ক রাহানে

‘শ্রেয়সের দোষটা কোথায়’? এশিয়া কাপে দল গঠন নিয়ে প্রশ্ন তুললেন অশ্বিন  

আইপিএল ফাইনালে জনবিস্ফোরণ, নয়া ইতিহাস গড়েছে দর্শক সংখ্যা

মাত্র ২৯ বছরেই আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন ক্যারিবীয় ক্রিকেটার

আইপিএলের সেরা বারোয় ঠাঁই হল না রোহিতের, নেই কেকেআরের কোনও ক্রিকেটার

আরসিবির জয়কে পরবর্তী নির্বাচনের জন্য ব্যবহার করাই কাল, ঘোর বিপদে কংগ্রেস

কোহলিদের সংবর্ধনা অনুষ্ঠানে চরম বিশৃঙ্খলা, পদপিষ্ট হয়ে কমপক্ষে ৭ জনের মৃত্যু

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

[hls_player autoplay="1" fullscreen="1" unmute="0"]