Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

শিলিগুড়ি পুরসভার আয়তন বাড়ানোর উদ্যোগে সরকার

Share:

নিজস্ব প্রতিনিধি, শিলিগুড়ি: শিলিগুড়ি পুরসভার আয়তন বাড়ানোর দাবি। ওই এলাকার স্থানীয়দের আর্জি ইতিমধ্যেই রাজ্য সরকারের কাছে পৌঁছেও দেওয়া হয়েছে। জানা গিয়েছে, এই দাবি নিয়ে রাজ্য সরকারের পক্ষ থেকে শিলিগুড়ি পুরসভার আয়তন বাড়ানো পরিকল্পনা করা হচ্ছে। এই বিষয় খতিয়ে দেখছে রাজ্য সরকার। তবে শিলিগুড়ি সংলগ্ন ফুলবাড়ি-১, ডাবগ্রাম-১ ও ২ গ্রাম পঞ্চায়েত, মাটিগাড়া-২ নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকাগুলি বর্তমানে শিলিগুড়ি শহরের সঙ্গেই প্রায় যুক্ত অবস্থায় রয়েছে।

শিলিগুড়ি লাগোয়া এই সমস্ত এলাকাগুলি পুর পরিষেবা পায় না ঠিকই তবে পঞ্চায়েত অঞ্চলগুলি বাসিন্দারা সম্পূর্ণভাবে শিলিগুড়ি পুর পরিষেবার উপরেই নির্ভরশীল। শনিবার শিলিগুড়ি শহরে ‘টক টু মেয়র’ বলে একটি অনুষ্ঠান হয়। সেখানে পাথরঘাটা গ্রাম পঞ্চায়েত এলাকা থেকে এক বাসিন্দা মেয়র গৌতম দেবকে ফোন করেন। এবং তাঁর আর্জি জানায়। এদিন মেয়র বলেন, “দেশে এখন একটা যুদ্ধ চলছে। এখন এই সমস্ত বিষয় নিয়ে ভাবার সময় নয়। তা ছাড়া, পুরসভার আয়তন বাড়াতে গেলে নানা সরকারি প্রক্রিয়ার মধ্যে দিয়ে যেতে হয়। এখনই এই সমস্ত বিষয় নিয়ে আলোচনা করা উচিত নয়।”

শিলিগুড়ির মেয়র এই বিষয়টি নিয়ে কিছু না বললেও, তৃণমূল সূত্রে জানা গিয়েছে, ইতিমধ্যেই শিলিগুড়ি পুরসভার আয়তন বাড়ানোর নিয়ে শুরু করা হয়েছে পরিকল্পনা। জানা গিয়েছে, শিলিগুড়ি পুরসভার পরবর্তী নির্বাচন ২০২৭ সালে। ঠিক তার আগের বছরেই রাজ্যের বিধানসভা নির্বাচন। তাই মনে করা হচ্ছে, পরবর্তী নির্বাচনের আগেই পুরসভার আয়তন বাড়ানো হতে পারে।

জানা গিয়েছে, শিলিগুড়ি পুরসভাকে ৪৭ থেকে বাড়িয়ে ৭০টি করার পরিকল্পনা করছে রাজ্য সরকার। তাতে, ডাবগ্রাম-২, ফুলবাড়ি-২ এবং মাটিগাড়া-২ নম্বর গ্রাম পঞ্চায়েত অন্তর্ভূক্ত করা হতে পারে জানা যায়।

রাজ্য সরকারের নয়া উদ্যোগ, এবার বাড়ি বসেই পেয়ে যাবেন চিকেন, মটন, ডিম

পিজি ক্যান্সার হাবে এবার আধুনিক রেডিয়েশন যন্ত্র, ১০০ কোটির প্রকল্পে নতুন দিগন্ত

বিশেষ পরিষেবা রাজ্য সরকারের, বয়স্কদের জন্য দিঘায় চলবে ‘স্পেশাল’ গাড়ি

রাজ্যের ১১৮ পুরসভার পরিকাঠামো উন্নয়নে ৪৬২ কোটি দিল মোদি সরকার

শিলিগুড়িতে সাইনবোর্ড,হোর্ডিংয়ে রাখতে হবে ‘বাংলা’,বিজ্ঞপ্তি জারি পুরনিগমের!সহমত বিরোধীদেরও

সরকারি চিকি‍ৎসকদের আন্দোলনে পোয়াবারো বেসরকারি হাসপাতাল বেওসায়ীদের, স্বাস্থ্যসাথীর দৈনিক খরচ বেড়ে ৮ কোটি

ক্রেতাদের চাহিদার কথা মাথায় রেখে রাজ্যে তৈরি হবে টমেটো পিউরি

জাতীয় সড়ক রক্ষণাবেক্ষণের জন্য রাজ্যকে ৫৭২ কোটি টাকা কেন্দ্রের

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00