আন্তর্জাতিক ডেস্ক: এক্স হ্যান্ডেলে বিপত্তি। শনিবার বিকেলে বিশ্বজুড়ে আচমকাই স্তব্ধ হয়ে গিয়েছে এক্স হ্যান্ডেল (X Handle) তথা প্রাক্তন টুইটার (Tweeter)। যার জেরে ভোগান্তিতে বহু ইউজার। অ্যাপ এবং ওয়েবসাইটে রিফ্রেশ করতেও সমস্যায় পড়তে হয়েছে নেটিজেনদের।
জানা গিয়েছে, ইলন মাস্কের (Elon Musk) সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে আচমকাই বিপত্তি দেখা দিয়েছে। শনিবার সন্ধ্যার এক্স হ্যান্ডেল ব্যবহার করতে গিয়ে সমস্যায় পড়েছেন একাধিক ব্যবহারকারী। নতুন পোস্ট দেখতে গেলেই তা দেখতে পাওয়া যাচ্ছে না। একাধিক সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীকে সমস্যা সম্মুখীন হতে হয়েছে। ব্যবহারকারীদের বলা হয়েছে, আবার রিলোডের চেষ্টা করুন। শুক্রবারও টেকনিক্যাল সমস্যা দেখা গিয়েছিল সোশ্যাসল মিডিয়ায়। শনিবারও সেই একই সমস্যায় পড়তে হয়েছে তাঁদের। তবে এক্স-এর টিম থেকে নির্দিষ্ট করে কিছু জানানো হয়নি।
শুক্রবারই এক্স হ্যান্ডলের বহু ব্যবহারকারী অভিযোগ তুলেছিলেন, নিজেদের অ্যাকাউন্টে লগইন করতে চাইলেও, করতে পারছেন না। যদিও কিছু সময় পরে সেই সমস্যা মিটে যায়। কিন্তু শনিবার ফের টেকনিক্যাল সমস্যার সম্মুখীন হতে হয়েছে ব্যবহারকারীদের। এর আগেও একাধিকবার এই সমস্যায় পড়তে হয়েছে ব্যবহারকারীদের। তখনও সমস্যার সমাধান হতে কিছু সময় লেগেছে।
শুক্রবারের পর শনিবার ফের সমস্যা হওয়ায় ব্যবহারকারীরা সমস্যায় পড়েছেন। অনেকের একাধিক সমস্যায় পড়তে হয়েছে।যদিও এই সমস্যা নিয়ে এখনো ইলন মাস্ক (Elon Musk) বা এক্সের টিম কিছু জানায়নি। কেন পর পর দুইদিন সমস্যার সৃষ্টি হয়েছে, তা নিয়ে কিছুই জানানো হয়নি। তাই কেউ স্পষ্ট করে বুঝতে পারছেন না কেন সমস্যা হচ্ছে।