Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

শোওয়ার ঘরে এই গাছ রাখলেই দূর হবে অনিদ্রা, লাঘব হবে স্ট্রেস

Share:

নিজস্ব প্রতিনিধি : মন প্রফুল্ল ও শরীর সতেজ রাখতে শোওয়ার ঘরের সাজসজ্জা ও পরিবেশ অনেকটাই সাহায্য করে। বিশেষ করে সবুজ জাতীয় জিনিস শোওয়ার ঘরে রাখলে মন ও শরীর সতেজ থাকে বলে জানা যায়। পৃথিবীর বিভিন্ন প্রান্তে অবলীলায় চলছে গাছ ধ্বংস। এই পরিস্থিতিতে আপনার শোওয়ার ঘরকেই করে তুলতে পারেন এক টুকরো সুবজের আচ্ছ্বাদন। ঘরে গাছ রাখলে পরিবেশ হয়ে ওঠে শান্তিপূর্ণ ও আরামদায়ক।

গাছ শুধু ঘরের শোভা বৃদ্ধির সঙ্গে সঙ্গে বাতাসকে শুদ্ধ ও মনকে শান্ত করতে সাহায্য করে। কিছু নির্দিষ্ট গাছ শোওয়ার ঘরে রাখলে স্বস্তির ঘুম, শান্তি অনুভব করতে পারবেন। এখন জানতে হবে, কোন কোন গাছ রাখা উপযুক্ত।

স্নেক প্ল্যান্ট- শোওয়ার ঘরে এই গাছটি অত্যন্ত আদর্শ। কম আলোতে সহজেই বেঁচে থাকতে পারে। সবথেকে বড় বিষয়, রাতে অক্সিজেন উৎপাদন করে গাছটি। এরফলে রাতে ঘরের বাতাস শুদ্ধ রাখতে স্নেক প্ল্যান্ট অত্যন্ত কার্যকর। রাতের বেলায় যেহেতু গাছটি অক্সিজেন তৈরি করে, তাই ভালো ঘুম হয়। রাতে অক্সিজেন তৈরি হওয়ায় ঘুম ভালো হতে সাহায্য করে।

অ্যালোভেরা- শোওয়ার ঘরে অ্যালোভেরা লাগালে বেশ উপকার হতে পারে। এটি একটি বহুমুখী গাছ। এই গাছটি বাতাস থেকে টক্সিন শোষণ করে। এটি ঘরের বাতাস পরিশুদ্ধ করে। এই গাছ ঘরে থাকলে ঘুমের সময় শান্তি অনুভূত হয়। পাশাপাশি গাছটির শারীরিক উপকারিতাও রয়েছে।

ল্যাভেন্ডার- এই গাছটি শোওয়ার ঘরের পরিবেশ শান্ত করে। গাছটির প্রাকৃতিক সুগন্ধ স্ট্রেস কমায়। পাশাপাশি ঘুম ভালো হতে সাহায্য করে। এটি উদ্বেগ এবং মানসিক চাপ দূর করতে সাহায্য করে। ল্যাভেন্ডারের সুন্দর গন্ধ স্নায়ুকে শান্ত করে এবং ঘুমের উপযুক্ত পরিবেশ তৈরি করে।

পিস লিলি- বাতাসকে শুদ্ধ করার ক্ষেত্রে অত্যন্ত কার্যকর। ঘর থেকে ক্ষতিকর উপাদান দূর করে। এই গাছটিও কম আলোতেও বেঁচে থাকতে পারে। এটি ঘরের আর্দ্রতা বাড়িয়ে শ্বাস-প্রশ্বাসের সমস্যা কমাতে সাহায্য করে।

জেসমিন- এই গাছের সুগন্ধ মানসিক শান্তি ও ভালো ঘুমের জন্য অত্যন্ত কার্যকর। যেকোনও উদ্বেগ ও বিষণ্ণতা কমাতে সাহায্য করে এটি। এরফলে মানসিক শান্তি পাওয়া যায়। এর সুগন্ধ মানসিক চাপ থেকে মুক্তি দেয়।

অনিদ্রা নিয়ে ঘোর চিন্তায়? এক চামচ ঘি-তে হবে মুশকিল আসান

খাদ্যতালিকায় রাখুন এই ছোট মাছগুলি, উপকার পাবেন একাধিক

ক্যান্সার প্রতিরোধে ৩০ মিনিট শরীর চর্চা, বিপদ থাকবে দূরে

খাবার পরেই চা খাওয়ার অভ্যাস? ডেকে আনছেন চরম বিপদ

৭ ধরনের খাবার খেলে ৭০ বছর বয়সেও শরীরে থাকবে তারুণ্যের জেল্লা

মাইগ্রেনের অসহ্য যন্ত্রণায় কাবু? ঘরে তৈরি করে নিন অব্যর্থ বাম

হাড়ের অসহ্য যন্ত্রনায় কাবু? ক্যান্সারের লক্ষণ নয়তো? আগে থেকে সাবধান হোন

খালিপেটে কারিপাতা খেলে কী উপকার মেলে?

|||আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00