শাহজাহানের নামে আর্মসের লাইসেন্সে নাগাল্যান্ড যোগ, তথ্য পেল সিবিআই

Share:

নিজস্ব প্রতিনিধি, বসিরহাট : সন্দেশখালির শাহজাহানকে নিয়ে চাঞ্চল্যকর তথ্য পেল সিবিআই। ভুয়ো ঠিকানার মাধ্যমে ইস্যু করা হত আগ্নেয়াস্ত্র। রাজ্যের গণ্ডি পেড়িয়ে নাগাল্যান্ডে বিস্তার করেছে সেই অপরাধের জাল।

সিবিআই সূত্রে খবর, নাগাল‍্যান্ডের এক ‘ভুয়ো’ ঠিকানায় দেদার আর্মস লাইসেন্স মিলেছে সন্দেশখালির শেখ শাহজাহানের। ওই ভুয়ো ঠিকানা দেখিয়ে শাহজাহান ও তার ঘনিষ্ঠের নামে আর্মসের লাইসেন্স দেওয়া হয়েছে। সন্দেশখালি থেকে উদ্ধার হওয়া সব আর্মস খতিয়ে দেখেছে সিবিআই। তারপরেই তাঁদের হাতে এসেছে বিস্ফোরক তথ্য। প্রায় এক বছর ধরে বিভিন্ন তল্লাশি ও তদন্ত করে সিবিআই জানতে পেরেছে, বিপুল পরিমাণে আর্মস ইস্যু হত ভুয়ো নথি দিয়েই।

সিবিআই আরও জানিয়েছে, এক একটি লাইসেন্সের জন্য খরচ হয়েছে ১৫ লক্ষ টাকা। একটি-দুটি নয়, নাগাল্যান্ডের চারটি ঠিকানায় শাহজাহানের নামে লাইসেন্স হয়েছে। শুধু শাহজাহানের নামেই নয়, ভুয়ো নথি দেখিয়ে ৩টি লাইসেন্স তৈরি হয়েছে শাহজাহানের ভাই আলমগীরের নামে। শাহজাহানের দেহরক্ষীর নামে ২টি এবং ঘনিষ্ঠদের নামেও তৈরি হয়েছে লাইসেন্স। কিন্তু সব লাইসেন্স তৈরি হয়েছে নাগাল্যান্ডের ঠিকানা থেকেই।

এক বছর আগে খবরের শিরোনামে উঠে এসেছিল সন্দেশখালি। বিপুল পরিমাণে বোমা ও আগ্নেয়াস্ত্রের খোঁজ মিলেছিল। শাহজাহানের নামেই ছিল একাধিক লাইসেন্স। সেই লাইসেন্সের খোঁজ করতেই জানা যায় নাগাল্যান্ডের ভিন্ন ভিন্ন জায়গা থেকে এইগুলো বানানো হয়েছে। শাহজাহানের ঘনিষ্ঠের বাড়িতেও মিলেছিল বিপুল পরিমাণে আগ্নেয়াস্ত্র। সন্দেশখালিতে আতঙ্কের নাম হয়ে উঠেছিল শেখ শাহজাহান। তাঁর কাছে মেলা সকল আগ্নেয়াস্ত্রের লাইসেন্সই ভুয়ো ঠিকানা ও ভুয়ো নথি দিয়ে তৈরি হয়েছে বলে জানিয়েছে সিবিআই।

উল্লেখ্য, এর আগেও একাধিকবার শাহজাহানের আগ্নেয়াস্ত্রের সঙ্গে নাগাল্যান্ডের যোগ রয়েছে বলে শোনা গিয়েছে। এবার তদন্ত করে সিবিআই-র কাছে এই তথ্য উঠে এসেছে।

‘সিবিআই বাড়ি এসেছে বলে কোনও খেদ নেই’- জেরা শেষে জানালেন সদাহাস্যময় অতীন

এসএসসি গ্রুপ সি মামলায় চার্জশিট জমা দিল সিবিআই

এক লক্ষ টাকা ঘুষ নিতে গিয়ে সিবিআইয়ের হাতে পাকড়াও দিল্লি পুলিশের হেড কনস্টেবল

খেজুরিতে জোড়া মৃত্যুর ঘটনায় CID’র ওপরে আস্থা হাইকোর্টের, কী বলল আদালত?

১৭০০০ কোটি টাকা জালিয়াতির দায়ে অনিল আম্বানির বাড়ি-অফিসে তল্লাশি সিবিআইয়ের

সুপ্রিম কোর্টে শর্তসাপেক্ষে জামিন পার্থ চট্টোপাধ্যায়ের, জেলমুক্তির সম্ভাবনা?

আরজি করের ঘটনায় সিবিআই তদন্ত নিয়ে ভিন্নসুর দিলীপের গলায়

সন্দেশখালিতে জালনোট উদ্ধারে নাগপুর থেকে গ্রেফতার মূল অভিযুক্ত

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

[hls_player autoplay="1" fullscreen="1" unmute="0"]