Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

মর্মান্তিক দুর্ঘটনা, ফোনে কথা বলার সময় বজ্রাঘাতে মৃত্যু যুবকের

Share:

নিজস্ব প্রতিনিধি, ছত্তিশগড়: বহু জায়গায় বজ্রবিদ্যুতের খবর পাওয়া গিয়েছে। এর মাঝেই ছত্তিশগড়ে ঘটে গেল এক মর্মান্তিক ঘটনা। ছত্তিশগড়ের ধামতারি জেলায় মৃত্যু হল এক যুবকের। জানা গিয়েছে, ফোনে কথা বলার সময় বজ্রপাতে প্রাণ হারালেন এক ব্যক্তি। সূত্রে জানা যায়, যুবকের নাম রোহিত কুমার সিনহা। তাঁর বয়স ৩০ বছর।

এই ঘটনা ঘটার সঙ্গে সঙ্গে যুবককে নিকটবর্তী স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে গিয়ে তাঁর অবস্থা গুরুতর বলে জানায় হাসপাতালের চিকিৎসক। তড়ি ঘড়ি ওই যুবককে জেলা হাসপাতালে স্থানান্তর করা হয়। তবে, শেষ রক্ষা আর করা যায়নি। জানা যায়, জেলা হাসপাতালে নিয়ে যাওয়ার সময় রাস্তাতেই ওই যুবকের মৃত্যু হয়।

তাঁর পরিবারের সদস্যদের সূত্রে জানা গিয়েছে, শুক্রবার সন্ধ্যায় রোহিত কুমার সিনহা নামের যুবক তাঁর বাড়ি থেকে বের হয়েছিলেন। রাস্তায় ফোনে কথা বলতে বলতেই যাচ্ছিলেন। ঠিক সেই সময় আচমকা বজ্রপাত হয়। আর তারই শিকার হন তিনি। বজ্রপাতের কারণে রোহিতের কানে থাকা মোবাইল ফোনটি ফেঁটে যায়। আর তার পরই মৃত্যু হয় ওই যুবকের। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পরে ছত্তিশগড়ের ধামতারি জেলা এলাকায়।

রোহিত কুমার সিনহার পরিবারের এক সদস্য জানিয়েছেন, “তিনি কাজ থেকে বাড়ি ফিরে তার বাড়িতে চলমান টয়লেট নির্মাণ কাজ পরিদর্শন করতে বেরিয়েছিলেন, সেই সময় বজ্রপাতের শিকার হন।”

রোহিতের চিকিৎসক জানিয়েছেন, “মোবাইল ফোনটি বজ্রপাতকে আকর্ষণ করেছিল এবং সম্ভবত এটিই বিস্ফোরণের কারণ ছিল, যার ফলে আক্রান্ত ব্যক্তির মৃত্যু হয়েছিল।”

স্বাধীনতা দিবসে তিরঙ্গা ওড়ানোর মূল্য, ছত্তিশগড়ের গ্রামবাসীকে গুলিতে ঝাঁঝরা করল মাওবাদীরা

‘বিয়ে না দিলে ঝাঁপ দিয়ে মরব’, টাওয়ারে উঠে হুমকি প্রেমিকের!তুলকালাম কাণ্ড ঘিরে উত্তাল ছত্তিশগড়

মন্দিরে ঢুকে শিবলিঙ্গকে জড়িয়ে ধরল ভাল্লুক, ভাইরাল ভিডিও ঝড় তুলল নেট দুনিয়ায়

ছত্তিশগড়ে ‘লক্ষ্মীর ভান্ডারের’ টাকা পাচ্ছেন সানি লিওন! বিস্ফোরক তথ্য প্রকাশ্যে

স্বাধীনতার ৭৫ বছর পর টিভির মুখ দেখল গ্রামবাসী, বইছে খুশির হাওয়া

মাথায় গামছা বেঁধে ট্রাক্টর নিয়ে ধান কিনতে হাজির জেলাশাসক, তার পর ….

সুকমায় ১০ মাওবাদীকে খতম করে বন্দুক নিয়েই হিন্দি গানে নাচলেন জওয়ানরা

ছত্তিশগড়ের সুকমায় গুলির লড়াইয়ে খতম ১০ মাওবাদী, উদ্ধার একে-৪৭ সহ প্রচুর আগ্নেয়াস্ত্র

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00