ইন্টার মিলানকে টেক্কা দিয়ে চতুর্থবার সিরি আ লিগ জয় নাপোলির

Share:

নিজস্ব প্রতিনিধি: টানটান উত্তেজনা শেষে ইন্টার মিলানকে টেক্কা দিয়ে চতুর্থবারের মতো ইতালির সিরি আ লিগ জিতল প্রয়াত কিংবদন্তি ফুটবলার দিয়েগো মারাদোনার ক্লাব হিসাবে পরিচিত নাপোলি। গতকাল শুক্রবার (২৩ মে) রাতে ইন্টার কোমাকে ২-০ গোলে হারানোর সুবাদে লিগ শিরোপা ঘরে তুলল ক্লাবটি। ৩৮ ম্যাচের শেষে ৮২ পয়েন্ট নিয়ে শীর্ষে নাপোলি। সমসংখ্যক ম্যাচে ৮১ পয়েন্ট নিয়ে দ্বিতীয় হয়ে লিগ শেষ করল ইন্টার।

শুক্রবার রাতে একই সময়ে লিগে নিজেদের শেষ ম্যাচে মাঠে নেমেছিল ইন্টার মিলান ও নাপোলি। সমসংখ্যক ম্যাচে দুই দলের মধ্যে পয়েন্টের ব্যবধান ছিল মাত্র এক। হারলেই লিগ জয়ের স্বপ্ন শেষ হবে এমন ছিল সমীকরণ।  ইন্টার কোমোর বিপক্ষে ম্যাচের  ৪২ মিনিটে মাতেও পলিতানোর ক্রসে দারুণ এক বাইসাইকেল কিকে গোল করে দলকে এগিয়ে দেন স্কটিশ মিডফিল্ডার স্কট ম্যাকটমিনে। প্রথমার্ধে ১-০ গোলে এগিয়ে থেকে মাঠ ছাড়ে আন্তেনিও কন্তের শিষ্যরা। দ্বিতীয়ার্ধের শুরু থেকে ব্যবধান বাড়ানোর জন্য ঝাঁপিয়ে পড়ে নাপোলি। মুহুর্মুহু আক্রমণে দিশেহারা করে দেয় কোমোর রক্ষণ ভাগকে। শেষ পর্যন্ত রোমেলু লুকাকু প্রায় মাঝমাঠ থেকে বল ধরে এগিয়ে গিয়ে একক প্রচেষ্টায় গোল করেন। শেষ পর্যন্ত ২-০ গোলে জিতে লিগ শিরোপা নিশ্চিত করে নাপোলি।

প্রয়াত কিংবদন্তি ফুটবলার দিয়াগো মারাদোনার হাত ধরে দু’বার সিরি আ জিতেছিল নেপলসের ক্লাবটি। তার পর দীর্ঘদিন আর লিগ জিততে পারেনি। সেই খরা কাটিয়ে ২০২৩ সালে দীর্ঘ ৩৩ বছর বাদে সিরি আ খেতাব ঘরে তুলেছিল। মাঝে এক বছর বাদ দিয়ে ফের লিগ জিতল। শুক্রবার নাপোলিকে লিগ জিতিয়ে এক অনন্য নজির গড়েছেন কোচ আন্তনিও কন্তে। তিনটি ক্লাবের হয়ে ইতালিয়ান লিগের শিরোপা জিতলেন। ২০১১–১২ ও ২০১২–১৩ মরসুমে জুভেন্তাসকে শিরোপা এনে দিয়েছিলেন। ২০২০–২১ জিতেছেন ইন্টার মিলানের হয়ে।

ফের ব্রাজিলিয়ান জাদু, বিদায় ইন্টার মিলানের

উল্লাসের বলি কিশোর, কোমায় পুলিশ, প্যারিসে গ্রেফতার বেড়ে ৫৫৯

জ্বলছে প্যারিস, পিএসজি সমর্থকদের বিজয় মিছিলে গাড়ি হামলা, পুলিশের সঙ্গে সংঘর্ষ

বার্সার স্বপ্ন চুরমার করে চ্যম্পিয়ন্স লিগের ফাইনালে ইন্টার মিলান

ফুটবল কিংবদন্তি মারাদোনার মৃত্যুর জন্য দায়ী চিকি‍ৎসকদের বিচার শুরু

পিছিয়ে পড়েও প্রত্যাবর্তনের দুর্দান্ত গল্প লিখে সুপার কাপ জয় এসি মিলানের

মারাদোনার দেহ কবর থেকে তোলা হচ্ছে, হঠাৎ কী হল?

ঘরের মাঠে হল না জয়,  চ্যাম্পিয়ন্স লিগের প্রথম ম্যাচে ড্র ম্যানচেস্টার সিটির

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

[hls_player autoplay="1" fullscreen="1" unmute="0"]