নিজস্ব প্রতিনিধি, বাগালকোট : আনন্দের উৎসব মুহূর্তের মধ্যেই পরিমত হল শোকের আবহে। বিয়ের মণ্ডপে কলের গলায় মঙ্গলসূত্র বেঁধে কয়েক মুহূর্ত পড়েই মৃত্যুর কোলে ঢলে পড়লেন যুবক। কর্নাটকের বাগালকোটের জামখণ্ডির এই ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে দুই পরিবারে।
আনন্দের পরিবেশ মুহূর্তের মধ্যেই বিষাদে পরিণত হবে তা কেউ ঘূণাক্ষরেও টের পাননি। বিয়ের মণ্ডপেই সিঁথিক সিঁদুর মুছে যাবে তা ভাবতেও পারেনি নববধূ। কর্নাটকের বাগাকোটের জামখণ্ডি শহরে বসেছিল বিয়ের আসর। বছর ২৫ বছর যুবক এসেছিলেন বিয়ে করতে। কিন্তু কনের গলায় মঙ্গলসূত্র পরিয়ে কয়েক মিনিট পরেই হৃদরোগে আক্রান্ত হয়ে লুটিয়ে পড়েন ছাদনাতলাতেই। যেখানে নতুন জীবন শুরু করার অঙ্গীকার করেছিলেন, সেখানেই জীবন শেষ হয়ে গেল।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বছর ২৫-র প্রবীণ কনের গলায় মঙ্গলসূত্র বাঁধার কয়েক মিনিটের মধ্যেই বুকেব্যথা বুঝতে পারেন। বিয়ের মন্ডপেই জ্ঞান হারিয়ে লুটিয়ে পড়েন। পরিবারের লোকজন তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করে।
চিকিৎসকদের প্রাথমিক অনুমান হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে বছর ২৫-র প্রবীণের। তারপরেও মৃত্যুর আসল কারণ জানতে ময়নাতদন্ত করা হবে তাঁর। বিয়ে বাড়িতে এই ধরনের ঘটনায় রীতিমত চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। অল্প বয়সে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুর ঘটনা নতুন নয়। এর আগে ফেব্রুয়ারি মাসে বিয়ের অনুষ্ঠানে গান গাইতে গিয়ে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে এক তরুণীর। গত ডিসেম্বরে উত্তর প্রদেশের আলিগড়ে স্কুলের একটি ক্রীড়া প্রতিযোগিতায় অংশ নিয়ে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে বছর ১৪-র এক কিশোরের।