বুধেই উচ্চ মাধ্যমিকের ফল ঘোষণা, কীভাবে দেখবেন রেজাল্ট?

Share:

নিজস্ব প্রতিনিধি, কলকাতা : আর মাত্র কয়েক ঘন্টা। তারপরেই প্রকাশিত হতে চলেছে চলতি বছরের উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফল। বুধবার সাড়ে ১২টা নাগাদ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের পক্ষ থেকে আনুষ্ঠানিক ভাবে ঘোষণা হবে ফলাফল। পরীক্ষা শেষের মাত্র ৫০ দিনের মাথায় প্রকাশিত হতে চলেছে ফল।

গত ৩ মার্চ থেকে শুরু হয়েছিল চলতি বছরের উচ্চ মাধ্যমিক পরীক্ষা। শেষ হয়েছে ১৭ মার্চ। এইবার শেষ বার্ষিক উচ্চ মাধ্যমিক পরীক্ষা নেওয়া হয়েছে। এরপর সেমেস্টার ব্যবস্থায় হবে পরীক্ষা।

উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের পক্ষ থেকে জানানো হয়েছে, সাড়ে ১২টা নাগাদ প্রকাশিত হবে ফল। বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, নির্দিষ্ট ওয়েবসাইটে ও মোবাইল অ্যাপের মাধ্যমে দুপুর ২টো থেকে ফলাফল দেখতে পারবেন পড়ুয়ারা। ওয়েব সাইটে থেকে রেজাল্টও ডাউনলোড করতে পারবেন তাঁরা। কিন্তু বুধবারই মার্কশিট হাতে পাবেন না পড়ুয়ারা। মার্কশিট হাতে পাবেন বৃহস্পতিবার।

শিক্ষা সংসদের ওয়েবসাইটে কীভাবে পরীক্ষার্থীরা নিজেদের ফলাফল জানতে পারবেন? প্রথমে  https://wbresults.nic.in/ ওয়েবসাইট খুলতে হবে। তারপর ওয়েব সাইটে দেওয়া রেজাল্ট-অপশানে গিয়ে ক্লিক করে নিজের নিজের রোল নম্বর-সহ প্রয়োজনীয় তথ্য লিখে সার্চ করতে হবে। তারপরেই স্ক্রিনে ভেসে উঠবে ফলাফল। সেখান থেকে পরীক্ষার্থীরা ফলাফলের একটি কাগজ ডাউনলোড করে প্রিন্ট আউট নিতে পারেন।

চলতি বছর উচ্চ মাধ্যমিকে পরীক্ষায় বসেছেন প্রায় ৫ লক্ষ ৯ হাজার। গত বছরের তুলনায় এই বছরের পরীক্ষার্থীর সংখ্যা কমেছে। এবার ছাত্রীর সংখ্যা বেশি। উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের চারটি পৃথক অঞ্চল-এ মোট ৫৫ মার্কশিট এবং শংসাপত্র বিতরণের কেন্দ্র খোলা হচ্ছে। উত্তরবঙ্গে ১১টি, বর্ধমান এলাকায় ১৪টি, মেদিনীপুরে ৭ এবং কলকাতায় ২৩টি কেন্দ্র খোলা হচ্ছে।

বইতে ডুবে থেকেই উচ্চমাধ্যমিকে প্রথম বর্ধমানের রূপায়ন, হতে চান চিকিৎসক

ঠিক কত নম্বর পেলে পাশ? উচ্চমাধ্যমিকে সেমিস্টারের নিয়মে বড় পরিবর্তন সংসদের

রাজ্যের একাধিক স্কুলে অমিল বিজ্ঞানের শিক্ষক, ক্লাস্টার মডেল-র পরামর্শ সংসদের

একাদশ শ্রেণির ছাত্র-ছাত্রীদের Semester 2’র পরীক্ষার সময়সূচিতে বদল, নোটিস সংসদের

উত্তরপত্রে রাজনৈতিক স্লোগান লিখলে বাতিল পরীক্ষা, বড় পদক্ষেপ নিল উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ

দরজা খোলা হয়েছিল, তবুও স্কুলে ফিরল না প্রায় ১৩ লক্ষ পড়ুয়া, চিন্তিত পর্ষদ

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

[hls_player autoplay="1" fullscreen="1" unmute="0"]