Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

দিল্লিতেই সন্ত্রাসী হামলার ছক কষেছিল ISI, গোয়েন্দা তৎপরতায় বাঁচল রাজধানী

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: রাজধানী দিল্লিতে আঘাত হানতে চেয়েছিল পাক জঙ্গিরা। ভারতীয় গোয়েন্দা সংস্থাগুলি সম্প্রতি এই তথ্য সামনে এনেছে। সদ্য তারা দিল্লিকে লক্ষ্য করে পাক মদতপুষ্ট সন্ত্রাসী পরিকল্পনাগুলি ব্যর্থ করতে সফল হয়েছে। তিন মাস ধরে চালানো একটি গোপন অভিযানের ফলে পাকিস্তানি গুপ্তচর আনসারুল মিয়া আনসারি এবং তার ভারতীয় সহযোগীকে গ্রেফতার করা হয়েছে। এরা দুজনেই পাকিস্তানের ইন্টার-সার্ভিসেস ইন্টেলিজেন্স (আইএসআই) এর সঙ্গে যুক্ত রয়েছে বলে মনে করা হচ্ছে। গোয়েন্দাদের দাবি দু’জনকে গ্রেফতার করে সন্ত্রাসীদের এক বৃহত্তর নেটওয়ার্কের উন্মোচন করা সম্ভব হয়েছে।

এক সর্বভারতীয় সংবাদমাধ্যমের মতে, ভারতীয় গোয়েন্দা সংস্থাগুলির কাছে জানুয়ারি মাসে প্রথম খবর আসে যে আইএসআই নেপালের মধ্য দিয়ে ভারতীয় সামরিক নথি এবং কিছু কৌশলগত অবস্থান সহ গুরুত্বপূর্ণ তথ্য সংগ্রহের জন্য একজন গুপ্তচরকে প্রেরণ করেছে। এই নিয়ে প্রাথমিক তদন্ত শুরু হয়। তার মধ্যেই আসে ফেব্রুয়ারি মাস। সেই সময় দিল্লিতে উপস্থিত আনসারির কাছ থেকে সংবেদনশীল তথ্য পাওয়া যায় যা দেশের জন্য ক্ষতিকর হয়ে উঠতে পারত।

১৫ ফেব্রুয়ারি আনসারি নেপাল রুট দিয়ে ভারত থেকে বেরিয়ে যাওয়ার চেষ্টা করার সময় মধ্য দিল্লিতে গ্রেফতার হয়। তার কাছ থেকে উদ্ধার করা হয় বেশ কিছু গোপন নথিপত্র। সেগুলি পাকিস্তানি হ্যান্ডলারদের উদ্দেশ্যেই আনসারি নিয়ে যাচ্ছিল বলে গোয়েন্দাদের ধারণা।

এরপর তদন্ত আরও এগোলে জানা যায়, আনসারি একা এই কাজ করছিল না। মার্চ মাসে গোয়েন্দা বিভাগ রাঁচির বাসিন্দা আকলাখ আজমকে পাক গুপ্তচরদের লজিস্টিক সহায়তা প্রদানের অভিযোগে গ্রেফতার করে। উভয় ব্যক্তিরই আইএসআই আধিকারিক মুজাম্মিল এবং এহসান-উর-রহিম ওরফে দানিশের সঙ্গে নিয়মিত যোগাযোগে ছিল বলে জানা গিয়েছে। ভারতীয় ইউটিউবার গুপ্তচর জ্যোতি মালহোত্রা কেসে উঠে এসেছে এই দানিশেরই নাম। তাকে ১৩ মে ভারত থেকে অবাঞ্ছিত ঘোষণা করে বহিষ্কার করা হয়।

একাধিক সূত্র মারফত প্রকাশ, নয়াদিল্লিতে পাকিস্তানি হাই কমিশনের কর্মীদের সম্পর্কে সন্দেহ দেখা দিয়েছে। আনসারি এবং আকলাখ বর্তমানে অফিশিয়াল সিক্রেটস আইনের অধীনে তিহার জেলের উচ্চ-নিরাপত্তা শাখায় বন্দি। উভয়ের মোবাইল ফোন থেকে ডিজিটাল ফরেনসিক পরীক্ষায় একটি বৃহত্তর সন্ত্রাসী পরিকল্পনার ইঙ্গিত পাওয়া গিয়েছে যা সম্ভবত খালিস্তানি সন্ত্রাসবাদী সংগঠন বব্বর খালসা ইন্টারন্যাশনাল দ্বারা পরিচালিত পঞ্জাবে সাম্প্রতিক গ্রেনেড হামলার সঙ্গে সম্পর্কিত। ইতিমধ্যেই আনসারি এবং আকলাখের বিরুদ্ধে চার্জশিট দাখিল করা হয়েছে। গোয়েন্দা আধিকারকরা দু’জনের থেকেই আরও কথা বের করার চেষ্টা করছেন।

জুনিয়র হকি বিশ্বকাপে অংশ নিতে ভারতে আসছে পাকিস্তান

ইউক্রেনে ৬২৯ মিসাইল-ড্রোন দিয়ে ভয়াবহ হামলা চালাল রাশিয়া, নিহত ১৪

ট্রাম্পের শুল্কারোপের ফল, তাসের ঘরের মতো ভেঙে পড়ল ভারতীয় শেয়ার বাজার

রুশ-ইউক্রেন দ্বন্দ্ব ‘মোদির যুদ্ধ’, ‘ভারতীয়রা অহঙ্কারী’- হোয়াইট হাউজের একের পর এক শাণিত বাণে বিদ্ধ ভারত

জল থই থই পাকিস্তান, বন্যায় ডুবল করতারপুরের গুরুদ্বার, দোষের ভাগী সেই ভারত

আধুনিক অস্ত্র সরঞ্জাম নিয়ে প্রস্তুত হচ্ছে জৈশ, সচেতন না হলেই বিপদ ভারতের

৬৯ বছর ধরে ভারতে, বিহারে ভোটার তালিকায় দুই পাকিস্তানি নাগরিক

গুজরাত সীমান্তে বিএসএফের হাতে আটক ১৫ পাকিস্তানি মৎস্যজীবী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00